Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের বাংলায় কেন্দ্রের হানাদারি, আসছে প্রতিনিধিদল

দেখার বিষয় কেন্দ্রের প্রতিনিধি দল দিল্লি ফিরে গিয়ে কী রিপোর্ট দেয় আর তারপর মোদি সরকার ১০০ দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা রিলিজ করে কিনা!

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহি নজরদারিতে বাঁধা পড়ছে বাংলা(Bengal)। ১০০ দিনের কাজের প্রকল্প(100 Days Work Project), প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস ও সড়ক যোজনা প্রকল্পের কাজ ঠিকঠাক ভাবে কতখানি রূপায়িত হয়েছে তা খতিয়ে দেখতেই এবার বাংলায় প্রতিনিধি দল(Central Team) পাঠাচ্ছে মোদি সরকার(Modi Government)। এই প্রতিনিধি দল বাংলার ১৫টি জেলা ঘুরে ঘুরে এই ৩ প্রকল্পের রূপায়ন ও খতিয়ানের হিসাব মেলাবেন। কেননা বঙ্গ বিজেপির নেতাদের অভিযোগ, বাংলায় রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের রূপায়ন নিয়ে সে সব খতিয়ান কেন্দ্রে পাঠায় বাস্তবে তার সঙ্গে কোনও মিলই নেই। কাজ হয়ে গিয়েছে বলে কেন্দ্রে খরচের হিসাব পাঠাচ্ছে রাজ্য সরকার, অথচ সেই কাজের সন্ধান পাওয়াই ভার। এমনই গুচ্ছ গুচ্ছ অভিযোগ তুলেছেন বঙ্গ বিজেপির নেতারা। সেই সব অভিযোগ বাস্তবে কতখানি সত্যি সেটাই খতিয়ে দেখতে বাংলায় আসছে কেন্দ্রের প্রতিনিধিদল। এই প্রতিনিধিদল কার্যত কেন্দ্রের পাঠানো ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ হিসাবেই কাজ করবে বলে দিল্লির নর্থ ব্লক সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, আগামী রবিবার অর্থাৎ ২৪ জুলাই কেন্দ্রের এই প্রতিনিধি দল বাংলায় এসে পৌঁছাবে। পরেরদিন থেকেই শুরু হয়ে যাবে বাংলার জেলায় জেলায় এই প্রতিনিধি দলের পরিদর্শন। যে যে জেলায় এই প্রতিনিধি দল ১০০ দিনের কাজের প্রকল্প, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস ও সড়ক যোজনা প্রকল্পের কাজ খতিয়ে দেখতে যাবেন সেই জেলা গুলি হল – দুই ২৪ পরগনা, দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম। আগামী ২৫ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত কেন্দ্রীয় প্রতিনিধি দল এই পরিদর্শনের কাজ করবেন। মোট ১৫টি জেলায় ১৫টি টিম যাবে। প্রতিটি টিমে থাকবেন ৪ থেকে ৫ জন আধিকারিক। প্রত্যেকটি টিমের মাথায় অধিকর্তা বা উপসচিব পযমর্যাদার অফিসার থাকবেন যিনি হবেন সিনিয়র আইএএস অফিসার। এক একটি জেলায় অন্তত ২টি ব্লকে ৪ থেকে ৬টি করে গ্রাম পঞ্চায়েতে যাবে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রতিটি জেলায় অন্তত ৪দিন করে এই পরিদর্শন করা হবে।

দিল্লির নর্থ ব্লক সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় টিম ভিজিট শেষে দিল্লি ফিরে যাওয়ার দু’দিনের মধ্যেই তাঁরা রিপোর্ট জমা দেবেন মোদি সরকারের কাছে। নবান্ন(Nabanna) সূত্রে জানা গিয়েছে, কবে কোন জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল যাবে, কোন টিমে কারা কারা থাকবেন, তাঁরা কোথায় কোথায় দেখবেন সেই সংক্রান্ত তালিকা কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে। বাংলার জেলায় জেলায় এখন ১০০ দিনের কাজ মুখ থুবড়ে পড়েছে। কারণ, গত ডিসেম্বর মাস থেকে কাজ করেও জবকার্ডধারীরা পারিশ্রমিক পাচ্ছেন না। এই অবস্থায় তাঁরা কাজে উৎসাহ হারিয়েছেন। এটাই স্বাভাবিক। রাজ্য সরকার তাঁদের জন্য বিকল্প কাজের ব্যবস্থা করেছে। আবার, রাজ্যের পঞ্চায়েত দফতরের অধীনে সিএডিসি-র মাধ্যমে বৃক্ষরোপণ, মাছের চারা তৈরি প্রভৃতি কাজের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার কয়েকশো কোটি টাকা না মেটানোয় লক্ষ লক্ষ গরিব মানুষ চরম সঙ্কটে কাটাচ্ছেন। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলাতেই ১৫০ কোটির বেশি বকেয়া রয়েছে। এরকম এক একটি জেলায় ১০০ থেকে ২০০ কোটি টাকা মজুরি বকেয়া রয়েছে। এখন দেখার বিষয় কেন্দ্রের প্রতিনিধি দল দিল্লি ফিরে গিয়ে কী রিপোর্ট দেয় আর তারপর মোদি সরকার ১০০ দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা রিলিজ করে কিনা!

নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগে চার আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন

‘কালো বিল, কালো দিন’, বন্দি মন্ত্রীদের সরানোর বিল নিয়ে সরব মমতা

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

নবান্ন অভিযান : বিশৃঙ্খলা, হাইকোর্টের নির্দেশ অমান্য, কনস্টেবলকে মার! ৫টি FIR দায়ের লালবাজারের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

বিজেপি ক্ষমতা কেন্দ্রিক পার্টি, বাঙালিকে শেষ করতে চাইছে, কটাক্ষ শিক্ষামন্ত্রীর

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ পরিষেবার প্রচার বৃদ্ধির নির্দেশ নবান্নের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00