সরকারি চিকি‍ৎসকদের আন্দোলনে পোয়াবারো বেসরকারি হাসপাতাল বেওসায়ীদের, স্বাস্থ্যসাথীর দৈনিক খরচ বেড়ে ৮ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডের জেরে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন সরকারি চিকিৎসকেরা। আর তাতেই ব্যাহত হচ্ছে সরকারী হাসপাতালের পরিষেবা। সেইজন্য মুমূর্ষু রোগীদের ভর্তি হওয়ার জন্য একমাত্র ভরসা  বেসরকারী হাসপাতাল। আর  তাতেই প্রতিদিন বাড়ছে স্বাস্থ্যসাথীর দৈনিক খরচ। কারণ, বেসরকারি ক্ষেত্রে চিকিৎসার বিপুল খরচ মেটাতে রাজ্যের সিংহভাগ আম জনতার সম্বল স্বাস্থ্যসাথী কার্ড ।

সম্প্রতি নবান্নে জমা পড়েছে স্বাস্থ্যদপ্তরের এই সংক্রান্ত এক রিপোর্টে দেখা গিয়েছে, টানা ৪০ দিন ধরে চিকিৎসকদের কর্মবিরতির জেরে  স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের দৈনিক গড় খরচ বেড়ে হয়েছে ৮ কোটি টাকা। যা আগে ছিল ৬ কোটি ৭৩ লক্ষ। এখান থেকেই স্পষ্ট যে আরজি করের প্রতিবাদের জেরে রাজ্য সরকারের প্রতিদিনের গড় খরচের চাপ বেড়েছে প্রায় ১ কোটি ১৩ লক্ষ টাকা।

উল্লেখ্য, কর্মবিরতি চললেও রাজ্যের সরকারী হাসপাতালের পরিষেবা স্বাভাবিক থাকবে বলে দাবি করেছিলেন  চিকিৎসকেরা। কিন্তু বেসরকারী হাসপাতালের স্বাস্থ্যসাথীর খরচ বলেছে উল্টো কথা। কারণ, কর্মবিরতির জেরে সরকারী হাসপাতালে মিলছে না পরিষেবা । তাই বেসরকারী হাসপাতালে ভর্তি হচ্ছেন অসুস্থ রোগীরা। আর তাতেই স্বাস্থ্যসাথীর খাতে  খরচ বাড়ছে রাজ্য সরকারের। সম্প্রতি এক তথ্য সামনে এসেছে, সেখানে দেখা গিয়েছে  ১০ আগস্টের পর এক এক দিনে স্বাস্থ্যসাথী স্কিমে বেসরকারি হাসপাতালগুলিকে চিকিৎসার জন্য প্রায় ৯ কোটি টাকা পর্যন্ত দিয়েছে রাজ্য। একদিকে বাংলার একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। আর এই সময় চিকিৎসকদের কর্মবিরতির জেরে  রাজ্যের কোষাগারের ওপর পড়ছে অত্যাধিক চাপ।

রাজ্য সরকারের নয়া উদ্যোগ, এবার বাড়ি বসেই পেয়ে যাবেন চিকেন, মটন, ডিম

পিজি ক্যান্সার হাবে এবার আধুনিক রেডিয়েশন যন্ত্র, ১০০ কোটির প্রকল্পে নতুন দিগন্ত

শিলিগুড়ি পুরসভার আয়তন বাড়ানোর উদ্যোগে সরকার

বিশেষ পরিষেবা রাজ্য সরকারের, বয়স্কদের জন্য দিঘায় চলবে ‘স্পেশাল’ গাড়ি

রাজ্যের ১১৮ পুরসভার পরিকাঠামো উন্নয়নে ৪৬২ কোটি দিল মোদি সরকার

হাইকোটে খারিজ স্বাস্থ্যসাথী নিয়ে জনস্বার্থ মামলা, বড় স্বস্তি রাজ্য সরকারের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]