Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছেলেধরা সন্দেহে কৈখালীতে গণপ্রহার, উদ্ধার করতে গিয়ে জনরোষের মুখে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, এয়ারপোর্ট: আবার ছেলে ধরা সন্দেহে মারধর। এবার ঘটনাস্থল কলকাতার উপকণ্ঠে এয়ারপোর্ট সংলগ্ন কৈখালীতে(Kaikhali)। পরে পুলিশ এসে জনরোষ থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। ছেলে ধরা সন্দেহে আটক দুজনকে উদ্ধার করতে গিয়ে জনরোষের মুখে পড়ে এয়ারপোর্ট থানা। এলাকার মানুষের অভিযোগ রিকশায় চেপে এসে দুজন ব্যক্তি ওই এলাকার একজন ৬ বছরের ছেলেকে নাকি টার্গেট […]

‘প্রত্যেক দেশবাসীকে গর্বিত করাই লক্ষ্য’, প্রতিক্রিয়া গম্ভীরের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতেই ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন গৌতম গম্ভীর। ২০০৭ ও ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য প্রাক্তন ক্রিকেটারের হাতেই আগামী ২০২৭ সাল পর্যন্ত ভারতীয় দলের দায়িত্ব সঁপে দিয়েছেন রজার বিন্নী-জয় শাহরা। আর বোর্ডের ঘোষণার পরেই নিজের প্রথম প্রতিক্রিয়ায় খুশি আর উচ্ছ্বাস লুকোননি গৌতি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ […]

শান্তিপুরে ৭ জনকে কামড়াল ক্ষ্যাপা শিয়াল, এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, নদিয়া:একের পর এক ব্যক্তিকে শিয়ালের কামড়। গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি সাত জনকে পরিবারবর্গ এবং আতঙ্কের ফলে এলাকার বেশ কিছু মানুষজন চিকিৎসা করাতে উপস্থিত হন হাসপাতালে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর(Shantipur) বাবলা পঞ্চায়েতের দিব্যডাঙ্গা গ্রামে। প্রত্যেকেই জানান, তাদের আক্রান্ত হওয়ার কথা। এলাকাবাসীরা জানাচ্ছেন বিকালের পর থেকে সন্ধ্যা সময় ওই রাস্তায় মাঝেমধ্যেই দেখা যায় শেয়াল(Fox)। তবে এভাবে […]

Gautam Gambhir: কোচ হিসাবে গৌতম গম্ভীরকেই বেছে নিল বিসিসিআই

নিজস্ব প্রতিনিধি: অবশেষে জল্পনার অবসান। ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে গৌতম গম্ভীরকেই নিয়োগ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মঙ্গলবার রাতে বিসিসিআইয়ের সর্বময় কর্তা তথা সচিব জয় শাহ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এ কথা জানিয়েছেন। উল্লেখ্য ২০০৭ ও ২০১১ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন গৌতম গম্ভীর। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে জুন মাসেই […]

অবসরপ্রাপ্ত অধ্যাপকের ছিনতাই হয়ে যাওয়া টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল শান্তিপুর থানা

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: এক অধ্যাপকের কাছ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা ছিনতাই হয়ে যাওয়ার পর পাঁচ দিনের মধ্যে কুলকিনারা খুঁজে বের করল নদীয়ার শান্তিপুর থানারShantipur P.S.) পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৫ হাজার ২০০ টাকা, যদিও তাকে আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য আরো সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার […]

নিখোঁজ ওএমআর শিটের খোঁজে দক্ষিণ কলকাতায় সিবিআইয়ের তল্লাশি

নিজস্ব প্রতিনিধি: ওএমআর দুর্নীতি মামলায় সার্দান অ্যাভিনিউয়ের এস বসু রায় এন্ড কোম্পানির অফিসে তল্লাশি অভিযান সিবিআইয়ের। মঙ্গলবার দিন ভোর এই অভিযান চালায় সিবিআইCBI)। তদন্তকারীরা এই অভিযানে সঙ্গে নিয়েছিলেন কম্পিউটার ও সাইবার বিশেষজ্ঞদের। নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছতে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিখোঁজ ওএমআর শিটের তথ্য পেতে দিনভর চেষ্টা চালালো সিবিআই। নিয়োগ দুর্নীতি ইস্যুতে তোলপাড় […]

