‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার ভোটে অনুব্রত মণ্ডলের টিপ্পনি থাকবে না, তাও কি সম্ভব! বঙ্গে ভোট মানেই বিতর্কিত মন্তব্য় করবেন বীরভূমের অনুব্রত মণ্ডল। যদিও গোরু পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে বন্দি হয়ে অনুব্রতের তিহার যাত্রায় সেই টিপ্পনি বা মন্তব্যে ভাটা পড়েছিল। পাচন, গুড় বাতাসা, চড়াম চড়াম ঢাকের মতোন মন্তব্য করতে দেখা গিয়েছিল কেষ্ট মণ্ডলকে। এবার ২০২৬-স্বমহিমায় বীরভূমের এই দাপুটে নেতা। আজ, শুক্রবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেখানেই তিনি বলেন, ‘বাংলা রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা। এখানে সাঁজোয়া গাড়ি আসুক বা যাই আসুক। বেশি বাঁদরামি করলে সাঁজোয়া গাড়ি খেয়ে নেব। আমাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলতেই পারেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাকে ভয় দেখানো ও অপমান করার জন্যই সাঁজোয়া গাড়ি আনা হয়েছে।’ বাংলার ভোটে হিংসা ও অশান্তি রুখতে অতি সক্রিয় নির্বাচন কমিশন। রাজ্যের অতি স্পর্শকাতর এলাকাগুলিতে এই সাঁজোয়া গাড়ি নিয়ে টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কখনও ভবানীপুর, কখনও মালদহের একাধিক এলাকা, মুর্শিদাবাদ এমনকি নন্দীগ্রামেও টহল দিতে দেখা গিয়েছে ভারতীয় সেনার এই বিশেষ গাড়িকে। সেই প্রসঙ্গেই এমন মন্তব্য করেছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল।

যদিও অনুব্রতের এহেন মন্তব্যে ক্ষোভপ্রকাশ করেছে বিজেপি। এই মন্তব্য ভারতীয় সেনার অপমান বলে মনে করছেন বিরোধীরা।

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহাকে সিজিওতে তলব ইডির, কী কারণে তলব?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]