অধরা থেকে গেল স্বপ্ন! মাত্র বারো ঘণ্টার জ্বরে মৃত্যু কিশোর ফুটবলারের

Share:

নিজস্ব প্রতিনিধি : স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া।একদিন বড় ফুটবলার হবেন।কিন্তু তার আগেই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হল তাকে। মাত্র বারো ঘণ্টার জ্বরে মৃত্যু হলো অষ্টম শ্রেণির পড়ুয়ার। মৃত ছাত্রের নাম সুমন হাঁসদা,বয়স ১৪। ওই ছাত্রের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। ছেলেকে হারিয়ে শোকে পাথর বাবা-মা। হতবাক হয়ে গেল স্কুল কর্তৃপক্ষ। শোকের ছায়া নেমে এসেছে ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে।

বৃহস্পতিবার গভীর রাতে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিসিইউতে মারা যায় সুমন। সুমনের ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। বাড়িতে রয়েছেন বাবা,মা ও বোন। মৃতের বাবা চৈতন্য হাঁসদা পেশায় একজন কৃষক।

ডুকরে কেঁদে ওঠে সুমনের বাবা বলে ওঠেন,‘ছেলেটা চলে গেল। সব শেষ হয়ে গেল। আর কোনদিন কেউ স্বপ্ন দেখবে না। ছোট থেকে সুমনের ফুটবল খেলার প্রতি বেশি ঝোঁক ছিল।গ্রামে ফুটবল খেলা হলেই দেখতে চলে যেত। গ্রাম সংলগ্ন স্থানীয় এড়গোদা নিত্যানন্দ বিদ্যায়তনে পঞ্চম শ্রেণিতে ভর্তি হয়েছিল সুমন। ছোটবেলা থেকে স্বপ্ন দেখত বড় ফুটবলার হবে সে। বাবা-মা,গ্রামের মুখ উজ্জ্বল করবে। কিন্তু সেই স্বপ্ন মাঝপথে থেমে গেল।’

সুমনের জ্যাঠতুতো দাদা বুদ্ধেশ্বর হাঁসদা বলেন, ‘ভালো ফুটবল খেলার জন্য ট্রায়ালে ভাই বিবেকানন্দ বিদ্যাপীঠে সুযোগ পায়। সেখানে হস্টেলে থেকে পড়াশোনা করত। বৃহস্পতিবারও ফুটবল খেলেছিল।কিন্তু শুক্রবার থেকে জ্বর আসে তারঁ। শরীরটা একটু খারাপ হতে শুরু করে। শুক্রবার সন্ধ্যায় স্কুল থেকে ফোন করেছিল। তখন আমরা বুঝতে পারিনি। পরে মোবাইল দেখে রাত ৮টায় হস্টেলে ফোন করি। ছেলের জ্বর হয়েছে এবং ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দ্রুত আসতে বলে। জ্বরের মাত্র বারো ঘণ্টার মধ্যে ছেলের মৃত্যু হয়, মেনে নিতে পারছি না।’

সুমনের মৃত্যুর খবর পেয়ে শনিবার সকালে হাসপাতালে আসেন প্রধান শিক্ষক শৈবাল মহাপাত্র। তিনি বলেন, ‘ওর বাবা ছেলেকে ভালো করে মানুষ করার কথা বলে গিয়েছিলেন।কিন্তু কী হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না।’ ময়নাতদন্তের পরে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

পুজোর সময়ে বাঙালির নজরে ঝাড়গ্রাম, বুকিং দেখে খুশি ব্যবসায়ীরা

মোবাইল ফোন চুরি নিয়ে বচসা, রাগের বশে ভাইকে কোপাল ভাই

মর্মান্তিক! ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় দু’টি শাবক সহ ৩ হাতির মৃত্যু

‘বোমা ধরতেও জানি কিন্তু…’ চাকরিহারা শিক্ষকের হুমকিতে স্তম্ভিত অভিভাবকরা

গ্রাম পঞ্চায়েতের চাকরি ছেড়ে শিক্ষকতায়, চাকরি হারিয়ে মাথায় হাত অঙ্কের শিক্ষকের

জলের অভাবে বন্ধ বিদ্যালয়ের মিড ডে মিল,বদলে দেওয়া হচ্ছে মুড়ি-চানাচুর!

বৌদিকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন ! গ্রেপ্তার যুবক

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব, নষ্ট জমির ফসল, মাথায় হাত চাষিদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]