নিজস্ব প্রতিনিধি: ফোন ছাড়া বর্তমান যুগে এক পাও চলা দুষ্কর। ফোন করার গান শোনার সঙ্গে সঙ্গে ফোনে এখন সব কাজই করা সম্ভব। অচেনা, অজানা জায়গায় সঠিকভাবে পৌঁছে যাওয়া হোক বা অনলাইনে পেমেন্ট করা হোক, ফোন এখন কাজে লাগে। স্মার্টফোনের বাজারে প্রতিদিনই নিত্যনতুন ফোন আসছে। সব সংস্থাই নিজেকে প্রতিমুহুর্তে উন্নত করে চলেছে। ভারতের বাজারে নতুন ফোন নিয়ে এল itel।
ইনটেলের জনপ্রিয় ZENO সিরিজের নতুন সংযোজন itel ZENO 20 । এই ফোনটি বাজারে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। যারা কেউ কিপ্যাড ফোন ছেড়ে স্মার্টফোন ব্যবহার করতে চাইলে, তাদের জন্য এই ফোনটি গুরুত্বপূর্ণ। মাত্র ৫,৯৯৯ টাকায় হাতে নেওয়া যাবে ফোনটি। এই ফোন শুধু স্টাইলিশ ডিজাইনই দিচ্ছে না। এর সঙ্গে থাকছে IP54 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, একটি ড্রপ-প্রটেক্টেড কেস এবং সবচেয়ে বড় চমক হিসেবে নতুন প্রজন্মের Aivana 2.0 AI Voice Assistant।
এই ফোনটি শুধুমাত্র অ্যামাজনে কিনতে পাওয়া যাবে। তিনটি রঙে এই ফোনটি পাওয়া যাচ্ছে। Starlit Black, Space Titanium এবং Aurora Blue রঙে ফোনটি কিনতে পারবেন। এই ফোনের 3GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম মাত্র ৫৯৯৯টাকা। আবার 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম মাত্র ৬৮৯৯ টাকা। লঞ্চ অফারেও থাকছে বিশেষ ছাড়। 3GB মডেলে ২৫০ টাকা এবং 4GB মডেলে ৩০০ টাকা ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে। আগামী সোমবার থেকেশুরু হবে সেল।
itel ZENO 20-এর সামনে রয়েছে 6.6-ইঞ্চি HD+ IPS ডিসপ্লে। এটিতে 90Hz রিফ্রেশ রেট থাকায় স্ক্রল করা বা গেম খেলার অভিজ্ঞতা হবে আরও মসৃণ। এটিতে থাকছে Dynamic Bar। আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো নোটিফিকেশন থাকবে। T7100 অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হচ্ছে। এই ফোনটি ৩ বছরের জন্য Fluency Guarantee দিচ্ছে। ব্যাটারি ব্যাকআপও খুব ভাল। এটিতে রয়েছে 5000mAh ব্যাটারি। যদিও বক্সে 10W চার্জার দেওয়া হয়েছে, ফোনটি 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে রয়েছে 13MP HDR রিয়ার ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য একটি 8MP ফ্রন্ট ক্যামেরা।