সুব্রত বক্সির ডাকা বৈঠকে হাজির অনুব্রত-কাজল

Share:

নিজস্ব প্রতিনিধি : সুব্রত বক্সির ডাকা বৈঠকে হাজির বীরভূমের কোর কমিটির সদস্য অনুব্রত মন্ডল ও কাজল শেখ। ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে শনিবার বৈঠক ডেকেছেন সুব্রত বক্সি। সেই বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছেন অনুব্রত মন্ডল ও কাজল শেখ।

সূত্রের খবর, তৃণমূলের শহিদ সমাবেশকে সফল করতে শনিবার প্রস্তুতি বৈঠক ডাকা হয়েছে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি দলের সমস্ত জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানের সঙ্গে এই বৈঠক করবেন। উত্তর কলকাতা এবং বীরভূমের কোর কমিটির সব সদস্যকে এই বৈঠকে ডাকা হয়েছে। ভবানীপুরে সুব্রত বক্সির কার্যালয়েই বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে বীরভূমের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল হাজির হন কিনা সেদিকে নজর ছিল সকলের। সেই মতো শনিবার কলকাতায় পৌঁছেছেন অনুব্রত মন্ডল ও কাজল শেখ।

আইসি ফোনে কুকথা বলা নিয়ে সম্প্রতি অনুব্রত মন্ডলকে নিয়ে তরজা হয়েছে বিস্তর। তারপরেই কথা উঠেছিল অনুব্রত মন্ডল এই সভায় হাজির থাকবেন কিনা। কিন্তু নির্দিষ্ট সময়েই বৈঠকে যোগ দিতে চলে এসেছেন বীরভূমের কোর কমিটির অন্যতম সদস্য অনুব্রত মন্ডল। দলের স্বার্থে সকলকে একসঙ্গে কাজ করার বার্তা আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেষ্টকেও নির্দেশ দিয়েছিলেন কাজল শেখের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করতে হবে। কাজল শেখকেও তেমন নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো শনিবার বৈঠকে হাজি হয়েছেন দুজনই।

ছাব্বিশের নির্বাচনের আগে এই সভা নিয়ে বাড়তি উন্মাদনা রয়েছে তৃণমূলের সর্বস্তরে। রেকর্ড জমায়েত করতে উদ্যোগী তৃণমূল। সেই জমায়েত কত করতে হবে, কীভাবে সফল করা যাবে সবকিছুর টার্গেট নিয়ে যাবতীয় প্রস্তুতি শনিবার থেকেই চালু করতে চলেছে ঘাসফুল শিবির। জেলা থেকে কর্মী- সমর্থকরা কীভাবে শহরে আসবেন, কোথায় কোথায় থাকার ব্যবস্থা করা হবে। বিশেষ গাড়ির ব্যবস্থা করা হবে। গোটা প্রস্তুতির বিষয় নিয়েই শনিবার আলোচনা হবে বলে জানা গিয়েছে।

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহাকে সিজিওতে তলব ইডির, কী কারণে তলব?

বীরভূমে ফের কেষ্ট- রাজ! তৃণমূলের কোর কমিটির কনভেনর অনুব্রত

আজ বীরভূমে মুখ্যমন্ত্রী, শুরু হতে চলেছে ভাষা আন্দোলন

১০ দিনে রাজ্যের ৩ জেলায় ৪ খুন! বীরভূমে বোমার আঘাতে মৃত্যু তৃণমূলকর্মীর

জাতীয় মহিলা কমিশনের তলবে গেলেন না বীরভূমের SP

যত কাণ্ড বীরভূমে, অনুব্রতর পর এবার কাজল ঘনিষ্ঠের নিশানায় আর এক আইসি

তদন্তে সহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল, NCW-কে জানাল পুলিশ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]