বামনগোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ, বিক্ষোভ, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, মালদা: বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ কিংবা লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষোভ হামেশাই ঘটে। কিন্তু না জানিয়ে কেন দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা ট্রান্সফরমারে বিদ্যুৎ দেওয়া হল এবং তার ফলে এক ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল এর প্রতিবাদে বিক্ষোভ ও আন্দোলনে উত্তাল হয়ে উঠল মালদা জেলার বামনগোলা(Bamongola ) এলাকা।বিদ্যুতের শক্ খেয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে, […]
দ্রৌপদীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সোনিয়ার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে ‘অবমাননাকর মন্তব্যে’র অভিযোগে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল শাসকদল বিজেপি। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিজেপির ২১ সাংসদ রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে চিঠি দিয়ে রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। যদিও বিজেপির স্বাধিকার ভঙ্গের অভিযোগ […]
কার্যত নিস্ক্রিয়, তৃণমূলের শাখা সংগঠনেও বড় রদবদল ঘটাতে পারেন মমতা

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটের বাকি ১৫ মাসের মতো। বিরোধীরা কার্যত ছত্রখান অবস্থায় রয়েছে। তবুও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এখন থেকেই বিধানসভা ভোটের জন্য সংগঠনকে মাঠে নামাতে চাইছেন তিনি। আর মাঠে নামানোর আগেই মূল সংগঠন থেকে শুরু করে শাখা সংগঠনে এক বড় রদবদল ঘটিয়ে ঝাঁকি দিতে চাইছেন। বিশেষ করে […]
অমিতাভের নাতনির ‘ফেক ভিডিও’ মামলায় গুগলকে নোটিশ ধরাল দিল্লি হাইকোর্ট

আরাধ্যা নিজেই এই বিষয়ে একটি পিটিশন দাখিল করেছিলেন। যাতে নির্দিষ্ট ইউটিউব চ্যানেলগুলি নিষিদ্ধ হয়ে যায়। কিন্তু এরপরেও শোধরান নি একাধিক ইউটিউবার।
ঋণের টাকা দিতে না পারায় অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারার অভিযোগ,ধৃত ১

নিজস্ব প্রতিনিধি,বীরনগর: আর্থিক সমস্যার কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েন রাজেশ সরকার নামে বীরনগর পৌরসভার এক নাম্বার ওয়ার্ডের চন্ডীতলা(Chanditala) এলাকার এক বাসিন্দা। আর্থিক সমস্যার কারণে চড়া সুদে ঋণ নিয়েছিলেন এলাকারই অঞ্জলি চৌধুরী নামে এক মহিলার কাছ থেকে। প্রতিমাসে সময় মত ঋণ পরিশোধ করতে পারলেও সাময়িক সমস্যার জন্যই ঋণের টাকা দিতে না পারায় বাড়ি চড়াও হয় অঞ্জলি চৌধুরী […]
‘যুদ্ধকালীন পরিস্থিতির জন্য তৈরি থাকুন’, আচমকা নিরাপত্তা বাহিনীর প্রধানদের নির্দেশ মোল্লা ইউনূসের

নিজস্ব প্রতিনিধি ঢাকা: ফের যুদ্ধের উসকানি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তথা ‘নব্য রাজাকার’ বাহিনীর প্রধান মোল্লা মুহাম্মদ ইউনূসের গলায়। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় ভবন যমুনায় আচমকাই তিনি বিজিবি, র্যাব, কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহানগর পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্তাদের তিনি বলেন, ‘যে কোনও মুহুর্তে যুদ্ধ বাঁধতে পারে। […]
চেনার উপায় নেই! মুম্বইয়ের রাস্তায় গুহামানবের বেশে ঘুরে বেড়াচ্ছেন বলিউড সুপারস্টার

একপ্রকার খোলা রাস্তায় চলল সার্কাস প্রদর্শনী। মোটের উপর অদ্ভূত বেশভুষার এই মানুষকে দেখে দাঁড়িয়ে পড়েছিলেন সকলে, এমনকী স্কুল ফিরতি কয়েকজন শিশুও ভয় পেয়ে গিয়েছিল।
বাপের বাড়ি ঘুরতে এসে স্বামীর হাতে খুন হলেন স্ত্রী

নিজস্ব প্রতিনিধি ,হাওড়া: স্বামী-স্ত্রীর অশান্তিকে কেন্দ্র করে স্বামীর হাতে খুন স্ত্রী । বউয়ের বাপের বাড়িতে ঘুরতে এসে হাওড়া জেলার লিলুয়াতে(Lilua) এই খুনের ঘটনা ঘটে।সরস্বতী পূজোর দিন সকালে হাওড়া লিলুয়ার আনন্দনগর ঝাউতলাতে নিজের স্বামীর হাতে খুন হলেন স্ত্রী।পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে এই পরিবারের লোকেরা ব্যান্ডেল চার্চ(Bandel Church) থেকে ঘুরে এসে বউয়ের বাপের বাড়িতেই ছিল […]
হাত-পা বেঁধে ৫ জনে মিলে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, খুন করে দেহ ফেলা হল পুকুরে

