নিজস্ব প্রতিনিধি : কনফারেন্স কলে কল মার্জ করলেই সব শেষ, নিমেষে খালি হয়ে যাবে UPI অ্যাকাউন্ট।দেউলিয়া হয়ে যেতে পারেন চোখের নিমেষে।তাই সাবধানে খাকার পরামর্শ দিল UPI..সতর্কতা জারি করল ইউপিআই। কল মার্জ করে হ্যাকররা পেয়ে যাচ্ছে ওই ব্যক্তির ফোনে আসা ওটিপি। আর তাতেই সহজেই হ্যাক করে ফেলছে ফোন।হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
সম্প্রতি UPI তার সামাজিক মাধ্যমে ব্যবহারকারীদের সতর্ক করেছে। UPI এর তরফে বলা হয়েছে, হ্যাকাররা প্রতারণা করার জন্য বিভিন্ন নম্বর থেকে ব্যবহারকারীকে কল করতে পারে। অথবা ব্যক্তিকে কোন অনুষ্ঠানের আমন্ত্রণ দেবার জন্য কল করা হতে পারে। প্রতারকরা অনেককেই মোটা টাকার চাকরির লোভ দেখিয়ে টাকা হাতিয়েছে। অজানা নম্বর থেকে ফোন আসতে ইন্টারভিউয়ের জন্য। এরপর ব্যবহারকারীকে বলা হবে তার পরিচিত ব্যক্তিই নম্বর দিয়েছে তার। এরপর কল মার্জ করার জন্য বলা হবে। যে মুহূর্ত ব্যবহারকারী কল মার্জ করবেন ওই মুহূর্তে প্রতারকদের কাছে ওটিপি যাবে। আর তাতেই নি:স হবে ওই ব্যক্তি।
কীভাবে হ্যাকরদের কাছে ওটিপি যাচ্ছে : প্রতারকের সঙ্গে ফোনে কথা বলার সময় ব্যবহারকারীর ফোনে একটি ওটিপির জন্য কল আসবে। যখন সাইবার অপরাধীরা কোন ব্যক্তিকে কল মার্জ করতে বলবে তখন ফোনে কনফারেন্সে ওটিপি শোনা যাবে। ওই ওটিপি ঝটপট শুনে অ্যাকাউন্ট খালি করবে সাইবার অপরাধীরা।
উল্লেখ্য, বর্তমানে দিনের পর দিন সাইবার প্রতারণার ঘটনা বেড়েই চলেছে দেশে। এর জেরে লক্ষ লক্ষ মানুষ মুহূর্তের মধ্যে খুইয়ে ফেলছেন নিজের জীবনের সমস্ত সঞ্চয়। ২০২৪ সালে ভারতে কী পরিমাণ সাইবার অপরাধের ঘটনা ঘটেছে, এর জেরে কত কোটি টাকার ক্ষতি হয়েছে, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের দেওয়া তথ্য ভয় পাইয়ে দিয়েছে সকলকে। সাইবার অপরাধীরা বিভিন্ন রকমের ফাঁদ পেতে সাধারণ মানুষকে বোকা বানায়। এই ধরনের বহু প্রতারণার অভিযোগ দায়ের করা হচ্ছে। পুলিশও তৎপর। তবুও এই অপরাধের জাল বেড়েই চলেছে।
কীভাবে সচেতন থাকবেন : ১)বাইরে থেকে অপরিচিত কেউ ফোন বা মেসেজ করলে সাড়া না–দেওয়াই ভালো। ২)আপনার গ্যাজেটে থাকা বিভিন্ন জরুরি অ্যাপ, ফোল্ডারগুলিতে অবশ্যই পাসওয়ার্ড প্রোটেকশন রাখুন।৩)মেসেজে আসা অচেনা বা সন্দেহজনক লিঙ্ক ভুলেও ক্লিক করবেন না। ৪) ওটিপি, পাসওয়ার্ড, কার্ডের পিন কারও সঙ্গে শেয়ার করবেন না। নির্দিষ্ট দিন অন্তর তা বদল করুন। ৫)কোনও লোভনীয় অফার পেলেই তার পিছনে ছুটবেন না। আগে তা ভালোভাবে যাচাই করুন।