আজ বীরভূমে মুখ্যমন্ত্রী, শুরু হতে চলেছে ভাষা আন্দোলন

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: বাংলা ভাষার ওপরে আক্রমণের প্রতিবাদে ভাষা আন্দোলন শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ দিনের সফরে রবিবারই বীরভূম যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই শুরু করবেন ভাষা আন্দোলন।

ওড়িশা থেকে শুরু করে মহারাষ্ট্র, রাজস্থানে বাঙালিদের ওপরে চলছে নির্যাতন। বাংলাতে কথা বললেই দেওয়া হচ্ছে বাংলাদেশি ট্যাগ শুধু তাই নয়, আটকে রেখে হেনস্থাও করা হচ্ছে। এর প্রতিবাদে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও বাঙালিদের ওপর হেনস্তা হয়েছে। রবিবার থেকেই শুরু হতে চলেছে ভাষা আন্দোলন।  সপ্তাহের প্রত্যেক শনি ও রবিবার বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও বঙ্গভাষীদের সুরক্ষার দাবিতে রাস্তায় নামবে তৃণমূল।

জানা গিয়েছে, এই ভাষা আন্দোলনে প্রতি শনি ও রবিবার বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে মিটিং-মিছিল করবেন তৃণমূলের নেতা-কর্মীরা। ভাষার মর্যাদা রক্ষা ও বঙ্গভাষীদের সুরক্ষার দাবিতে রাস্তায় নামবেন তাঁরা। রবিবার (২৭ জুলাই) বীরভূমে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখআন থেকেই শুরু করবেন ভাষা আন্দোলন। জানা গিয়েছে, সোমবার ( ২৮ জুলাই) বোলপুরে ভাষা আন্দোলনের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বাংলা ভাষার ওপরে যে অন্যায় হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদের সূচনা করবেন রবি ঠাকুরের বোলপুর থেকেই।

জানা গিয়েছে, সোম ও মঙ্গলবার ঠাসা কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার দুপুরে গীতাঞ্জলী প্রেক্ষাগৃহে হাজির থাকবেন তিনি। সেখানে প্রশাসনিক বৈঠক করবেন। সেখানেই বিভিন্ন প্রকল্পরে বিষয়ে খোঁজ খবর নেবেন। বিকেলেই যোগ দেবেন ভাষা আন্দোলনে। ট্যুরিস্ট লজ মোড় থেকে জামবনি মোড় পর্যন্ত একটি মিছিল হবে। সেখানে জামবনি মোড়ে রবি ঠাকুরের মূর্তিতে মাল্যদান করবেন। সেখানেই একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানেই বক্তব্য রাখাবেন তিনি।

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]