Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জমি মাফিয়াদের খপ্পরে শিল্পী পূর্ণদাস বাউল

বীরভূমের (Birbhum) ইলামবাজারে (Ilam Bazar) বাউল শিল্পীর কেনা জমি বর্তমানে মাফিয়াদের কবজায় বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি কিনেছিলেন ৪৬ বছর আগে। কিন্তু সেই জমি নিজে ব্যবহার করতে পারছেন না পদ্মশ্রী (Padma Shri) প্রাপ্ত বাউল (Baul) শিল্পী পূর্ণদাস বাউল (Purna Das Baul)। বীরভূমের (Birbhum) ইলামবাজারে (Ilam Bazar) বাউল শিল্পীর কেনা জমি বর্তমানে মাফিয়াদের কবজায় বলে অভিযোগ।

পূর্ণদাস বাউল ১৯৭৭ সালে ইলামবাজারের কামারপাড়ায় তাঁর তিন সন্তানের নামে একটি জমি কিনেছিলেন। অভিযোগ, জমিটি শিল্পী কিনলেও তা জবরদখল হয়ে গিয়েছে মাফিয়াদের দ্বারা। ২০২০-২১ সাল থেকে দেখা সেই জমির দখল নিতে থাক মাফিয়ারা। এরপর জমি ফিরে পেতে আদালতের দ্বারতস্থ হয়েছিলেন শিল্পী। যদিও আদালত নির্দেশ দিয়েছে জবরদখল হওয়া জমি ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু পূর্ণদাস বাউলের পরিবারের অভিযোগ, আদালতের সেই নির্দেশ কেউ মানছে না। এমনকি স্থানীয় থানায় এবং বিএলআরওকে বিষয়টি জানানো হলেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ তাঁদের। পদ্মশ্রী প্রাপ্ত বাউল শিল্পীর অভিযোগ, সম্প্রতি ওই জমি অন্য ব্যক্তির নামে হস্তান্তর করা হয়েছে বলে অভিযোগ। শিল্পী এবং তাঁর পরিবারের সদস্যদের অন্ধকারে রেখে কীভাবে জমি হস্তান্তরিত হল তা নিয়ে অবাক হয়েছেন তাঁরা। পূর্ণদাস বাউলের পুত্র দিব্যেন্দু দাস এই ঘটনার সঙ্গে যুক্তদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন।

যদিও নিজের রাজ্যে এইভাবে জমি মাফিয়াদের খপ্পিওরে তাঁকে পড়তে হবে তা ভাবতে পারছেন না শিল্পী। তাঁর আক্ষেপ, বিশ্বের বিভিন্ন দেশে তিনি বাংলার সংস্কৃতি পৌঁছে দিয়েছেন শিল্পী হিসেবে। তার পরেও নিজের রাজ্যে তাঁর জমি এইভাবে জবরদখল হয়ে যাবে তা তিনি মেনে নিতে পারছেন না। বিষয়টি তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীকেও জানাবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত বিশ্বের ১৬০টির বেশি দেশে বাউল গান গেয়েছেন পূর্ণদাস বাউল।

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহাকে সিজিওতে তলব ইডির, কী কারণে তলব?

আজ বীরভূমে মুখ্যমন্ত্রী, শুরু হতে চলেছে ভাষা আন্দোলন

১০ দিনে রাজ্যের ৩ জেলায় ৪ খুন! বীরভূমে বোমার আঘাতে মৃত্যু তৃণমূলকর্মীর

যত কাণ্ড বীরভূমে, অনুব্রতর পর এবার কাজল ঘনিষ্ঠের নিশানায় আর এক আইসি

‘প্রকাশ্যে মন্তব্য নয়’, কাজল ও অনুব্রতকে সাফ জানাল তৃণমূল শীর্ষ নেতৃত্ব

সুব্রত বক্সির ডাকা বৈঠকে হাজির অনুব্রত-কাজল

ব্যস্ততা কাটিয়ে অসুস্থ কেষ্টকে দেখতে যাবেন, জানালেন কাজল শেখ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00