Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বোমা ধরতেও জানি কিন্তু…’ চাকরিহারা শিক্ষকের হুমকিতে স্তম্ভিত অভিভাবকরা

Share:

নিজস্ব প্রতিনিধি : সুপ্রিম নির্দেশে হারিয়েছেন চাকরি। দ্রুত সেই চাকরি ফিরে না পেলে কলম ছেড়ে হাতে বোম তুলে নিতে সময় লাগবে না। ঝাড়গ্রামে ডিআই অফিসের সামনে বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকদের মুখে শোনা গেল এমনই হুঁশিয়ারি।

বুধবার রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষকরা। কখনও রাস্তায় ট্রাম লাইনে শুয়ে পড়ে, কখনও ডিআই অফিসের তালা ভেঙে, কখনও ডিআই অফিসে হামলা চালানোর মতো ঘটনা ঘটেছে। এদিন ঝাড়গ্রামের চাকরিহারা শতাধিক শিক্ষক ও শিক্ষাকর্মীরা একত্রিত হয়ে শহরের হিন্দু মিশন মাঠ থেকে মিছিল করেন। ওই মিছিল পৌঁছেছে ডিআই অফিসে। পরিস্থিতি সামাল দিতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও ছিল আঁটোসাঁটো। জানা গিয়েছে, অফিস টাইমে ডিআই অফিসের বাইরে থেকে প্রথমে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা। এখানেই শেষ নয়। গলায় প্রতীকী ওএমআর শিট ও প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।

জানা গিয়েছে, ঝাড়গ্রামের ডিআই শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় ঘটনার সময় অফিসে ছিলেন না। অফিসের বাইরেই অবস্থান বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। টানা প্রায় দু’ঘন্টা ধরে এই অবস্থান বিক্ষোভ চালিয়েছেন তাঁরা। এরপর ডিআই অফিসে ফিরলে তাঁর হাতে স্মারকলিপি তুলে দিয়েছেন তাঁরা। ওই স্মারকলিপিতে বেতন চালু রাখা, চাকরি ফেরানোর দাবি-সহ একাধিক বিষয়কে তুলে দেওয়া হয়।

ডিআই অফিসের সামনেই চাকরিহারা শিক্ষক হুঁশিয়ারি দিয়ে বলেন, বন্দুক ছেড়ে অনেক কষ্টে ছেলেরা হাতে কলম ধরেছিল। চাকরি ফিরে না পেলে হাতে বোমা তুলে নিতে সময় লাগবে না। সকলেই কলম ধরতে চায়, বন্দুক না।

আদিবাসী সমাজের চাকরিহারা শিক্ষকরাও এ দিন তীর-ধনুক হাতে নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। তাঁরা জানিয়েছেন, চাকরি ফিরে না পেলে অস্ত্র ধরতে রাজি আছেন। জঙ্গিদের সঙ্গে যোগ দিতে পারেন। সম্মানের সঙ্গে চাকরি ফিরিয়ে না দিলে, পুরো শিক্ষা ব্যবস্থাকে অচল করে দেওয়া হবে।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

দাগিদের তালিকায় পার্থ ঘনিষ্ট সাহিনা, সকাল থেকেই খোঁজ নেই নেত্রীর, বাড়িতে তালা

পুজোর সময়ে বাঙালির নজরে ঝাড়গ্রাম, বুকিং দেখে খুশি ব্যবসায়ীরা

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে জীবনকৃষ্ণ, ছেলেকে জড়িয়ে কান্না বিধায়কের

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00