Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আবাস যোজনার কাজ শেষ করতে হবে ৩ মাসের মধ্যেই, কড়া নির্দেশ মুখ্যসচিবের

মিলল আবাস যোজনার টাকা। আর তারপরেই কড়া নির্দেশ দিল নবান্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছিল দীর্ঘ মাস ধরে। তা নিয়ে প্রতিবাদ জানিয়েছিল রাজ্য সরকার। সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) থেকে ডায়মন্ড হারবারের সাংসদ (MP) অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। তারপরে সম্প্রতি মিলেছিল সড়ক যোজনার টাকা। এবারে মিলল আবাস যোজনার টাকা। আর তারপরেই কড়া নির্দেশ দিল নবান্ন।

বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নির্দেশ দেন, দ্রুত আবাস যোজনার কাজ সম্পূর্ণ করতে হবে। সমস্ত কাজ শেষ করতে হবে তিন মাসের মধ্যেই। নির্দেশ, যোগ্যরা বাড়ি পেয়েছেন কি না, তাও খতিয়ে দেখবেন আধিকারিকরা।

আরও পড়ুন: ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ৮২০০ কোটি টাকা পেল রাজ্য 

সম্প্রতি কেন্দ্র ঘোষণা করেছিল, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় রাজ্যকে দেওয়া হবে ৫৮৪ কোটি টাকা। উল্লখ্য, এর আগে জল মিশন প্রকল্পে রাজ্য পেয়েছে ১ হাজার কোটি টাকা। জিএসটি থেকে পেয়েছে ৮ হাজার কোটি টাকা। উল্লেখ্য, জিএসটি থেকে কেন্দ্র আদায় করেছে ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা। তবে অন্যদিকে আটকে বহু প্রকল্পের টাকা। সেই তালিকার মধ্যে রয়েছে, ১০০ দিনের কাজ। এবার রাজ্য পেল আবাস যোজনায় ৮ হাজার ২০০ কোটি টাকা।

প্রসঙ্গত, তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জন্যই রাজ্যের টাকা আটকে রেখেছে কেন্দ্র। তবে দ্বিমুখী কৌশল নিয়েছিল তৃণমূল। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল, দলের মন্ত্রীরা যেন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে কথা বলে আদায় করেন রাজ্যের প্রাপ্য টাকা। অন্যদিকে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদে নামার। আর এতেই এসেছে সাফল্য। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের টাকা দিতে শুরু করেছে কেন্দ্র।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00