নিজস্ব প্রতিনিধি ঢাকা: বদলের বাংলাদেশে আইনশৃঙ্খলার কতটা অবনতি ঘটেছে ফের তার জলজ্যান্ত প্রমাণ মিলল। খোদ রাজধানী ঢাকাতেই এক ১৩ বছরের কিশোরীকে অপহরণের পরে হাত-পা বেঁধে ধর্ষণ করেছে ৫ নরপিশাচ। পরে কিশোরীকে খুন করে বস্তায় পুরে দেহ ফেলা হয় হাতিরঝিলে। তদন্তে নেমে এখনও পর্যন্ত মাত্র দুই নরপিশাচকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। বাকিদের টিকিও ছুঁতে পারেনি। […]
রামরাজাতলায় বাবার সামনে মেয়েকে ইভটিজিং, প্রতিবাদ করায় মাথা ফাটল অভিভাবকের

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সরস্বতী পূজার দিন হাওড়ার রামরাজাতলা চ্যাটার্জি হাট এর একটি স্কুলের সামনে ইভটিজিং – এর ঘটনা ঘটল। একে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাওড়ার রামরাজাতলায়(Ramrajatala)। জানা গিয়েছে প্রতিবাদ করতে গিয়ে এক স্কুল ছাত্রীর বাবা গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে খবর সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ চ্যাটার্জি হাট […]
কামিন্সকে টেক্কা দিয়ে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ট্র্যাভিস হেড

নিজস্ব প্রতিনিধি: তাঁর হাত ধরেই ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। গত বছর অর্থাৎ ২০২৪ সালে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে দুরন্ত ফর্মে থেকে অনেক দলেরই মাথাব্যথার কারণ হয়ে উঠেছিলেন ট্র্যাভিস হেড। তারই পুরস্কার পেলেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হিসাবে নির্বাচিত হলেন। প্রথমবারের মতো জিতে নিলেন অ্যালান বর্ডার পদক। মহিলাদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন অ্যাশলে […]
হামলার পর প্রথমবার জনসমক্ষে সইফ, কোথায় দেখা গেল অভিনেতাকে?

হামলার ঘটনার পর প্রথমবার জনসমক্ষে এলেন সইফ আলি খান।
সম্প্রীতির সরস্বতী পুজো শান্তিপুরের মুসলিম উচ্চ বিদ্যালয়ে, বাগদেবীর চরণে ল্যাপটপ ও ট্যাব

নিজস্ব প্রতিনিধি ,শান্তিপুর: বইখাতার পাশাপাশি ল্যাপটপ ,ট্যাবও ঠাই পেয়েছে সরস্বতী চরণে। সম্প্রীতির পুজো শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে(Santipur Muslim High School)।চারিদিকে সরস্বতী পুজোর রব। তিথি অনুযায়ী এ বছর পুজো রবি ও সোম দুইদিন পড়লেও বেশিরভাগ স্কুল-কলেজ গুলিতে রবিবার দিনেই পুজো সম্পন্ন হচ্ছে। ঠিক তেমনি এক ব্যতিক্রমী পুজোর ছবি ধরা পরল শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে। যেহেতু স্কুলের […]
হাওড়া ও শালিমার স্টেশন থেকে মহিলা সহ ৪ রোহিঙ্গাকে ধরল জিআরপি

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া ও শালিমার রেল স্টেশন থেকে ৪ জন রোহিঙ্গাকে ধরল জিআরপি। এদের মধ্যে একজন মহিলা ও এক নাবালক রয়েছে। ধৃত ৪ জন হল মহম্মদ আলম, দিলাদার বেগম, রিয়াজুল আলম ও রবিউল আলম। আলমকে হাওড়া স্টেশন(Howrah Station) চত্বর থেকে ও বাকি ৩ জনকে শালিমার স্টেশন থেকে ধরা হয়। আলম সিঙ্গাপুর থেকে বাংলাদেশের রিফিউজি […]
‘৫৫ আসনে জিতবে আপ’, প্রচারের শেষ লগ্নে দাবি কেজরিওয়ালের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোট প্রচারের শেষ লগ্নে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, ‘দিল্লির ৭০ বিধানসভা আসনের মধ্যে কমপক্ষে ৫৫টি আসনে জিতে ফের সরকার গড়তে চলেছে আম আদমি পার্টি। মহিলারা যদি বুথে বেশি সংখ্যায় হাজির হয় সেক্ষেত্রে আপ ৬০টি আসনে জিতবে।’ যদিও আম আদমি পার্টির সুপ্রিমোর দাবিকে গুরুত্ব দিতে চাননি বিজেপি নেতারা। বিজেপির দিল্লি […]
এবার নিমেষেই মিলবে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনের যাবতীয় আপডেট, চালু নয়া অ্যাপ

