মমতাকে উল্টোপাল্টা কথা বলে অবশেষে অনুতপ্ত কল্যাণ

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্টোপাল্টা কথা বলার পর নিজেই অনুতপ্ত শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে সবকিছুর জন্য তিনি দায়ী করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। শনিবার হুগলির কোন্নগরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Bandopadhay) বলেন মহুয়া মৈত্র আমার বিষয় নয় অনেক সময় শক্তি একজন মহিলার জন্য নষ্ট করেছি। তার জন্য অনেকের কাছে খারাপ হয়েছি। দিদিকেও উল্টোপাল্টা বলে […]
‘কোনও পাক যুদ্ধবিমান ধ্বংস হয়নি’, ভারতীয় বায়ুসেনা প্রধানের দাবি খারিজ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: মে মাসে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযানের সময়ে পাকিস্তানের কোনও যুদ্ধবিমান ধ্বংস হয়নি কিংবা গুলি করে ভূপাতিত করার ঘটনা ঘটেনি। শনিবার (৯ অগস্ট) রাতে এমনই দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোওয়াজা আসিফ। এ বিষয়ে ভারতের বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিংহ যে দাবি করেছেন তা সরাসরি নস্যাৎ করেছেন তিনি। গত এপ্রিলে পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে […]
রাজনৈতিক সৌজন্য, সিপিএমের সুজনের হাতে রাখি বাঁধলেন তৃণমূলের বিধায়ক লাভলি

নিজস্ব প্রতিনিধি,সোনারপুর: সোনারপুর দক্ষিণ কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র রাখিবন্ধনে সৌজন্যবোধ তুলে ধরলেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর(Sujan Chakraborty) হাতে সৌজন্যতার সঙ্গে রাখি বাঁধলেন তিনি। এই প্রসঙ্গে বিধায়ক বলেন ,”মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বরাবর শিখিয়েছে নামটা যেন মানবিকতা সৌজন্যবোধ না হারাই আমি সেটাই পালন করার চেষ্টা করেছি।”লাভলী মৈত্রের বিধানসভা কেন্দ্রের বাসিন্দা বর্ষিয়ান সিপিএম নেতা সুজন চক্রবর্তী। শনিবার সকালে […]
‘দেশটা কারও বাপের নয়,…’, বাংলা ভাষার ‘অবমাননা’-র বিরুদ্ধে সরব মোহনবাগান সমর্থকরা

নিজস্ব প্রতিনিধি: কোনওটায় লেখা-‘দেশটা কারও বাপের নয়, নয়কো জাতের খেলা। এই বাঙালিই ঘুচিয়েছিল পরাধীনতার জ্বালা।’ আবার কোনওটায় লেখা- ‘বাংলা আমার মায়ের ভাষা, আমার ধাত্রীভূমি। আমরা মোহনবাগানী।’ শনিবার (৯ অগস্ট) যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের খেলা চলাকালীন এমন অসংখ্য শ্লোগান দেওয়া পতাকা জ্বলজ্বল করল মোহনবাগানের গ্যালারিতে। কার্যত বিজেপির আইটি সেলের নেতা অমিত মালবীয়র ‘বাংলা ভাষা’কে অপমানের যোগ্য […]
শিয়ালের আক্রমণে ফার্মের সাড়ে তিন শতাধিক পোল্ট্রি মুরগি খতম

নিজস্ব প্রতিনিধি, হরিশ্চন্দ্রপুর: শিয়ালের আক্রমণে ফার্মের সাড়ে তিন শতাধিক পোল্ট্রি মুরগি শেষ। মাথায় হাত চাষির। ক্ষয়ক্ষতি প্রায় ২লক্ষাধিক টাকার উপরে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের গাঙ্গোর গ্রামে(Gangor Village)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে চাষি আবুল কালামের ফার্মের তারের জালের বেড়া কেটে এক দল শিয়াল ভিতরে ঢুকে পোল্ট্রি মুরগির উপর ঝাপিয়ে পড়ে। মুরগির […]
বেআইনি নির্মাণের দায়ে শাস্তির মুখে জোকোভিচ, কত টাকা জরিমানা গুনতে হবে টেনিস তারকাকে?

