Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে উপনির্বাচনের দামামা, নদিয়ার কালীগঞ্জে কবে ভোটগ্রহণ? কবে গণনা?

Share:

নিজস্ব প্রতিনিধি, কালীগঞ্জ : আগামী বছরে বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে বাজলো উপনির্বাচনের দামামা। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার বিধায়কের মৃত্যুর পর আসনটি ফাঁকা হয়ে যাওয়ায় ওই আসনে উপ নির্বাচন হতে চলেছে। নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভা-সহ দেশের পাঁচটি জায়গায় উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের ঘোষণা মেনে কালীগঞ্জে উপনির্বাচন হবে আগামী ১৯ জুন ও ভোটগণনা করা হবে ২৩ জুন। গত ফেব্রুয়ারি মাসে কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যু হয়। তারপর থেকেই জল্পনা ছড়িয়েছিল কবে হবে সেই আসনে উপনির্বাচন। অবশেষে সেই দিন জানালো নির্বাচন কমিশন। ২৯ জুনই সেখানে উপনির্বাচন করা হচ্ছে। এরাজ্য ছাড়াও গুজরাতের দুটি, কেরলের একটি ও পাঞ্জাবের একটি আসনে এই উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে।

জানা গিয়েছে, নিয়ম মেনে ৩১ জুলাইয়ের মধ্যে কালীগঞ্জ আসনে উপনির্বাচন করানোর কথা ছিল। সেই মতোই দিন ঠিক হয়েছে। গোটা রাজ্যেই ভুয়ো ভোটার খোঁজার পালাও সঙ্গে চলছে। ঝাড়াই-বাছাইয়ের পর সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হবে। তারমধ্যেই রাজ্যে বেজে গিয়েছে উপ নির্বাচনের দামামা। সেই মতো ভোটার লিস্ট ঝাড়াই-বাছাই করার কাজও চলছে সমান তালে।

রবিবার বাংলা সহ পাঁচ কেন্দ্রে উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন নাসিরুদ্দিন। চলতি বছরে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালেই চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় তাঁর। তারপর থেকে তিনমাস বিধায়কহীন হয়ে রয়েছে কালীগঞ্জ বিধানসভা। এবার সেখানেই উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

৬ মাস ধরে পুণেতে আটক নদিয়ার দুই ভাই, বাঙালি বিদ্বেষের অভিযোগ

ফের সিভিক! চুরির অপবাদ দিয়ে কান ধরে ওঠবস, অপমানে আত্মহত্যা প্রৌঢ়ার

কালীগঞ্জের মোলান্দিতে স্থায়ী ক্যাম্প বসানোর সিদ্ধান্ত কৃষ্ণনগর পুলিশের

কালীগঞ্জে নাবালিকার মৃত্যুতে গ্রেফতার আরও ১

জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার, কারণ জানলে অবাক হবেন

তর্জনীর পরিবর্তে মধ্যমা প্রদর্শন, কালীগঞ্জ উপনির্বাচন চলাকালীন বিতর্কে বিজেপি প্রার্থী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00