ফের মৌসুনি দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই হয়ে গেল একাধিক হোমস্টে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মৌসুনি দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার বিকেলে আচমকাই  একটি  হোমস্টেতে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়ছে আগুনের লেলিহান শিখা। স্বাভাবিকভাবেই  অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পর্যটকদের মধ্যে।  জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ। তবে স্বস্তির বিষয় এই অগ্নিকাণ্ডের জেরে এখন কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি ।

জানা গিয়েছে, এ দিন বিকেল ৪টে নাগাদ প্রথম আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন স্থানীয় মানুষজন।  তবে কিছুতেই আগুন  নিয়ন্ত্রণে আনা যায়নি। কটেজগুলি কাঠের তৈরি বলে আগুন ছড়িয়ে পড়েছিল দ্রুত। অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে  অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১১টির  মতো কটেজ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর।

তবে কী করে এদিন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন প্রশাসনের লোকজন। ইতিমধ্যেই কটেজগুলি থেকে পর্যটকদের বের করে নিয়ে আসা হচ্ছে। চলতি বছর এই নিয়ে তিনবার মৌসুনি দ্বীপে আগুন লাগার ঘটনা ঘটে। উল্লেখ্য, গত কয়েক বছরে পর্যটকদের অন্যতম পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠেছে মৌসুনি দ্বীপ। ছেনাই নদী পার করে নামখানার এই পর্যটন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন রাজ্যে বিভিন্ন প্রান্তের পর্যটকরা।  বলা বাহুল্য  এই ডিসেম্বর মাসে বহু পর্যটকেরা আসেন মৌসুনি দ্বীপে। আর এই সময় অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটকদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ।

মৌসুনি দ্বীপে ‘কুমির আতঙ্ক’!পুকুরে তল্লাশি করতেই বনদফতরের জালে পাকড়াও কুমির

শিয়ালদহ স্টেশনের পাশের ‘ফুড কোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ড

বারাণসী স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২০০টি বাইক

আগুনে জ্বলছে বিয়ে বাড়ির প্যান্ডেল, ফরশো রোডে ছড়িয়েছে আতঙ্ক

লর্ডস মোড়ে ভয়াবহ  অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ১৬ টি ইঞ্জিন

কালিকাপুরে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে ৫ ইঞ্জিন

দাউ দাউ করে জ্বলছে পড়ুয়াসমেত পুলকার, আসানসোলে ভয়াবহ ঘটনা

শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন, মাথায় হাত ব্যবসায়ীদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]