নিজস্ব প্রতিনিধি: সময়টা মোটেও ভাল যাচ্ছে না দুনিয়া কাঁপানো সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের। ২৫তম গ্র্যান্ডস্লাম জয়ের জন্য অপেক্ষা ক্রমশই দীর্ঘ হচ্ছে। উল্টোদিকে ইউএস ওপেনের আগেই শাস্তির মুখে পড়েছেন। যদিও খেলা সংক্রান্ত বিষয়ের জন্য নয়। অন্য এক অপরাধের কারণে ১৫ হাজার ইউরো গচ্চা দিতে হচ্ছে সার্বিয়ান টেনিস তারকাকে। দক্ষিণ স্পেনের স্পেনের মার্বেল্লায় একটি ভবন নির্মাণ […]
বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপরে অত্যাচারের প্রতিবাদে ‘বাংলা পক্ষে’র মিছিল

নিজস্ব প্রতিনিধি: বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে বাংলাদেশি সন্দেহে অত্যাচারের বিরুদ্ধ রাখি পূর্ণিমার পুণ্য লগ্নে কলকাতার রাজপথে বিরাট মিছিল বাংলা পক্ষ’ র(Bangla Pakha)।ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলায় হিন্দু- মুসলিম নির্বিশেষে বাঙালিদের উপর “বাংলাদেশী” তকমা দিয়ে নির্যাতনের ঘটনা নিয়মিত ঘটে চলেছে। ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে চলছে অকথ্য অত্যাচার। বিজেপি শাসিত রাজ্যগুলোয় প্রশাসন সরাসরি হিন্দু- মুসলিম […]
‘মহারাষ্ট্রে ভোটের আগে ১৬০ সিটে জিতিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন দুই ব্যক্তি’, বিস্ফোরক দাবি পওয়ারের

নিজস্ব প্রতিনিধি, নাগপুর: ভোটার তালিকায় ‘জালিয়াতি’ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাহুল গান্ধির দ্বৈরথের মধ্যে মহারাষ্ট্রের বিধানসভা ভোট নিয়ে বিস্ফোরক দাবি করলেন বর্ষীয়ান মরাঠা নেতা শরদ পওয়ার। শনিবার (৯ অগস্ট) নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিপির (এসসিপি) সুপ্রিমো বলেন, ‘মহারাষ্ট্রের বিধানসভা ভোটের আগে দুই ব্যক্তি আমার কাছে এসেছিলেন। বিরোধী জোট মহা বিকাশ আগাড়িকে রাজ্য বিধানসভার ২৮৮ আসনের […]
নবান্ন অভিযান নিয়ে ৬’টি এফআইআর দায়ের কলকাতা পুলিশের

নিজস্ব প্রতিনিধি: নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি, বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে এবার অশোক দিন্দার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ। মোট ছ’টি এফ আই আর(FIR) দায়ের করেছে লালবাজার।পুলিশ সূত্রে দাবি, কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল, শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে, তা মানা হয়নি। পুলিশকে আক্রমণ করা হয়েছে। পুলিশকে লক্ষ্য করে […]
‘তারেকই হবেন প্রধানমন্ত্রী’, ঘোষণা বিএনপির, আগেই জানিয়েছিল ‘এই মুহুর্তে’ অনলাইন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২০০১ সালের নির্বাচনের কায়দাতেই আগামী নির্বাচনেও খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। আগামী বছর ফেব্রুয়ারির প্রথম দিকেই হবে জাতীয় সংসদ নির্বাচন। আর ওই নির্বাচনে দল জয়ী হওয়ার পরে প্রধানমন্ত্রী পদে বসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব জল্পনার অবসান ঘটিয়ে আজ শনিবার (৯ অগস্ট) এ কথা জানিয়েছেন বিএনপির […]
অভয়ার মায়ের উপর লাঠিচালনায় দায়ী শুভেন্দু, মত নাগরিক সমাজের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরজি কর তরুণী চিকিৎসককে খুন ও গণধর্ষণের পর এক বছর পার। আজও মানুষ মনে করেন অভয়া হয়তো একদিন সঠিক বিচার পাবেন। ২০২৪ সালের ৯ অগস্ট হাসপাতালের মধ্যে কর্তব্যরত অবস্থায় নিহত হয়েছিলেন অভয়া। তাই অভয়ার মৃত্যুর বর্ষপূরণের আগের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলেছে রাজ্য জুড়ে অসংখ্য মিছিল, জমায়েত। শনিবার ছিল নবান্ন অভিযান। এই […]
‘লেডি কিলার’ এনসিপি নেতার কীর্তি, দলীয় নেত্রীর স্বামীর জায়গায় বসালেন নিজের নাম

