Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুটো হাত নেই, তবুও দমেননি, জীবন বাজি রেখেই খদ্দেরদের দরজায় পৌঁছে দিচ্ছেন খাবার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  প্রচলিত আছে  ‘ইচ্ছে থাকলে সমস্ত প্রতিকূলতাকেই জয় করা যায়’ । এবার ফের আরও একবার তা  হল প্রমাণিত। শারীরিক প্রতিবন্ধিতাকে জয় করে খদ্দেরদের দরজায় খাবার পৌঁছিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। দুটো হাত নেই তবুও বাইকে চালিয়ে খাবার পৌঁছাচ্ছে জোম্যাটোর এক এজেন্ট। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, এক এজেন্ট হাত না থাকা সত্ত্বেও দক্ষতার সঙ্গে স্কুটারে খাবার পৌঁছে দিচ্ছেন।

ভিডিওতে দেখা গিয়েছে একটি ডেলিভারী এজেন্ট ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, ‘ আপনি কী বাইক চালাতে পারবেন ?’ যার উত্তরে জোম্যাটোর এজেন্ট মাথা নেড়ে বাইক চালাতে শুরু করে দেয়। আর সেই ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তা দেখে কেউ ওই জোম্যাটোর এজেন্টের  দৃঢ়তা আবার কেউ  শারীরিক প্রতিবন্ধিতাকে জয় করার জন্য প্রশংসা করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘ আপনি  তো হিরো। স্যালুট টু ইউ স্যার। ঈশ্বর সবসময় আপনার  মঙ্গল করুক।‘ আবার কেউ লিখেছেন,’ তার সাহস এবং প্রচেষ্টাকে হ্যাটস অফ, তবে সুরক্ষার জন্য তার হেলমেট পরা উচিত।‘ আরও আরেকজন লিখেছেন, ‘ এমন হিরোর  প্রতি জানাই  শ্রদ্ধা। হেলমেট না পরে কেন ঝুঁকি নিচ্ছেন তিনি?’ একথায় জোম্যাটোর এজেন্টের   এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00