নিজস্ব প্রতিনিধি: গ্রাহকদের টানতে প্রতি নিয়তই নয়া মডেল নিয়ে বাজারে হাজির মোবাইল নির্মাতা সংস্থাগুলি। আর কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) আসার পরে তো কথাই নেই। এআই প্রযুক্তির সুবিধাযুক্ত মোবাইল বাজারজাত হচ্ছে প্রতিদিনই। সেই তালিকায় রয়েছে রিয়েলমি-ও। খুব শিগগিরই ভারতীয় মোবাইল বাজারে আসতে চলেছে Realme 13 Pro 5G সিরিজ। ইতিমধ্যেই একটি হ্যান্ডসেটের নকশা প্রকাশ্যে আনা হয়েছে। তবে, Realme এখনও লঞ্চের তারিখ বা সিরিজটির মূল বৈশিষ্ট্য প্রকাশ করেনি। Realme 13 Pro 5G সিরিজ, যা এই বছরের জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল, তার উন্নত সংস্করণ হিসাবে Realme 13 Pro 5G সিরিজটি আসছে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
Realme 13 Pro 5G সিরিজের ডিজাইন (যেমন অনুমান করা হচ্ছে)
Realme 13 Pro 5G সিরিজের একটি ফোনের ডিজাইন মাইক্রোসাইটে একটি ব্যানারে সামনে আনা হয়েছে। রিয়ার প্যানেলের সিলুয়েটটি (silhouette of the rear panel) একটি বড় গোলাকার ক্যামেরা মডিউল ধারণ করে। ক্যামেরা আইল্যান্ডে “হাইপারইমেজ” (Hyper-image) শব্দটি খোদাই করা রয়েছে। ডান প্রান্তের বোতামগুলি পাওয়ার বোতাম এবং ভলিউম রকার রূপেই থাকবে।
Realme 13 Pro 5G বৈশিষ্ট্য (প্রত্যাশিত)
Realme 13 Pro 5G সিরিজের হ্যান্ডসেটগুলিকে AI-ব্যাক ক্যামেরা দিয়ে সাজানো হয়েছে এবং এটি কোম্পানির “প্রথম পেশাদার AI ক্যামেরা” ফোন হিসাবে প্রশংসিত হয়েছে। তবে ক্যামেরা সম্পর্কে এখনও কিছু বিশদে প্রকাশ করা হয়নি।
সূত্রের খবর, Realme 13 Pro 5G সম্ভবত 4টি RAM এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হবে যেমন 8GB + 128GB, 8GB + 256GB, 12GB + 256GB, এবং 12GB + 512GB। আরও জানা গেছে যে ফোনটি মনেট গোল্ড, মনেট পার্পল এবং স্কাই গ্রীন শেডে দেওয়া হতে পারে। Realme 13 Pro 5G সিরিজ সম্পর্কে আরও তথ্য শীঘ্রই জানা যাবে বলে আশা করা হচ্ছে।