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জুলাই অভ্যুত্থানের সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে প্রথম সারিতে ছিলেন তিনি। দেশে পালাবদলের পরেই রাতারাতি বড় নেতা হয়ে উঠেছেন পাকিস্তানি চর সারোয়ার তুষার। যিনি পরিচিত লেডি কিলার হিসাবে। কয়েক মাস আগে দলের এক নেত্রীকে অশালীন মেসেজ পাঠানোর অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন। সেই বিতর্কের রেশ থামতে না থামতে নয়া বিতর্কে জড়ালেন। এবার […]
বাবার শেষ স্মৃতি বাঁচাতে গিয়ে ইছামতীতে তলিয়ে গেলেন অশীতিপর বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি: বাবার একমাত্র স্মৃতিকে রক্ষা করতে গিয়ে ইছামতির জলে তলিয়ে গেলেন অশীতিপর বৃদ্ধ। বনগাঁ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের দীনবন্ধু নগরের বাসিন্দা বছর ৮১ নারায়ন সরকারের মৃত্যু হয়েছে। এই বৃদ্ধের বাবার একটি কাঠের নৌকা ছিল। সেই নৌকো বাবার শেষ স্মৃতি। এত বছর বয়সে এসেও ওই কাঠের নৌকার যত্ন নিতেন নারায়ণ। অল্পস্বল্প ঝড়-বৃষ্টিতেও নদীর ধারে নৌকাকে […]
দিল্লিতে পাঁচিল ধসে বাংলার একই পরিবারের চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: দিল্লিতে দেয়াল চাপা পড়ে মৃত্যু হল মুর্শিদাবাদের চার জনের। নওদার গঙ্গাধারী জোড়তলা এলাকার বাসিন্দা ছিলেন তাঁরা। দিল্লিতে কাজ করতে গিয়েছিলেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দিল্লির মিঠাপুরে। পরিবার সূত্রে খবর শনিবার সকালে ভারী বৃষ্টিতে ঘরের দেওয়াল ভেঙে পড়ে যায়। তাতেই প্রাণ যাই একই পরিবারের চারজনের। আহত হয়েছেন ওই পরিবারের আরও একজন। সে বর্তমানে […]
রাখিবন্ধনের দিনেই কোচবিহারে এলোপাথাড়ি গুলিতে খুন তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে

রাখিবন্ধনের দিনেই কোচবিহারে মর্মান্তিক ঘটনা! ভর দুপুরে এলাকা কেঁপে উঠল গুলির আওয়াজে। তৃণমূল নেতার ছেলেকে গুলি করে পালাল দুষ্কৃতীরা।
‘বিগবস ১৯’ অংশ নিচ্ছেন পহেলগাঁও হামলায় নিহত নৌসৈনিক বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশি

এখন নির্মাতারা এমন কয়েকজনকে নিয়োগ করতে চান যারা তাৎক্ষণিকভাবে দর্শকদের সঙ্গে যোগাযোগ করবেন। তাই বিগ বস ১৯-এর জন্য হিমাংশী নারওয়ালকে অন্তর্ভুক্ত করার জন্য আলোচনা চলছিল
বিমানবালাকে ধর্ষণের হুমকি দেওয়া স্বামীকে বাঁচাতে আসরে পাকিস্তানি সমাজপ্রভাবী

