Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মৌসুনি দ্বীপে ‘কুমির আতঙ্ক’!পুকুরে তল্লাশি করতেই বনদফতরের জালে পাকড়াও কুমির

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ ছড়াল কুমির আতঙ্ক। নদী ছেড়ে লোকালয়ে চলে এল কুমির বাবাজি। আতঙ্কে রয়েছে স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দফতরে। ততক্ষণে কুমিরটি জায়গা বদল করে মানিক দাস নামে এক ব্যক্তির পুকুরে গিয়ে ডুব দেয়। চুপচাপ ঘাপটি মেরে লুকিয়ে থাকে সে। স্থানীয়রা কুমিরটিকে অনেক খুঁজেও পাই নি। প্রত্যক্ষদর্শীরা জানায়,কুমিরটি জায়গা বদল করেছে। পাশের এক পুকুরে আস্তানা গেড়েছে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ থানার মৌসুনি দ্বীপে।

খোঁজ নিয়ে ওই পুকুরে তল্লাশি চলে। ইতিমধ্যেই কুমিরটিকে পাকড়াও করা হয়েছে। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলছিল কুমির আর পুলিশের মধ্যে লুকোচুরি খেলা চলে। প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় কুমিরটিকে ধরতে সক্ষম হয় বন দফতর। এরপর সাবধানে কুমিরটিকে টেনে হিঁচড়ে পাড়ে তোলা হয়। পাড়ে তোলার পর তাকে বেঁধে জালের ভেতরে ঢোকানো হয়।

বনদফতরের তরফে জানানো হয় কুমিরটিকে আপাতত বকখালি বনদফতরের অফিসে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে কুমিরটির প্রাথমিক চিকিৎসা হবে।সে সম্পূর্ণ সুস্থ আছে কিনা দেখা হবে।এরপর তাকে করে ছেড়ে দেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,কয়েক দিন ধরে লোকালয়ে কুমিরটি ঘোরাফেরা করছিল। তারা সকলেই তা দেখে আতঙ্কিত হয়ে পড়েছিল।এরপর তারা খবর দেয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়।থানার পক্ষ থেকে সোজা খবর যায় বনদফতরে। ততক্ষণে কুমিরটি স্থান পরিবর্তন করে মানিক দাস নামে এক ব্যক্তির পুকুরে  চলে যায়। টানা হয় কুমীর ধরা জাল। অবশেষে গতকাল রাত আটটা নাগাদ বনদপ্তরের জালে উঠে আসে কুমিরটি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00