সুখবর! শীঘ্রই রেল চালক পদে শুরু হতে চলেছে নিয়োগ

নিজস্ব প্রতিনিধিঃ ভবিষ্যতে রেল চালক হতে চান। তাহলে আপনার জন্য সুখবর দিল পূর্ব রেল। মঙ্গলবার মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, খুব শীঘ্রই সর্বভারতীয় স্তরে প্রায় ১৫০০০ এর অধিক ট্রেন চালকের পদে রিক্রুটমেন্টের ব্যবস্থা হতে চলেছে । পাশাপাশি এদিন কৌশিক মিত্র আরও জানান, ‘ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পূর্ব রেলে ট্রেন চালকের সংখ্যা যথাযথ নয়। […]

উত্তরে লাগাতার বৃষ্টির রেশ থাকলেও দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি থাকবে আগামী সাত দিন

নিজস্ব প্রতিনিধি: বর্ষা এসে পৌঁছেছে দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে সেই ধরনের কোন সিন অপটিক সিচুয়েশন নেই যার দিয়ে আমরা আশান্বিত হতে পারি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান । তিনি বলেন, হালকা বৃষ্টিপাতি গোটা দক্ষিণবঙ্গে হবে । তবে মাঝেমধ্যে কোথাও কোথাও মাঝারি […]

১৪ বছর ধরে সংসার আগলে রাখার লড়াইের কাহিনী শোনালেন সুদীপা

নিজস্ব প্রতিনিধি :  দেখতে দেখতে দাম্পত্য জীবনের ১৪ বছরের গন্ডি পার করে ফেললেন জনপ্রিয় রান্নার শো-এর উপস্থাপিকা ও অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। বিবাহিত জীবন ১৫ বছরে পড়ল। সকাল থেকে শুভেচ্ছা জানাচ্ছেন একে একে।সকলকেই হাসিমুখে উত্তর ও দিচ্ছেন অভিনেত্রী। স্বামীর দেওয়া সাদা কালো সালোয়ার কামিজে নজর কেড়েছেন তিনি। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি জানান, তাঁর স্বামীর সবসময় সাদা […]

ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে মেরে দোকান থেকে টাকা-গয়না নিয়ে চম্পট দুষ্কৃতী

নিজস্ব প্রতিনিধিঃ ফের দোকানে ঢুকে হামলা চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁতরাগাছি থানা এলাকায়। মঙ্গলবার মনিহরির একটি দোকানে ঢুকে দোকানদারকে মারধর করে বেশ কয়েকজন দুষ্কৃতী। পাশাপাশি তারা দোকান থেকে প্রায় দেড় লক্ষ টাকা-সহ মোবাইল, সোনার হার এবং আইটি নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার এমন ঘটনা ঘটেছে সাঁতরাগাছি থানার রামকৃষ্ণ মন্দির পাড়া এলাকায়। ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে […]

ইংরেজবাজারে হকার্স কর্ণার পূর্ত দপ্তরের জায়গায় বেআইনি ভাবে বানানোর অভিযোগ পুরসভার বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, মালদা: রথযাত্রার দিন ঢাকঢোল পিটিয়ে ইংরেজবাজার পৌরসভার দুই নম্বর কলোনি এলাকায় পুরনো জাতীয় সড়কের পাশে উদ্বোধন করা হয় হকার্স কর্নার। আর এই হকার্স কর্নার ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের অভিযোগ এটি অবৈধ নির্মাণ। ইতিমধ্যেই পূর্ত দপ্তর থেকে পুরসভাকে চিঠি দিয়ে জানানো হয়েছে পূর্ত দপ্তরের জায়গার উপর অবৈধভাবে এটি নির্মাণ করা হয়েছে। যদিও অভিযোগ […]

অন্তর্ঘাতের বিনিময় বিজেপিতে বড় পদ পাইয়ে দেওয়ার প্রস্তাব, চৌবের বিরুদ্ধে বিস্ফোরক কুণাল

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই মানিকতলা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন । আর তারআগে এক তথ্য ফাঁস করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মঙ্গলবার তিনি দাবি করেছেন অন্তর্ঘাতের প্রস্তাব এসেছে মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের কাছ থেকে। নিজের দাবির সপক্ষে একটি অডিও ক্লিপও সামনে আনেন। আর সেখানে রয়েছে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে এবং কুণাল ঘোষের কথোপকথন। মঙ্গলবার সাংবাদিক […]

পতঞ্জলির ১৪টি পণ্যের বিজ্ঞাপন মুছে ফেলতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

পতঞ্জলির ১৪টি পণ্যের বিজ্ঞাপন সমস্ত রকমের Digital News Media, Social Media এবং অন্যান্য মাধ্যম থেকে মুছে ফেলতে হবে। নির্দেশ সুপ্রিম কোর্টের।

