Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্ত্রীকে অ্যাসিড ছুঁড়ে হামলার ঘটনায় স্বামীর ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীকে অ্যাসিড ছুঁড়ে হামলা করার ঘটনায় স্বামীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত। একইসঙ্গে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে অনাদায় আরো ছয় মাস কারাদন্ডের নির্দেশ দিয়েছে আলিপুর জেলা আদালত(Alipur District Court)। খুব কম সময়ের মধ্যে স্ত্রীকে অ্যাসিড হামলায় সোমবার দোষী সাব্যস্ত করেছিল স্বামীকে আলিপুর জেলা আদালত। মঙ্গলবার তার সাজা ঘোষণা হল। গত […]

পাকিস্তানকে গুঁড়িয়ে টি২০ সিরিজ জিতে ইতিহাস গড়লেন লিটনরা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রুদ্ধশ্বাসকর ম্যাচে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতলেন লিটন দাসরা। মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৩৩ রানে গুটিয়ে যায় টাইগাররা।  জবাবে ১২৫ রানেই থেমে যায় পাকিস্তান। এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ সিরিজ জিতে নেওয়ায় শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। এই প্রথম পাকিস্তানের […]

ডুয়ার্সের গাঠিয়া নদীতে হঠাৎ হড়পা বান, প্রাণে বাঁচলেন তিন শ্রমিক

নিজস্ব প্রতিনিধি নাগরাগরাকাটা: ডুয়ার্সের গাঠিয়া নদীতে হঠাৎ হড়পা বান। হড়পা বানে মাঝ নদীতে আটকে পড়ল ৩ শ্রমিক। প্রশাসনের সাহায্যে প্রাণ বাঁচল তাদের।ক্রেনের সাহায্যে ৩ জনকে উদ্ধার করল নাগরাগরাকাটা ব্লক প্রশাসন। মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের গাঠিয়া নদীতে (Gathiya River)। জানা গিয়েছে, বিহারের (Bihar) বাসিন্দা তিনজন শ্রমিকএক কোম্পানির কাজে তারা নদী দিয়ে […]

মূমূর্ষ রোগীনির হাতের সোনার বালা উদ্ধার, ধৃত পরিচারিকা

নিজস্ব প্রতিনিধি,নিউ বারাকপুর: উত্তর ২৪ পরগনা জেলার নিউ ব্যারাকপুর পুরসভার ১৭ নং ওয়ার্ডের পূর্ব কোদালিয়া(Purba Kodalia) স্পোর্টিং ক্লাব ময়দান সংলগ্ন এলাকায় ৭৫ বছরের বৃদ্ধা ছায়া সরকার দীর্ঘদিন রোগভোগের কারনে চলাচলে অক্ষম ছিলেন। বাড়িতে শয্যাশায়ী। সেজন্য তাঁর পরিবারের মেয়েরা স্থানীয় নিউ লাইফ নার্স ও আয়া সেন্টার থেকে দুজন (সকালে ও রাতে) পরিচারিকা নিযুক্ত করেন বৃদ্ধার দেখাশোনা […]

অগস্ট মাসে ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ!

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিজেপি সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র(Amit Sha) সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অগস্ট মাসে বঙ্গ সফরে আসবেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার আগে জেপি নাড্ডার সঙ্গেও বেশ কিছুক্ষণ বৈঠক করেন শমীক।  সোমবার ২১ জুলাই ধর্ম তলায় শহীদ স্মরণ সমাবেশ থেকে […]

স্ত্রীকে বশে রাখতে ৬ বছরের ভাইপোকে বলি দিল পাষণ্ড কাকা, নারকীয় ঘটনা রাজস্থানে

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: ফের নৃশংস নারকীয় ঘটনা বিজেপি শাসিত রাজস্থানে। তান্ত্রিকের পরামর্শে স্ত্রীকে বশে রাখতে ছয় বছর বয়সী ভাইপোকে বলি দিল পাষণ্ড কাকা। চমকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে আলওয়ার জেলার সরাইকলার খয়েরতল-তিজারায়।  ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। কুম্ভকর্ণের মতো ঘুম থেকে উঠে অভিযুক্ত কাকা ও তান্ত্রিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) মুন্ডাওয়ার […]

বিহারে বিশেষ সংশোধনীতে ৫২ লক্ষ ভোটারের নাম বাদ দিল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকায় বিশেষ সংশোধনীর নামে বিহারে ৫২ লক্ষের নাম বাদ দিল নির্বাচন কমিশন। সূত্রের  খবর, বাদ পড়া ভোটারদের অধিকাংশই একটি বিশেষ সম্প্রদায়ের। ফলে নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ সংশোধনীর পিছনে ‘গোপন কোনও এজেন্ডা’ বাস্তবায়নের বিষয়টি নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিহারে বিশেষ সংশোধনীতে (এসআইআর) ৫২ […]

হাইকোর্টে পশ্চিমবঙ্গে এনআরসি চালুর আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা, শুনানি আগামী মঙ্গলবার