আন্তর্জাতিক ডেস্ক: ভার্জিন আটলান্টিকের এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে প্রাক্তন ব্রিটিশ নির্বাহী সলমান ইফতিকারকে। নিজের স্বামীর এমন কুকীর্তির কথা জেনেও তাকে সমর্থন করলেন ইফতিকারের স্ত্রী রিজভি। ইফতিকারের এহেন আচরণের জন্য তাঁর মানসিক স্বাস্থ্যের সমস্যাকে দায়ী করেছেন আবীর রিজভী। তিনি আবার একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইফতিকারের সাজা ঘোষণার কয়েকদিন […]
‘শু… .বা.’, পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে অকথ্য ভাষায় আক্রমণ শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি: অভয়ার মা-বাবার ডাকে শনিবার নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিল কলকাতা মহানগরী। পার্ক স্ট্রীট, ধর্মতলা,ডরিনা ক্রসিং এইসব এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের খন্ড যুদ্ধ বাঁধে। পুলিশের লাঠির ঘায়ে আহত হন একের পর এক আন্দোলনকারী। অভয়ার মা লাঠির ঘায়ে আহত হন। তাকে ইএম বাইপাসের ধারে এটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে পার্ক স্ট্রিটে […]
নাসিম শাহ-সহ তিন পাকিস্তানি ক্রিকেটারের এজেন্টের উপরে নিষেধাজ্ঞা জারি

নিজস্ব প্রতিনিধি: ফের একবার মুখ পুড়ল পাকিস্তানি তারকা ক্রিকেটারদের। দুর্নীতিতে জড়িত থাকায় তিন পাকিস্তানি তারকা ক্রিকেটারের ব্যক্তিগত এজেন্ট মোঘিস আহমেদের উপরে ৫ বছরের নিষেধাজ্ঞা জারি করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যে তিন পাকিস্তানি ক্রিকেটারের এজেন্ট হিসাবে কাজ করেন মোঘিস, তারা হলেন নাসিম শাহ, মিসবা-উল হক ও সাঈদ আজমল। ক্রিকেট বিষয়ক এক ওয়েবসাইট জানিয়েছে, […]
নবান্ন অভিযান ঘিরে বড় অশান্তি রুখে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পুলিশ কর্তারা

নিজস্ব প্রতিনিধি: সামনে ছিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা। পিছনে পুরো ইন্ধন ছিল রাজ্যের বিরোধী রাজনৈতিক শক্তির। ফলে শনিবার (৯ আগস্ট) নবান্ন অভিযান ঘিরে বড়সড় অশান্তির আশঙ্কা করেছিলেন কলকাতা ও রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। তাই রাজ্যের প্রশাসনিক প্রধান কার্যালয়মুখী মিছিল রুখতে বিশেষ পরিকল্পনাও নিয়েছিলেন। বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নবান্ন অভিযান শেষ হওয়ায় শনিবার বিকেলে তাই স্বস্তির […]
হৃত্বিকের ‘ওয়ার-২’-এ কাঁচি চালাল সেন্সর বোর্ড, বাদ একাধিক অশ্লীল ও যৌন উত্তেজক দৃশ্য

নিজস্ব প্রতিনিধি: হৃতিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আডবানি অভিনীত অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ওয়ার ২’ এর কিছু দৃশ্যে আপত্তি জানিয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। তারা সেই সব দৃশ্যে ছুড়ি কাঁচি চালিয়েও ফেলেছিল। আগামী কয়েকদিনের মধ্যে মুক্তি পাওয়ার কথা ওয়ার ২ এর। যদিও সিবিএফসি অ্যাকশন দৃশ্যে কোনও কাটছাঁট করতে বলেনি, তবে আরও কিছু দৃশ্য এবং […]
ঠ্যালার নাম বাবাজি, চাপে পড়ে দেশি পোশাকের উপরে NO ENTRY তুলে নিল দিল্লির রেস্তোরাঁ

রেস্তোরাঁ কাউকে প্রবেশে বাধা দেয়নি। আমাদের এটি নতুন রেস্তোরাঁ। তবে তাঁদের অপেক্ষার সময় ছিল ১.৫ ঘন্টা, এবং এই কারণে, দম্পতি হয়তো খারাপ অনুভব করেছেন।