নিজস্ব প্রতিনিধি, ভগবানপুর: ফের আক্রান্ত শিক্ষক। এবার ধারাল অস্ত্রের কোপে কাটা গেল শিক্ষকের হাতের পাঞ্জা। অভিযুক্ত স্থানীয় যুবক নন্দ মুড়া পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকায়। আক্রান্ত শিক্ষককে চিকিৎসার জন্য় কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, ভগবানপুর এক ব্লকের সিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা গোকূলচন্দ্র মুড়া। চার বছর আগে তাঁর নাবালিকা কন্যা উধাও হয়ে যায়। পুলিশের কাছে প্রতিবেশী যুবক নন্দ মুড়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তে নামে ভগবানপুর থানার পুলিশ। পরে অন্তঃস্বত্তা মেয়েকে খুঁজে পান। মেয়েকে ফিরে পেয়ে অভিযোগ তুলে নিয়েছিলেন আক্রান্ত শিক্ষক। ওই শিক্ষকের উপর পুরোনো আক্রোশ থেকে এই হামলা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সোমবার দুপুরে প্রাথমিক শিক্ষক গোকুলচন্দ্র মুড়া স্কুল যাচ্ছিলেন। তখনই তাঁর ওপর চড়াও হয় অভিযুক্ত নন্দ মুড়া। ধারালো অস্ত্র নিয়ে গোকুলের গলায় ধারাল অস্ত্র নিয়ে আঘাত করতে ডান হাত দিয়ে আটকাতে চেয়ে কোপ পড়ে কব্জিতে। পাতে থেকে কব্জি বাদ গিয়েছে বলে জানা গিয়েছে।
শিক্ষকের ওপরে আক্রমণ রাস্তার ওপরেই হয়েছে। স্থানীয়রা দেখে পেয়ে ছুটে আসে। তখনই পালিয়ে যায় অভিযু্ক্ত। রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় শিক্ষককে ভগবানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারিরীক অবস্থা দেখে চিকিৎসক কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠিয়ে দেন তাঁকে। সেখানেই তাঁর হাতের কব্জি বাদ গিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ কাটারি ও ডান হাতের কাটা পাঞ্জা উদ্ধার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।