Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাওড়ায় শুরু ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ, তারপরেই ভোট

হাওড়া ও বালি মিলিয়ে যে ৬৬টি ওয়ার্ড ছিল, সেই সংখ্যক ওয়ার্ড বজায় রেখেই হাওড়ায় নতুন করে ওয়ার্ডের পুনর্বিন্যাস ঘটানো হবে। বালি পৃথক পুরসভা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া পুরনিগমের(Howrah Municipal Corporation) ভোট নিয়ে আবারও নয়া পথে হাঁটা দিল রাজ্য সরকার(State Government)। বালিকে হাওড়া থেকে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে রাজ্যপালের সন্মতি না মেলায় এবার ভিন্ন পথেই হাঁটছে নবান্ন। ঠিক করা হয়েছে, হাওড়া ও বালি(Bally) মিলিয়ে যে ৬৬টি ওয়ার্ড ছিল, সেই সংখ্যক ওয়ার্ড বজায় রেখেই হাওড়ায় নতুন করে ওয়ার্ডের পুনর্বিন্যাস(Delimitation) ঘটানো হবে। সেক্ষেত্রে আর নতুন করে রাজ্যপালের সন্মতি নিতে হবে না। সেই ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ শেষ হলে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন হাওড়া পুরনিগমে ভোট(Election) করাতে এগোবে। আর এই নতুন সিদ্ধান্তের মাধ্যমে এটা পরিষ্কার হয়ে গেল যে বালি পৃথক পুরসভা হচ্ছে। তবে সেই পুরসভার ওয়ার্ড সংখ্যা কত হবে তা পরিষ্কার নয়।

বালি আগে পৃথক পুরসভাই ছিল। ২০১৫ সালে রাজ্য সরকার বিধানসভায় বিল পাশ করে তাকে হাওড়া পুরনিগমের সঙ্গে যুক্ত করে দেয়। সেই সময় হাওড়া পুরনিগমে ওয়ার্ড সংখ্যা ছিল ৫০। পরে বালির ৩৫টি ওয়ার্ডকে ভেঙে ১৬টি ওয়ার্ড গড়ে তা হাওড়া পুরনিগমে যুক্ত করে দেওয়ায় হাওড়া পুরনিগমে মোট ওয়ার্ডের সংখ্যা দাঁড়ায় ৬৬। কিন্তু গত বছর রাজ্য সরকার ফের বালিকে আলাদা পুরসভা হিসাবে গড়ে তোলার বিল পাশ করায় রাজ্য বিধানসভায়। কিন্তু সেই বিলে সন্মতি মেলেনি রাজ্যপালের। দীর্ঘদিন ধরে সেই বিল ঝুলে থাকায় এবার রাজ্য সরকার হাওড়া পুরনিগমের মূল ৫০টি ওয়ার্ডকে ভেঙে ৬৬টি ওয়ার্ড করতে চলেছে। ফলে বালি আর হাওড়ার সঙ্গে যুক্ত থাকছে না। বালি আলাদা পুরসভা হচ্ছে। তবে তার ওয়ার্ড সংখ্যা আগের মতো ৩৫ হবে নাকি আরও বাড়বে বা কমবে তা এখনও পরিষ্কার নয়। তবে উত্তর হাওড়া, মধ্য হাওড়া, শিবপুর ও দক্ষিণ হাওড়া জুড়ে ছড়িয়ে থাকা মূল পুরনিগমের এলাকায় যে ৫০টি ওয়ার্ড ছিল তা বেড়ে এবার ৬৬ হতে চলেছে। চলতি বছরেই এই ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ সেরে ফেলা হবে।

অন্যদিকে তৃণমূল সূত্রে খবর মিলেছে, এখনই না হলেও আগামী এক দেড় দশকের মধ্যে হাওড়া ও বালি এলাকায় দুটি পৃথক পৃথক পুরনিগম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একটি হবে হাওড়া-বালি পুরনিগম ও অন্যটি হবে হাওড়া-শিবপুর পুরনিগম। উত্তর হাওড়া ও বালি এলাকার সঙ্গে কিছু পঞ্চায়েত এলাকা যুক্ত করে এই পুরনিগম গড়ে তোলা হবে। আর হাওড়া পুরনিগমের বাকি অংশ নিয়ে অর্থাৎ মধ্য হাওড়া, শিবপুর ও দক্ষিণ হাওড়ার এলাকা নিয়ে হাওড়া-শিবপুর পুরনিগম গড়ে উঠতে পারে। সেই সঙ্গে ওই পুরনিগমে কিছু পঞ্চায়েত এলাকাও ঢোকানো হতে পারে।  

তর্জনীর পরিবর্তে মধ্যমা প্রদর্শন, কালীগঞ্জ উপনির্বাচন চলাকালীন বিতর্কে বিজেপি প্রার্থী

রাজ্যে উপনির্বাচনের দামামা, নদিয়ার কালীগঞ্জে কবে ভোটগ্রহণ? কবে গণনা?

রাজ্য সরকারের নয়া উদ্যোগ, এবার বাড়ি বসেই পেয়ে যাবেন চিকেন, মটন, ডিম

পিজি ক্যান্সার হাবে এবার আধুনিক রেডিয়েশন যন্ত্র, ১০০ কোটির প্রকল্পে নতুন দিগন্ত

শিলিগুড়ি পুরসভার আয়তন বাড়ানোর উদ্যোগে সরকার

বিশেষ পরিষেবা রাজ্য সরকারের, বয়স্কদের জন্য দিঘায় চলবে ‘স্পেশাল’ গাড়ি

রাজ্যের ১১৮ পুরসভার পরিকাঠামো উন্নয়নে ৪৬২ কোটি দিল মোদি সরকার

সরকারি চিকি‍ৎসকদের আন্দোলনে পোয়াবারো বেসরকারি হাসপাতাল বেওসায়ীদের, স্বাস্থ্যসাথীর দৈনিক খরচ বেড়ে ৮ কোটি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00