কাকদ্বীপে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ক্যাম্পে মন্ত্রী স্বপন দেবনাথ

Share:

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত ২ অগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া, আমাদের সমাধান।পাড়ায় পাড়ায় যে সকল সমস্যা রয়েছে, তার সমাধানের কাজ চলছে। বৃহস্পতিবার কাকদ্বীপে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ক্যাম্পে গিয়ে কাজ দেখলেন মন্ত্রী স্বপন দেবনাথ।

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটি করে বুথ নিয়ে একটি করে ক্যাম্প তৈরি করে চলছে আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্প। এই প্রকল্পের কাজ কেমন চলছে তা দেখতে বিধায়ক ও সাংসদদের ক্যাম্প পরিদর্শনেপ নির্দেশও দেওয়া রয়েছে। আমাদের পাড়া, আমাদের সমাধানে কী কী সমস্যা নিয়ে মানুষ আসছেন। সেই সমস্যার সমাধান করতে কতটা কাজের অগ্রগতি হচ্ছে। কীভাবে কাজ চলছে, সবটাই দেখতে বৃহস্পতিবার কাকদ্বীপে হাজির হয়েছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। প্রতি বুথের জন্য নির্ধারিত হয়েছে ১০ লক্ষ টাকা। এই টাকা দিয়ে এলাকার বাকি থাকা সমস্ত ছোট ছোট কাজ করতে পারবে এলাকার মানুষ।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মন্ত্রীদের যেকোনো ক্যাম্পে যেতে হবে। আর সেই নির্দেশকে বাস্তবে রূপ দিতে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতর  মন্মতপুর বহুমুখী ঝড় কেন্দ্রে প্রাণিসম্পদ ও মৎস্য বিষয়ক মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত হয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন কাকদ্বীপের ভূমিপুত্র বিধায়ক মন্টু রাম পাখিরা, এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মদনমোহন হালদার,মহাকুমা শাসক, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক উপস্থিত ছিলেন। মন্ত্রী এবং বিধায়ককে কাছে পেয়ে খুশি এলাকার মানুষ।

এদিন মন্ত্রী বলেছেন, একাধিক সমস্যার বিষয়ে অনেকে এখানে এসেছেন। সেই সমস্যার কথা জমা পড়েছে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সঙ্গে দুয়ার সরকারের কাজও চলছে।বৃষ্টিকে উপেক্ষা করে সাধারণ মানুষের উপস্থিতি, মানুষ ভালভাবে বিষয়টিকে গ্রহণ করেছে এটাই তাঁর প্রমাণ।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]