৯ বছরের শিশুর গোটা শরীরে গরম চামচে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ কাকিমার বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি,মালদা: নৃশংসতা । মধ্যযুগীয় বর্বরতা না তালিবানী শাসন।এমন এক অমানবিক নিষ্ঠুর ঘটনার সাক্ষী থাকল মালদা শহর। রান্না করার চামচ আগুনে গরম করে নয় বছরের শিশুর গোটা শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল শিশুটির কাকিমার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই শিশুকন্যাটি। শিশুটির পরিবার ইংরেজবাজার থানায়(Englishbazar P.S.) অভিযোগও করেন। কিন্তু নিষ্ক্রিয় ইংরেজবাজার থানার পুলিশ […]

কেন নিজের তৈরি নিয়ম ভঙ্গ করলেন অক্ষয়!

নিজস্ব প্রতিনিধি : বলিউড খিলাড়ি বলতেই নাম উঠে আসে অক্ষয় কুমারের। তবে কাজের ক্ষেত্রে তিনি নাকি খুব পেশাদার। পাক্কা ৮ ঘন্টার বেশি কাজ করেন না তিনি।সময়ের বিষয়ে তিনি খুব সচেতন। সময়ের এক ঘন্টা আগে সেটে পৌঁছে যাওয়া থেকে শুরু করে শুট্যিংয়ের সময় যখন যেখানে প্রয়োজন হাজির থাকেন তিনি।তবে সময় হয়ে গেলে এক মিনিটও থাকেন না […]

বড় পর্দায় কেন দেখা যাচ্ছে ইন্দ্রাণী হালদারকে? নিজেই জানালেন অভিনেত্রী

নিজস্ব প্রতিনিধিঃ শেষ  দেখা গিয়েছিল ‘শ্রীময়ী’ ধারাবাহিকে। কিন্তু সেটি শেষ হতেই বড় পর্দায় দেখা  মিলছে না অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের। কী করেছেন তিনি ? কেন এত কম কাজ করছেন?  এই প্রশ্ন এখন তাঁর ভক্তদের মধ্যে ঘুরছে। এই আবহে এবার এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘ কী কাজ করব?  এখন সব ধারাবাহিক […]

বালুরঘাটের আত্রেয়ী কলোনির বাসিন্দাদের ঘরে নদীর জল ঢুকে পড়েছে, নদীর জল বিপদসীমা ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিনিধি,বালুরঘাট: আশঙ্কা সত্যি হল বালুরঘাটের আত্রেয়ী কলোনির বাসিন্দাদের। নদীর জল ঢুকে পড়েছে ঘরে। অন্য জায়গায় চলে গিয়েছে পাঁচটি পরিবার। নদীর জল বেড়ে বর্তমানে বিপদসীমা ছুঁই ছুঁই। সেচ দপ্তরের তরফে সুইস গেট বন্ধ করে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। পুরসভার তরফে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ শিবির করে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। সব রকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন পুরসভার […]

Rath Yatra 2024 : চাবি না পেলে তালা ভেঙে খোলা হবে রত্নভাণ্ডার

নিজস্ব প্রতিনিধি : ‘রথে চ বামনং দৃষ্ট, পুনর্জন্ম ন বিদ্যতে’। অর্থাৎ, রথের রশি একবার ছুঁতে পারলেই পুনর্জন্ম থেকে মুক্তিলাভ হয় । আর এই বিশ্বাস জগন্নাথ ভক্তদের মনে বছরের পর বছর অটুট রয়েছে। প্রতিবছর ঠিক উল্টোরথের পর মহাপ্রভু শ্রী জগন্নাথের স্বর্ণবেশ হয়, আর, এই স্বর্ণবেশ দেখার জন্য অগণিত ভক্তের ঢল বয়ে যায় গোটা শ্রীক্ষেত্রে। এই উৎসবের […]

হাথরস কাণ্ডে জেলাশাসক সহ ছয় আধিকারিককে সাসপেন্ড

নিজস্ব প্রতিনিধিঃ হাথরস পদপিষ্টকাণ্ড নিয়ে এবার  রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল রিপোর্ট প্রকাশ করেছে। আর সেই রিপোর্টের প্রেক্ষিতে জেলার ৬ জন সরকারি আধিকারিককে সাসপেন্ড করল যোগী সরকার। কারণ, এনারাই ভোলে বাবার প্রার্থনাসভার অনুমতি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশেই উত্তরপ্রদেশ পুলিশ সিট গঠন করেছে। তাঁরা এই ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখতে তদন্ত করছে। মঙ্গলবার রাজ্য পুলিশের […]

0:00