কালিকাপুরে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে ৫ ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার বিকেলে   কালিকাপুরে মেট্রোর ক্যাশ অ্যান্ড ক্যারির পাশে একটি ঝুপড়িতে   বিধ্বংসী আগুন লাগে । ঘটনাস্থলে যায়  দমকলের ৫ ইঞ্জিন। জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ । যদিও আগুনের গ্রাসে চলে গিয়েছে ৪ টি  ঝুপড়ি ঘর৷  একথায় বলা যায়, মুহূর্তে  ভয়াবহ আকার নেয় এই অগ্নিকাণ্ড।  তবে কী করে আগুন লাগল তা এখন জানা যায়নি। শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে, এদিন  সন্ধ্যে ৬টার কিছু পরে এই আগুন লাগে  । যে জায়গায় আগুন লেগেছে তার পাশে একটি বহুতল এবং রেস্তোরাঁও রয়েছে ৷ তাই দ্রুত চলছে আগুন নেভানোর কাজ। স্থানীয় বাসিন্দারাও দমকল কর্মীদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে হাত লাগিয়েছেন৷ তবে স্বস্তির বিষয় এই ঘটনায়  এখন পর্যন্ত কোন প্রাণ হানির খবর পাওয়া যায়নি । তবে আগুনের জেরে  পুড়ে ছাই হয়ে গেছে ঝুপড়ি গুলির পাশে থাকা একটি পাকা বাড়ির শোয়ার ঘরের  বিছানাও ।  

উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে বাইপাসের ধারে আনন্দপুরের ঝুপড়িতে ভয়াবহ  আগুন লাগে। সেইসময় প্রায় ৫০টি ঝুপড়ি, দোকান পুড়ে ছাই হয়ে যায়। সেইসময়  সিলিন্ডার ফেটে হয়েছিল বিস্ফোরণ। আর তাতেই ঘটে অগ্নিকাণ্ড ঘটনা। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের কলকাতায় দেখা গেল একই চিত্র।

শিয়ালদহ স্টেশনের পাশের ‘ফুড কোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ড

ফের মৌসুনি দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই হয়ে গেল একাধিক হোমস্টে

বারাণসী স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২০০টি বাইক

আগুনে জ্বলছে বিয়ে বাড়ির প্যান্ডেল, ফরশো রোডে ছড়িয়েছে আতঙ্ক

লর্ডস মোড়ে ভয়াবহ  অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ১৬ টি ইঞ্জিন

দাউ দাউ করে জ্বলছে পড়ুয়াসমেত পুলকার, আসানসোলে ভয়াবহ ঘটনা

শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন, মাথায় হাত ব্যবসায়ীদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]