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে এনআরসি দ্রুত কার্যকর করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের হল। এদিকে এই ধরনের কোন মামলা বিচারাধীন রয়েছে কিনা তা রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন পারমিতা দে। তার পক্ষে আইনজীবী হলেন ফিরোজ এডুলজি। ওই আইনজীবীর আবেদন গ্রহণ করেছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই […]

ধনখড়ের জায়গায় উপরাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নাড্ডা-নীতীশ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আচমকাই উপরাষ্ট্রপতির পদে ইস্তফা দিয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার (২১ জুলাই) বাদল অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার (২২ জুলাই) সেই ইস্তফা গ্রহণও করেছেন রাষ্ট্রপতি। যদিও স্বাস্থ্যগত কারণে উপরাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর কথা ইস্তফাপত্রে উল্লেখ করেছেন ধনখড়, কিন্তু সূত্রের খবর রাজ্যসভায় শাসক শিবিরের […]

কেন্দ্রীয় প্রকল্প সঠিকভাবে পাচ্ছেন কিনা উপভোক্তারা, খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধিরা

নিজস্ব প্রতিনিধি,তমলুক: কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা ঠিক মতো পাচ্ছেন কিনা উপভোক্তারা, খতিয়ে দেখতে জেলায় ১০ দিনের সফরে উপস্থিত কেন্দ্রের দুই সদস্যের প্রতিনিধি দল(Central Team)।কেন্দ্রীয় প্রকল্পর সুবিধা উপভোক্তারা ঠিক মতো পাচ্ছেন কিনা খতিয়ে দেখতে জেলায় হাজির কেন্দ্রের দুই সদস্যের প্রতিনিধি দল। গতকালই পূর্ব মেদিনীপুর জেলায় দুই সদস্যের দলটি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ঘুরে দেখা শুরু করেছিলেন। মঙ্গলবার তমলুকের(Tamluk) […]

সীমারেখা লঙ্ঘন করছে অসম সরকার, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি: বাংলার ব্যাপারে নাক গলায় কি করে অসম সরকার। প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ফালাকাটার অঞ্জলি শীলের নামে নোটিশ দেওয়া হয়েছে। ফের বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ দেওয়া হচ্ছে। বাংলার ব্যাপারে অসম কি করে হস্তক্ষেপ করছে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সীমারেখা লঙ্ঘন করছে অসম সরকার। এভাবে দেশ চালালে দেশ বিভক্ত […]

পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র ঢাকার সচিবালয়, লাঠি-সাউন্ড গ্রেনেড চালাল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের ইস্তফার দাবিতে পড়ুয়াদের আন্দোলন ঘিরে মঙ্গলবার বিকেলে রণক্ষেত্রের চেহারা নিল সচিবালয়। বিক্ষোভকারী পড়ুয়াদের ‘সবক’ শেখাতে বেধড়ক লাঠিচার্জ করেছে পুলিশ। সেই সঙ্গে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেডও ফাটিয়েছে। পুলিশের লাঠিতে আহত হয়েছেন ৩৫ জন আন্দোলনকারী। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার উত্তরার কাছে মাইলস্টোন […]

১১ বছর লিভ-ইনে, বিয়ের প্রস্তাব নাকচ অভিনেত্রীর

নিজস্ব প্রতিনিধি : বর্তমান সময়ে লিভ ইন সম্পর্ক নতুন নয়। তারকা থেকে শুরু করে এখন বহু মানুষ লিভ ইন সম্পর্কে বিশ্বাস করেন। হলিউড, বলিঙড, টলিউডেও সেই রেওয়াজ রয়েছে। কিন্তু ১১ বছর ধরে লিভ ইন সম্পর্কে ছিলেন টেলিভিশনের সফল অভিনেত্রী জয়া ভট্টাচার্য। কিন্তু তারপরেও বিয়ে করেননি তিনি। কিন্তু কেন?  সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন […]

‘কেন্দ্রের কাছে ১.৯৫ লক্ষ কোটি টাকা পায় বাংলা’, বকেয়া নিয়ে ফের সুর চড়ালেন মমতা

নিজস্ব প্রতিনিধি: ১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনায় বাংলার বরাদ্দ বন্ধ রেখেছে মোদি সরকার। উল্টে রাজ্যের পাওনা টাকাও আটকে রাখার অভিযোগ উঠেছে। ফের একবার ওই বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার (২২ জুলাই) নবান্নে সাংবাদিক বৈঠকে কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, ‘১০০ দিনের কাজ, আবাস যোজনার পরে […]

আদিত্য রায় কাপুরকে বলিউডে জায়গা করে দিতে এগিয়ে এসেছিলেন ইমরান, কী করেছিলেন জানেন ?