বার লোকাল ট্রেনের যাবতীয় আপডেট নিমিষেই মিলবে একটি অ্যাপে। চালু হল যাত্রীবান্ধব অ্যাপ। এবার শিয়ালদহ স্টেশনে আসা লোকাল ট্রেনের প্রতি মুহূর্তের আপডেট মিলবে এই যাত্রীবান্ধব অ্যাপে।
দিল্লিতে থামল ভোটের প্রচার, নির্বাচন শেষে বুধে জানা যাবে বুথফেরত সমীক্ষা

নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লি: রাজধানী দখলের যুদ্ধের প্রচারে ইতি ঘটল। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় শেষ হল ভোটের প্রচার। আগামী ৫ ফেব্রুয়ারি বুধবার ভোটের লাইনে দাঁড়িয়ে পাঁচ বছরের জন্য ভাগ্য বিধাতাদের বেছে নেবেন দিল্লির বাসিন্দারা। আগামী ৮ ফেব্রুয়ারি জানা যাবে, পরবর্তী পাঁচ বছরের জন্য কোন দলের হাতে নিজেদের ভাগ্য সঁপে দিলেন রাজধানীর ভোটাররা। তবে বুধবার ভোটগ্রহণ […]
সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন ১৯ জন, আহত অসংখ্য

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতার পালাবদল ঘটলেও শান্তি অধরাই থেকে গিয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায়। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের মানবিজ শহরে গাড়ি বোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছেন অন্তত ১৯ জন। গুরুতর জখম হয়েছেন আরও কয়েক ডজন। যদিও কোনও জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এক দশকের বেশি সময় ধরে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া। কয়েক […]
স্বীকৃতি দিল অস্ট্রেলিয়া, ক্রিকেটের হল অফ ফেমে জায়গা পেলেন মাইকেল বেভান

নিজস্ব প্রতিনিধি : ১৫ বছর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ‘হল অব ফেমে’ জায়গা পেলেন মাইকেল বেভান। আগে ‘হল অফ’ ক্রিকেটে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে সেই প্লেয়ারের টেস্ট ক্রিকেটের মানদণ্ডকেই প্রাধান্য দেওয়া হত। কিন্তু টেস্টে খুব একটা ভাল ফর্ম ছিল না বাঁহাতি এই ব্যাটারের। কিন্তু ওয়ান ডে ফর্মে দুর্ধর্ষ ক্রিকেটার ছিলেন মাইকেল বেভান। সাম্প্রতিক […]
বাঘাযতীনে বহুতল হেলে পড়ার ঘটনায় হরিয়ানা থেকে গ্রেফতার ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্ণধার

নিজস্ব প্রতিনিধি: যাদবপুরের বাঘা যতীনে হেলে পড়া বহুতল বিপর্যয় ঘটনায় গ্রেফতার করা হল ইঞ্জিনিয়ারিং সংস্থার মূল কর্ণধারকে। হরিয়ানা থেকে অভিষেক নাগরাকে(Avisekh Nagra ) সোমবার গ্রেফতার করে কলকাতা পুলিশের নেতাজি নগর থানার অফিসাররা। ধৃত অভিষেক নাগরাজ সংস্থা বাঘা যতীনের হেলে পড়া ওই ফ্ল্যাটটিকে সোজা করার দায়িত্ব নিয়েছিল। তবে তাতে কাজের কাজ হয়নি। ওই বহুতল বাড়িটি হেলে […]
‘মহাকুম্ভে পদপিষ্টে মৃতদেহ দেহ ছুড়ে ফেলা হয়েছে নদীতে’, বিস্ফোরক অভিযোগ জয়া বচ্চনের

প্রয়াগরাজের সঙ্গম নাকে দুর্ঘটনা নিয়ে ইউপি সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ করেছেন সমাজবাদী পার্টি (এসপি) সাংসদ জয়া বচ্চন। জয়া বচ্চন দাবি করেছেন, দুর্ঘটনার পর ভক্তদের মৃতদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছিল।
বউ-শাশুড়ির সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড, ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: বউমা-শাশুড়ির যুদ্ধে রক্তারক্তি কাণ্ড ঘটল ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রামে। হাতাহাতির এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে কোপ বসায় শাশুড়ি। আর তাতেই গুরুতর আহত হন বৌমা। ঘটনার জল গড়াল থানা পর্যন্ত। ঘটনায় থমথমে এলাকা। পুলিশ জানিয়েছে, বউমা বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। অন্যদিকে, শাশুড়ি তুলসী রায় সৎ ছেলে […]