Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের পতন শেয়ারবাজারে, বিনিয়োগকারীদের দুঃশ্চিন্তা বাড়াচ্ছে সেনসেক্স

বাজার বন্ধের সময়ে ২৩৬ সূচক খুঁইয়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৫৪ হাজার ৫২ দশমিক ৬১ পয়েন্টে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের দ্বিতীয় দিনেও ঘুরে দাঁড়াতে পারল না শেয়ারবাজার। প্রথম দিন অর্থা‍ৎ সোমবারের চেয়েও বেশি সূচক খোয়াল সেনসেক্স। এদিন বাজার বন্ধের সময়ে ২৩৬ সূচক খুঁইয়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৫৪ হাজার ৫২ দশমিক ৬১ পয়েন্টে। সেনসেক্সের পাশাপাশি নিফটিও ছিল নিম্নমুখী। একদিনে ৮৯ দশমিক ৫৫ পয়েন্ট খুঁইয়ে ১৬ হাজার ১২৫ দশমিক ১৫ সূচকে দাঁড়িয়েছে। মূলত ওষুধ, ধাতব পদার্থ ও এফএমসিজি সংস্থার শেয়ার দর অনেকটা হ্রাস পাওয়াতে নেতিবাচক প্রভাব পড়েছে।

গত শুক্রবারই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল শেয়ারবাজার। একদিনেই দেড় হাজারের বেশি সূচক বেড়ে ৫৪ হাজারের ঘরে পৌঁছেছিল সেনসেক্স। ফলে বিনিয়োগকারীদের মুখে কিছুটা হলেও হাসি ফুটেছিল। কিন্তু সোমবার বাজার শুরুর দিকে ঊর্ধ্বমুখী হলেও দিন পতনের মধ্য দিয়েই বন্ধ হয়েছিল শেয়ারবাজার। এদিন সকালেও বাজার খোলার সঙ্গে সঙ্গেই গোঁত্তা খেয়ে নিম্নমুখী হয় সেনসেক্স ও নিফটি। বাজার বিশেষজ্ঞদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলিতে যে হারে মুদ্রাস্ফীতি ঘটছে এবং শেয়ারবাজারে ধস নামছে, তার ফলে অস্থির হয়ে পড়ছে দেশীয় বাজারও।

এদিন শেয়ারবাজারে পতনের মধ্যেও লাভের মুখ দেখেছে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, এইচডিএফসি, নেসলে ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক। আর লোকসানের মুখ দেখতে হয়েছে ডিভিস ল্যাব, টেক মাহিন্দ্রা, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ ও হিন্ডালকো। রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল –এর শেয়ার দরও অবশ্য এক লাফে অনেকটাই বেড়েছে। শেয়ারবাজারের এই চড়াই-উতরাইয়ে কার্যত ধন্দে পড়েছেন বিনিয়োগকারীরা।

কয়েক বছরের মধ্যেই হবেন কোটিপতি, শুধু এই টিপস মানলে

মঙ্গলের সকালেই শেয়ারবাজারে তেজী ঘোড়ার মতো দৌড়চ্ছে সেনসেক্স

ট্রাম্পের কর বোমায় রক্তাক্ত শেয়ারবাজার, ৮৩২ সূচক খোয়াল সেনসেক্স

১৭ বছর বাদে লাভের মুখ দেখল BSNL, কত লাভ করল জানেন?

মঙ্গলেও রক্তস্নান শেয়ারবাজারের, একদিনে ৯ লক্ষ কোটি টাকা গায়েব লগ্নিকারীদের

শেয়ার বাজারে স্বল্প বিনিয়োগে প্রচুর রিটার্ন, প্রতারণায় জালে দুই হাওড়াবাসী

ডোনাল্ড ট্রাম্পের Crypto প্রীতি বিশ্ববাজারে বিনিয়োগের নয়া পথ খুলে দিয়েছে

বিশেষ দিনের বিশেষ বিনিয়োগ, কেন ভারতে এত গুরুত্বপূর্ণ ‘মুহুরত ট্রেডিং’!

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00