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মোহিত সুরির ‘আশিকি ২’তে অভিনয় করে ওভারনাইট সেনসেশন হয়ে উঠেছিলেন আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুর। সিনেমার প্রধান এই জুটিকে ঘিরে সেই সময় যে উন্মাদনা দেখা দিয়েছিল তা কার্যত ছিল অভূতপূর্ব। আদিত্য রায় কাপুরের ‘আশিকি ২’তে অভিনয় করেছিলেন রাহুল জয়কার চরিত্রে। মোহিত সুরির কিন্তু এই চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন তাঁর প্রথম […]

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, নতুন কর্মসূচি চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকার নতুন প্রকল্প আনছে আমাদের পাড়া, আমাদের সমাধান। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamta Banerjee)। তিনি জানান, দুয়ারে সরকার, লক্ষীর ভান্ডার ইত্যাদি প্রকল্পের পর এবার এই নয়া প্রকল্প আনা হচ্ছে।প্রকল্প শুরু হবে আগামী ২ অগাস্ট থেকে। নয়া কর্মসূচী ঘোষণা রাজ্য সরকারের।দেশে এই ধরনের উদ্যোগ প্রথম […]

ইকো পার্কের অতিথিশালায় স্ত্রীকে খুন করে পালানোর সময় গ্রেফতার স্বামী

নিজস্ব প্রতিনিধি,নিউটাউন: উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউনের সাহা মার্কেটের গেস্ট হাউসে শ্বাসরোধ করে মহিলাকে খুন। ঘটনাস্থলে নিউটাউন ও ইকোপার্ক থানার(EcoPark P.S.) পুলিশও উচ্চপদস্থ আধিকারিকরা।এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সম্পর্কে তিনি ওই মহিলার স্বামী বলে অনুমান পুলিশের।পুলিশ সূত্রে খবর, ১০০ ডায়ালে ফোন যায় যে নিউটাউন সাহা মার্কেট এলাকায় একটি গেস্ট হাউসে স্বামী তার স্ত্রীকে খুন করেছে। […]

আরব আমিরশাহি থেকে তাড়ানো হচ্ছে শরণার্থী আফগানদের, সাহায্যের প্রতিশ্রুতি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : কাবুল থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে পালিয়ে আসা আফগানদের তাঁদের দেশে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে। এই পরিস্থিথিতে অসহায় আফগানদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দফতরে বিষয়টি উঠেছে। ২০২১ সালে আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহার করার পর পরিস্থিতির বদল হয়েছিল। সেই সময় গোটা আফগানিস্তান থেকে বহু মানুষ […]

শুভেন্দু অধিকারী নীতিহীনতায় ভুগছেন, মন্তব্য ফিরহাদ হাকিমের

নিজস্ব প্রতিনিধি:যার না আছে কোন স্থিরতা। না আছে কোনো গভীরতা। আসলে ওনার ভেতরে যে নীতিহীন বোধ রয়েছে সেটাতে ভুগছেন। এতদিন একটা নীতি নিয়ে চলতেন। এখন ১৮০ ডিগ্রি ঘুরে অন্য নীতিতে চলছেন। আসলে নীতিহীনতায় ভুগছেন উনি। মঙ্গলবার কলকাতায় যতীন্দ্রমোহন সেনগুপ্তকে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা প্রসঙ্গে এই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী ও […]

শীঘ্রই কার্যকর হবে অষ্টম পে কমিশন, সামনে এল বড় আপডেট

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: অষ্টম পে কমিশন নিয়ে সামনে এল বড় আপডেট। এটি বাস্তবায়িত হলে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন, ভাতা এবং পেনশনে একটি বড় পরিবর্তন আসবে। ইতিমধ্যেই সরকার এটি বাস্তবায়নের জন্য পদক্ষেপ করেছে এবং অর্থ মন্ত্রণালয় সিপিসি গঠনের জন্য প্রাথমিক আলোচনা শুরু করেছে। সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালীন লোকসভায় এক লিখিত জবাবে, অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ […]

মেঘালয়ের হানিমুন হত্যাকাণ্ড নিয়ে ছবি তৈরির জল্পনা ওড়ালেন আমির

নিজস্ব প্রতিনিধি : মেঘালয় হানিমুন মার্ডারের ওপরে কোনও ছবি তৈরি হচ্ছে না। সমস্ত জল্পনা উড়িয়ে জানিয়ে দিলেন বলিউডের পারফেকশনিস্ট আমির খান। মেঘালয়ে হানিমুনে গিয়ে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করার ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। জল্পনা ছড়িয়েছিল, ওই ঘটনাকে ভিত্তি করে থ্রিলার ছবি তৈরি পারে। এই প্রসঙ্গে আমির জানিয়েছে, এই খবরের কোনও সত্যতা নেই। তিনি […]

৪ দিনে ১০০ কোটির বেশি আয় , ধামাকাদার সাইয়ারার পাশে সবই যেন নস্যি

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অহন পান্ডে এবং অনীত পড্ডা অভিনীত ‘সাইয়ারা’ দেখতে প্রতিদিন প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন সিনেপ্রেমীরা। এই দৃশ্য কার্যত অবাক করে দিয়েছে সিনে বিশেষজ্ঞদের। সাইয়ারা বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। দুর্দান্তভাবে শুরুটা হয়েছিল সাইয়ারার, অনেকেই ভয় পাচ্ছিলেন এই সাফল্য বজায় থাকবে তো? সপ্তাহান্তে ‘সাইয়ারা’কিন্তু নিজের জায়গা ধরে রেখেছে। একেবারে আনকোরা নতুন অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে এ […]

0:00