জলের অভাবে বন্ধ বিদ্যালয়ের মিড ডে মিল,বদলে দেওয়া হচ্ছে মুড়ি-চানাচুর!

Share:

নিজস্ব প্রতিনিধি :জলের অভাবে বন্ধ বিদ্যালয়ের মিড ডে মিল।মিড ডে মিলের পরিবর্তে পড়ুয়াদের দেওয়া হচ্ছে মুড়ি,চানাচুর। এক ফোঁটাও জল নেই স্কুলে। জলের অভাবে মিডডে মিলের ভাত রান্না হয় না।ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকায় অবস্থিত নিউ টাউন শিপ প্রাথমিক বিদ্যালয়ে। জলের অভাবে পড়ুয়াদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

জানা গিয়েছে কমবেশি এক বছর ধরে অকেজো স্কুলের পানীয় জলের পাম্প।তাই গরম পড়তে না পড়তেই জল সমস্যায় জেরবার নিউ টাউনশিপ প্রাইমারি স্কুল।খাস ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকায়, সরকারি অনুদানপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়।এখানে পানীয় জলের তীব্র অভাব। তাই স্কুল চলাকালীন খুদে পড়ুয়াদের ঘিরে, উদ্বেগেই থাকতে হয় শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকদের।

ব্যস্ত সড়কের পাশে প্রাথমিক বিদ্যালয়।পাশে রয়েছে দু-দুটি অঙ্গনওয়াড়ি সেন্টার ও একটি প্রাথমিক বিদ্যালয়। সব মিলিয়ে খুদে পড়ুয়ার সংখ্যা প্রায় ২৫০ জন।ঝাড়গ্রাম স্টেডিয়াম, ঝাড়গ্রাম থানা আর বিডিও অফিস এর মাঝে এই বিদ্যালয়। তবুও স্কুলের জল সমস্যা সমাধানে প্রশাসনের কোনও দফতরই সচেষ্ট নয় বলে আক্ষেপ করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।

এই নিয়ে স্কুলের প্রধান শিক্ষিকা আরও জানান জেলা প্রশাসন, শিক্ষা দপ্তর, কাউন্সিলর সহ একাধিক জায়গায় জানানোর পরেও হয়নি সমস্যার সমাধান।কবে জল সমস্যা মিটবে সে দিকেই তাকিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা। এদিকে গরম পড়েছে।জল না হলে সবারই সমস্যা।তার উপর কোন পড়ুয়া অসুস্থ হলে তার দায় কে নেবে? এখন দেখা যাক জলের সমস্যা কবে মেটে।

পুজোর সময়ে বাঙালির নজরে ঝাড়গ্রাম, বুকিং দেখে খুশি ব্যবসায়ীরা

মোবাইল ফোন চুরি নিয়ে বচসা, রাগের বশে ভাইকে কোপাল ভাই

মর্মান্তিক! ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় দু’টি শাবক সহ ৩ হাতির মৃত্যু

‘বোমা ধরতেও জানি কিন্তু…’ চাকরিহারা শিক্ষকের হুমকিতে স্তম্ভিত অভিভাবকরা

গ্রাম পঞ্চায়েতের চাকরি ছেড়ে শিক্ষকতায়, চাকরি হারিয়ে মাথায় হাত অঙ্কের শিক্ষকের

অধরা থেকে গেল স্বপ্ন! মাত্র বারো ঘণ্টার জ্বরে মৃত্যু কিশোর ফুটবলারের

বৌদিকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন ! গ্রেপ্তার যুবক

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব, নষ্ট জমির ফসল, মাথায় হাত চাষিদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]