নিজস্ব প্রতিনিধিঃ খাবারের ছবিতে ব্যবহার করা যাবে না কৃত্তিম বুদ্ধিমত্তা বা AI । রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জোম্যাটো সিইও দীপিন্দর গোয়েল বলেন, ‘ এআই দিয়ে তৈরি করা সমস্ত ছবি দ্রুত সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিয়ে দিতে হবে। যাতে না গ্রাহকদের মধ্যে কোন বিভ্রান্তি হয় সেইজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইজন্য আমরা আমাদের সমস্ত রেস্তোঁরা মেনু থেকে AI-Generated খাবারের ছবি সরানোর অনুরোধ করেছি।‘
রেস্তোরাঁ মালিক এবং যারা ডেলিভারি দেয় উভয়কেই “বিপণনের উদ্দেশ্যে এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার বন্ধ করার নির্দেশ দিয়েছে জোম্যাটো সিইও দীপিন্দর গোয়েল। কয়েকজন গ্রাহকরা অনুরোধ করেছিল যাতে খাবারের ছবিতে এআই ব্যবহার করা না হয়। আর এবাত গ্রাহকদের সেই অনুরোধ রাখল খাবার সরবারহকারী সংস্থা Zomato।
উল্লেখ্য, অলাইনে খাবার অর্ডার করার প্রবণতা গত কয়েক বছরে বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বিশেষত করোনা পরিস্থিতির পর থেকে আর শুধুমাত্র শহরে সীমাবদ্ধ নেই এই প্রবণতা। ভারতের এই অনলাইনে খাবার ডেলিভারির দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে Zomato। দীর্ঘদিন ধরে ব্যবসা করায় বেড়েছে বিশ্বাসযোগ্যতাও। চলতি বছর এপ্রিল-জুন ত্রৈমাসিকে (Q1 FY25) নিট মুনাফায় ১২৬ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে ২৫৩ কোটি টাকায় পৌঁছেছে। শুধু তাই নয় FY25-এর প্রথম ত্রৈমাসিকে রাজস্ব 74 শতাংশ বৃদ্ধি পেয়েছে জোম্যাটোর। তাই খাবার নিয়ে গ্রাহকদের মধ্যে যাতে না কোন বিভ্রান্তি তৈরি হয়, সেইজন্য নয়া পদক্ষেপ নিল জোম্যাটো।