নিজস্ব প্রতিনিধি : সমস্ত ফোনের কোম্পানি প্রতিমুহূর্তে নিজের নিজের ফোনের উন্নতি করে চলেছে। নতুন নতুন ফিচার যুক্ত ফোনকে আপগ্রেটেড করছে। এবার বাজারে আসতে চলেছে গুগলের নতুন ফোন Pixel 10 । জানা গিয়েছে, এই ফোনটি Pixel 9-র থেকে আপগ্রেটেড হবে। এটির ডিজাইন ও এআই ড্রাইভেন ফিচার থাকবে। আগামী বুধবার (২০ অগস্ট) বাজারে আসতে চলেছে ফোনটি।
জানা গিয়েছে, Pixel 10 –র দাম হতে পারে ৭৫ হাজারা থেকে ৮০ হাজার। এই দামে ফোনটি বাজারে এলে, আইফোন ১৬ এবং সামসং গ্যালাক্সিএস২৫-র সঙ্গে প্রতিযোগিতা হবে। এই ফোনটি ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাবে। সূত্রের খবর, একটি ছবি প্রকাশ্যে এসেছে এই ফোনের। সেখানে দেখা গিয়েছে, এই ফোনে আইকনিক হরিজনটাল ক্যামেরা থাকবে। এতে থাকবে টাইটেনিয়াম ফ্রেম। এতে থাকতে পারে ৬.৩ ইঞ্চি LTPO OLED ডিসপ্লে সহ ১৪৪ হার্জ রিফ্রেশ রেট। অ্যানিমেশনের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসেসর হিসেবে এই ফোনটিতে নতুন গুগল টেনসর জি৫ সিপসেট থাকবে।
পিক্সল সিরিজের সব ফোনের মধ্যে এটা অত্যন্ত উল্লেখযোগ্য। মানুষের কাছে এটা জনপ্রিয়। ফোনে ৫০ মেগাপিক্সল মেইন সেন্সর, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং উন্নত এআই ভিত্তিক ফোটো তোলা যাবে। গুগুল তার নতুন ফোনে Astrophotography 2.0 এবং আপগ্রেডেড লো-লাইট শুটিং দিতে পারে। জানা যাচ্ছে পিক্সেলের এই ফোনটিতে ব্যাটারি থাকবে ৪৮০০ মেগাহার্জ। ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং-র ব্যবস্থা থাকবে। এই ফোনে যাতে উন্নত ব্য়াটারি থাকে তার দিকে নজর দেওয়া হবে বলে জানা যাচ্ছে।