নিজস্ব প্রতিনিধিঃ বছরের পর বছর ধরেই মালিক আর কর্মীদের মধ্যে সবসময় বজায় থাকে দুরত্ব। আর এবার সেই দূরত্ব ঘুচিয়ে এক নয়া নজির গড়লেন Zomato-র CEO দীপিন্দর গোয়েল। তিনি নিজে Zomato-র পোশাক পরে গুরগাঁও-র গ্রাহকদের কাছে বাইকে করে পৌঁছে দিলেন খাবার। সঙ্গে ছিলেন স্ত্রী গ্রেসিয়া মুনোজ।
সম্প্রতি ইনস্টাগ্রামে স্ত্রীকে ট্যাগ করে একটি পোস্ট করেছিলেন দীপিন্দর গোয়েল। ক্যাপশনে লেখা ছিল , ‘ কয়েকদিন আগে আমরা খাবারের অর্ডার ডেলিভারি দিতে বেরিয়েছিলাম।‘ সেইসঙ্গে সিইও বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। সেখান দেখা যাচ্ছে, বাইকে করে পিঠে ব্যাগ এবং Zomato-র পোশাককে খাবার ডেলিভারি করছেন সিইও। আবার কখন মোবাইল ফোনের দিকে গ্রাহকদের ঠিকানা খুঁজছেন তিনি। শুধু তাই নয় বেশ কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে সিইওকে।
আর এই ছবি ছড়িয়ে পড়তেই সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন,’ আশা করি আপনি ডেলিভারি কর্মীদের অবস্থাটা বুঝতে পারবেন।‘ কেউ আবার লেখেন,’ আপনাকে এই বেশে দেখে খুব খুশি হলাম। আপনার কাজকে জানাই শ্রদ্ধা।‘ একথায় বলা যায়, Zomato-র CEO এই উদ্যোগকে উদ্ভূত হয়েছেন বহু মানুষ।
উল্লেখ্য, বর্তমানে ভারতের অনলাইন খাবার ডেলিভারিতে বেশ জনপ্রিয় Zomato। ২০০৮ সালে দীপিন্দর গয়াল Zomato প্রতিষ্ঠা করেছিলেন। তার বর্তমান সম্পদের পরিমাণ ১.৭ বিলিয়ন ডলার। চলতি বছরের শুরুতেই তিনি বিয়ে করেন প্রাক্তন মেক্সিকান মডেল গ্রেসিয়া মুনোজকে।