Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্য সরকারের নয়া উদ্যোগ, এবার বাড়ি বসেই পেয়ে যাবেন চিকেন, মটন, ডিম

Share:

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সকাল বেলা উঠেই চিন্তা করতে হয় বাজার যাওয়ার জন্য। ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকতে হয় খাসি মাংসের দোকানে। পাশাপাশি মুরগির মাংসের দোকানেও লম্বা লাইন। তবে কিছু কিছু এলাকায় বাড়ি সামনে সবজি বিক্রেতা আসলেও মাছ, মাংস, ডিম কিনতে সেই বাজারে যেতেই হবে। এবার এই সমস্যাই দূর করল রাজ্য সরকার।

সরকারের উদ্যোগেই বাড়ি বসে পেয়ে যাবেন চিকেন, মটন, ডিমের মতো আমিষ খাদ্যগুলি। এবার আবাসনেই হাজির হবেন এলাকার মুরগির মাংস, মটন, ডিম নিয়ে ‘প্রাণী পালক’রা। এই ছোট ব্যবসায়ীরা মূলত যে সমস্ত প্রাণীদের লালন পালন করেন তাদের দুধ, ডিম, মাংস বিক্রি করেই জীবিকা নির্বাহ হয়।

এই পরিষেবা প্রথম চালু হবে বলে জানা গিয়েছে সোনারপুরের আবাসনগুলিতে। জানা গিয়েছে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শস্য শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্র এ বিষয়ে প্রাণীসম্পদ দফতরের কাছে একটি আবেদন করা হয়েছে। এই আবেদন গ্রহণও করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, সোনারপুর ব্লক প্রাণীসম্পদ  বিকাশ  বিভাগের  আধিকারিক  কৃষ্ণপ্রসাদ  মুখোপাধ্যায় এবং কৃষিবিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে প্রকল্পটিতে কাজ করা হচ্ছে। কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে ‘ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন’-এর (এফপিও) সদস্যদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রথম ধাপে এই আবাসনগুলিতে গিয়ে প্রচার করা হবে। তার পর এফপিও’র সদস্যরা  আবাসনে গিয়ে ডিম ও মাংস বিক্রি করবেন বলে জানা গিয়েছে।

আরও জানা গিয়েছে, বাজারের মাংস ও ডিমের থেকে এগুলির দাম তুলনামূলক কম হবে। পাশাপাশি প্রাণী পালকরাও ভাল পরিমাণ আয় করতে পারবেন। এই বিষয় জেলা প্রাণীসম্পদ বিকাশ  বিভাগের ডেপুটি ডিরেক্টর নিশীথকুমার পান্ডা জানিয়েছেন, “এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সফল হলে অন্যান্য জায়গায়ও এই পদ্ধতি চালু করা হবে।” এক আধিকারিকের কথায়, “আসলে এক জায়গায় অনেক ক্রেতা পাওয়া যাবে। ফলে প্রাণী পালকদের পণ্যসামগ্রী বেচতে সুবিধা হবে।” এই বিষয় এফপিও’র প্রধান নিয়তি মণ্ডল জানান, “নতুন এই উদ্যোগের জন্য সদস্যরা খুবই উৎসাহী। আমাদের উৎপাদিত মাংস ও ডিম সরাসরি ক্রেতাদের বিক্রি করলে ভালো লাভ হবে বলে আশা করছি। এখন আমাদের থেকে ব্যবসায়ীরা এসব কিনে বাজারে বিক্রি করেন। আমরা সরাসরি বেচতে পারলে লাভ কিছুটা বাড়বেই।”

চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ শীর্ষ আদালতের

পিজি ক্যান্সার হাবে এবার আধুনিক রেডিয়েশন যন্ত্র, ১০০ কোটির প্রকল্পে নতুন দিগন্ত

শিলিগুড়ি পুরসভার আয়তন বাড়ানোর উদ্যোগে সরকার

বিশেষ পরিষেবা রাজ্য সরকারের, বয়স্কদের জন্য দিঘায় চলবে ‘স্পেশাল’ গাড়ি

রাজ্যের ১১৮ পুরসভার পরিকাঠামো উন্নয়নে ৪৬২ কোটি দিল মোদি সরকার

সরকারি চিকি‍ৎসকদের আন্দোলনে পোয়াবারো বেসরকারি হাসপাতাল বেওসায়ীদের, স্বাস্থ্যসাথীর দৈনিক খরচ বেড়ে ৮ কোটি

সাইবার অপরাধে যুক্ত? ২৮ হাজার ফোন বন্ধের নির্দেশ কেন্দ্রের

পাকিস্তানে সরকার গঠনের পথে বিলাবল-নওয়াজ জোট

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00