নিজস্ব প্রতিনিধি : বাড়িতে থাকা স্মার্ট টিভি অনেকদিন ধরেই সমস্যা করছে। তাই ভাবছেন নতুন স্মার্ট টিভি কিনবেন? পুজোর আগেই সেই সুযোগ আসছে আপনার সামনে। দুর্দান্ত ছাড়ে ৩২ ইঞ্চির স্ক্রীনসহ স্মার্ট টিভি দেদার ছাড়ে নিয়ে আসতে পারবেন বাড়িতে। এটিতে থিয়েটারের আমেজও পাওয়া যাবে। সামসাং ও এলজি খুব কম দামে বিক্রি করছে স্মার্ট টিভি। আসুন জেনে নেওয়া বা যাক কোন স্মার্ট টিভি কী দামে আপনি কিনতে পারবেন।
জানা গিয়েছে samsung এবং LG তাদের ৩২ ইঞ্চির স্মার্ট টিভিতে বাম্পার ছাড় দিচ্ছে। স্যারের পর এই টিভিগুলির দাম অনেকটাই সস্তা হয়ে গিয়েছে। প্রায় স্মার্ট ফোনের দামে এই টিভি কেনা যাবে। টিভিগুলোর পিকচার অত্যন্ত ঝকঝকে হবে। পাশাপাশি Netflix মতো OTT অ্যাপও পাওয়া যাবে। সঙ্গে থাকবে ম্যাজিক রিমোটের সুবিধাও। টিভিচালাতে গেলে রিপোর্টের দরকার হবে না। ভয়েস কমান্ডের সাহায্যে কথা বলে টিভি চালানো যাবে। টিভিতে HD মানের ভিডিও, 60 Hz রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। এছাড়াও, সিনেমা হলের মতো সাউন্ড ক্ল্যারিটি মিলবে।
স্যামসাং কোম্পানির টিভিতে HDR এবং PurColor টেকনোলজি সাপোর্ট থাকবে। Samsung Tizen OS, Voice Search Remote এবং 20W শক্তিশালী সাউন্ডের মতো ফিচার থাকবে। এই টিভিতে OTT অ্যাপস, মোবাইল মিররিং এবং Samsung Knox এর মতো স্মার্ট ফিচারও রয়েছে। টিভিটি কিনতে পারবেন মাত্র ১৩,৯৯০ টাকায়। বহু স্মার্ট ফোনের থেকেও কম দামে বিক্রি হচ্ছে এই স্মার্ট টিভি।
এলজির ৩২ ইঞ্চি-র টিভিটি খুব কমে কিনতে পারবেন। LG LR570 সিরিজের স্মার্ট LED টিভির আসল দাম ২১,২৪০ টাকা। তবে এই টিভিটি ছাড় দিয়ে কিনে নিতে পারবেন ১৪,৪৯০ টাকায়।এটি একটি স্টাইলিশ, ফাস্ট এবং ফিচার সহ টিভি। শাওমি কোম্পানি নতুন টিভি নিয়ে আসছে। এই টিভির দাম ১১,৯৯৯ টাকা। টিভিটি ৫২ শতাংশ ছাড়ে কেনা যাবে। বাজেটের মধ্যে দুর্দান্ত ফিচারে একটি স্মার্ট টিভি খুঁজলে এই টিভিটি ভাল হবে। এটি একটি ৩২ ইঞ্চি এইচডি রেডি স্মার্ট টিভি। টিভিটি 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ আসে। টিভিতে ক্রোম-কোর বিল্ড ইন, গুগল অ্যাসিস্ট্যান্ট, ভয়েস রিমোট বৈশিষ্ট্য রয়েছে। টিভিতে 20W স্পিকার রয়েছে।
এলজির একটি বিশেষ টিভি কিনতে পারবেন ১৫,৯৯০ টাকায়। টিভি ৩২ ইঞ্চি এইচডি রেডি আইপিএস প্যানেলে আসে। এছাড়াও, 60Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এতে α৫ জেনারেশন ৬ এআই প্রসেসর রয়েছে যার মধ্যে এআই প্রসেসিং রয়েছে। এতে 1GB RAM এবং 8GB স্টোরেজের সুবিধা পাওয়া যায়।