Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিকল্প সিল্করুট, পড়শি রাজ্য ঝাড়খণ্ডের পত্রাতু ভ্যালি

Share:

নিজস্ব সংবাদদাতাঃ  আপনি কি পুজোতে সিকিমের সিল্করুট যাওয়ার পরিকল্পনা করছেন ? কিন্তু বাজেট কম সঙ্গে হাতে নেই বেশি ছুটিও ! তাহলে সিল্করুটের সৌন্দর্য পেতে পারেন আমাদের পড়শি রাজ্য ঝাড়খণ্ডেই। বর্তমানে মহেন্দ্র সিং ধোনির শহর নামে পরিচিত রাঁচি থেকে মাত্র ৩২ কিমি দূরেই রয়েছে পত্রাতু ভ্যালি।

শহরের কোলাহল থেকে একটু দূরে সবুজ ঘেরা জঙ্গল ও পাহাড়ের চড়াই ধরে উঠতে শুরু করলে চোখে পড়বে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। বিশেষ করে ঘন সবুজে ঘেরা পাহাড়ে বৃষ্টিতে আরও সুন্দর হয়ে ওঠে। শুধু বর্ষাতেই নয় শীতের আমেজে ঘন কুয়াশার মাঝে পাহাড়ি পথ বেয়ে উপরে উঠে ভিউ পয়েন্ট থেকে সর্পিল পথের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তার কিছুই দূরে গেলেই দেখতে পাবেন সুন্দর জলাধার। সেখানে পরিবার বা বন্ধুরা মিলে স্পিড বোট করে টাপু নামের ছোটো দ্বীপ থেকে সফর করে আসতে পারবেন। বিশ্রামের জন্য ওই জলাধারের পাশেই পেয়ে যাবেন হোটেল, রেস্তরাঁর।

পত্রাতু ভ্যালির আশেপাশে কী কী দেখতে পাবেন ?

ভ্যালি থেকে ৯ কিমি দূরে মেঠো পথ ধরে চলে গেলেই দেখতে পাবেন জলপ্রপাত। যার সৌন্দর্য বর্ষাকালে দ্বিগুন বে়ড়ে যায়। তার কিছু দূরে মোতাবাড়িতে দেখতে পাবেন টেগোর হিল নামে এক অনুচ্চ পাহাড় । যেখানে সবাই সূর্যাস্ত দেখতে আসেন। জানা যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বিশ্রামস্থল ছিল ওটা। তাঁর নামেই এলাকার নামকরণ হয়েছিল। এখানে রয়েছে লোহার সেতু ঝোলানো রকগার্ডেন। এছাড়া গোন্ডা পাহাড়ের পাদদেশে দেখা মিলবে কাঁকে জলাধার।

কীভাবে যাবেন ?

প্রথমে কলকাতা থেকে ১৬ এবং ১৮ নম্বর জাতীয় সড়ক ধরে রাঁচি পৌঁছতে হবে। সেখান থেকে আরও ঘণ্টাখানেক লাগবে গাড়ি করে গেলেই পৌঁছে যাবে পত্রাতু ভ্যালি। কলকাতা থেকে একটানা ১০-১২ ঘণ্টা গাড়ি চালিয়ে পৌঁছে যেতে পারেন পত্রাতু। যার দূরত্ব ৪২১ কিমি।

কোথায় থাকবেন ?

পত্রাতু জলাধারের পাশে থাকার জায়গা হিসেবে রয়েছে ঝাড়খণ্ড পর্যটন দফতরের পত্রায়ন বিহার ও সরোবর বিহার ।

 

আমের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ, শিউড়ে ওঠার মতো ঘটনা ঝাড়খণ্ডে

গর্ভস্থ সন্তান মৃত জানিয়েছিল সরকারি হাসপাতাল, তারপরেই ঘটল মিরাকেল

স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু দুই বোনের, মর্মান্তিক ঘটনা দুমকায়

ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই মাওবাদী

ঝাড়খণ্ড এটিএসের জালে ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য, উদ্ধার সন্দেহজনক নথি

ধানবাদ থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে মহিলা-সহ ৪ জনকে গ্রেফতার এটিএসের

রাম নবমীর শোভাযাত্রায় ঝাড়খণ্ডকে বিদ্যুৎ বিচ্ছিন্নের অনুমতি

মাওবাদীদের পুঁতে রাখা আইডি বিস্ফোরণে মৃত্যু সিআরপিএফ জওয়ানের, আহত ১  

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00