নিজস্ব প্রতিনিধি : বড়সড় সুখবর নিয়ে এল অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। আরও বৃহৎ হতে চলেছে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’। শুধু ইংরেজি ভাষা নয়, আরও ৮ টি ভাষা অগ্রাধিকার পাবে বলে জানিয়েছে অ্যাপল সিইও টিম কুক। ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ এ নতুন আপডেটের মাধ্যমে ফরাসি, জার্মান, ইতালিয়ান, পর্তুগিজ, স্প্যানিশ, জাপানি, কোরিয়ান ও চিনা ভাষা যুক্ত করা হচ্ছে। পাশাপাশি, সিঙ্গাপুর ও ভারতের স্থানীয় ইংরেজি ভাষাও এতে অন্তর্ভুক্ত হবে।
গত বছরের সেপ্টেম্বরে আইফোন ১৬ সিরিজের সঙ্গে এটি উন্মোচন করা হলেও প্রাথমিকভাবে কেবল ইংরেজি ভাষায় কাজ করত এবং নির্দিষ্ট কিছু দেশে সীমাবদ্ধ ছিল। যা নিয়ে সমালোচনাও হয়েছিল গোটা দেশে। তবে এবার সুখবর দিলেন অ্যাপল সিইও। যা নিয়ে শোরগোল শুরু হল গোটা বিশ্বে।
এই নিয়ে অ্যাপল সিইও টিম কুকের তরফে জানানো হয়, ‘এটি ব্যবহারের জন্য আইফোনে iOS 18.2, আইপ্যাডে iPadOS 18.2 এবং ম্যাক ডিভাইসে macOS Sequoia 15.2 বা তার পরবর্তী সংস্করণ থাকতে হবে। নতুন ভাষার অন্তর্ভুক্তি অ্যাপলের বাজার সম্প্র্রসারণ এবং বৈশ্বিক ব্যবহারকারীদের জন্য আরও সুবিধাজনক করতে এই ফিচার আরও গুরুত্বপূর্ণ কাজে আসবে।’
অ্যাপল সিইও আরও জানান, অতিরিক্তভাবে ভিয়েতনামি ভাষাও নতুন আপডেটে যুক্ত হতে চলেছে। বর্তমানে অ্যাপল ইন্টেলিজেন্স কেবল আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায় ব্যবহারযোগ্য। তবে পরবর্তীকালে এটি আরও দেশের জন্য তৈরির উপযুক্ত হবে। প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।