শুভেন্দুর সঙ্গে শমীককেও বিরোধী দলনেতা বানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ!

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা কে বলুন তো? অনেকেই বিরক্তির সঙ্গে পাল্টা প্রশ্ন ছুড়তে পারেন-এটা কোনও প্রশ্ন হলো? কেন, শুভেন্দু অধিকারী-ই তো বিরোধী দলনেতা। ২০২১ সালের বিধানসভা ভোটের পর থেকেই তো তিনি দায়িত্ব পালন করছেন। আজ্ঞে আপনি যা জানেন তা আংশিক সত্য। শুভেন্দু অধিকারী একা নন, বঙ্গ বিজেপির নব্য মুখিয়া মানে সভাপতি শমীক ভট্টাচার্য-ও যে […]
বাংলাদেশে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, অভিযোগ বিএনপি মহাসচিবের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশে নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছে মৌলবাদী ও জঙ্গিরা। একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধীরা প্রকাশ্যেই পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন করছে। অভিযোগ উঠেছে, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের সমর্থনেই বাংলাদেশে নতুন করে উগ্রবাদীদের রমরমা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ অগস্ট) সেই অভিযোগই শোনা গেল প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম […]
মহারাষ্ট্রে ওষুধ তৈরির কারখানায় গ্যাস লিক করে মৃত্যু চার কর্মীর

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পালঘরের এক ওষুধ তৈরির কারখানার গ্যাস লিক করে চার কর্মীর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও দুই কর্মী। ভয়াবহ ঘটনার পরেই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। তবে ওই গ্যাস লিকের ঘটনায় স্থানীয় বাসিন্দারা খানিকটা শঙ্কিত। মায়ানগরী মুম্বই থেকে ১৩০ কিলোমিটার দূরে পালঘরের বৈসারে অবস্থিত মেডলি ফার্মা নামে একটি […]
নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগে চার আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন

নিজস্ব প্রতিনিধি: ভোটের কাজে অনিয়মের অভিযোগে দিল্লির নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চার আধিকারিককে সাসপেন্ড করল রাজ্য সরকার। নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত রিপোর্টও পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। তবে সাসপেন্ড করলেও কমিশনের নির্দেশ মেনে ওই চার আধিকারিকের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা হয়নি। সূত্রের খবর, কমিশনকে পাঠানো রিপোর্টে মুখ্যসচিব জানিয়েছেন ‘সাসপেন্ড হওয়া চার আধিকারিকের বিরুদ্ধে […]
সরিয়ে দেওয়া হলো ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকে

নিজস্ব প্রতিনিধি: ডায়মন্ড হারবারের পুলিশ সুপার রাহুল গোস্বামীকে বদলি করল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। তাকে দেবগ্রামের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের কমান্ডিং আফিসার পদে পাঠানো হয়েছে। ডায়মন্ড হারবারের পাশাপাশি কালিম্পং পুলিশ জেলার সুপার শ্রীহরি পাণ্ডেকেও সরানো হয়েছে। তাকে গোয়েন্দা পুলিশের স্পেশাল সুপার করা হয়েছে। এছাড়াও আরও পাঁচ আইপিএস অফিসারের দায়িত্ব বদল করা হয়েছে। ২০২৩ সালের মার্চ মাসে ডায়মন্ড […]
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে জড়ো হতে পারে ৫ লক্ষের বেশি ভক্ত, ব্যাপক নিরাপত্তা

আগামিকাল কৌশিকী অমাবস্যা উপলক্ষে ৫ লক্ষেরও বেশি ভক্তের সমাগম হতে পারে তারাপীঠে। তাই আগেভাগেই মন্দির চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে রাজ্য পুলিশ।
শুভেন্দুর গড়ে সমবায় ভোটে ফের ভরাডুবি বিজেপির, জয়জয়কার তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি: নবান্ন দখলের স্বপ্নে বিভোর বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীর গড়ে সমবায় সমিতির নির্বাচনে পর পর হারের স্বাদ পেতে হচ্ছে পদ্ম শিবিরকে। কোথাও-কোথাও তো কার্যত ভূমিশয্যা নিচ্ছেন বিজেপির প্রার্থীরা। বৃহস্পতিবার (২১ অগস্ট) পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের কোটবাড় গ্রাম পঞ্চায়েতের দ্বারিকাচক শ্যামচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে জয়জয়কার শাসকদল তৃণমূল কংগ্রেসের। মোট ৯টি আসনের […]
কোচবিহারের নার্সিংহোমের বিরুদ্ধে ‘বাচ্চা বদলের’ অভিযোগ ঘিরে হুলুস্থুলু

রাজ্যে ফের বাচ্চা বদল! একটি বেসরকারি নার্সিংহোমে বাচ্চা বদলের অভিযোগে উত্তপ্ত কোচবিহার। তদন্তের দাবি জানিয়েছে পরিবার। কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে এমনটা অভিযোগ উঠেছে।
ভয়ঙ্কর কাণ্ড বাংলাদেশে, থানার ব্যারাকেই মহিলা পুলিশ কর্মীকে পাঁচ মাস ধরে লাগাতার ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় ধর্ষকদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বাংলাদেশ। বিকৃত মানসিকতার সাধারণ অপরাধীদের পাশাপাশি ধর্ষকে পরিণত হয়েছেন উর্দিধারী আইনের রক্ষকরাও। এবার খোদ রাজধানী ঢাকাতেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে থানার ব্যারাকেই এক মহিলা কনস্টেবলকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে একই থানায় কর্মরত থাকা পুরুষ কনস্টেবলের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও এই ন্যক্কারজনক […]
বিগবস ১৯-এর বড় চমক! প্রতিযোগী হতে পারেন প্রাক্তন আমেরিকান বক্সার মাইক টাইসন

বার শোনা যাচ্ছে, বিখ্যাত আমেরিকার প্রাক্তন বক্সার মাইক টাইসনও সলমান খান-পরিচালিত শোতে অংশ নিতে করেন, ইতিমধ্যেই তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
ট্রেনে নির্দিষ্ট ওজনের বেশি মালপত্র সঙ্গে নিয়ে উঠলে গুনতে হবে না জরিমানা, সুখবর শোনালেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: ট্রেনে অতিরিক্ত ওজনের মালপত্র নিয়ে ওঠার জন্য জরিমানা গুনতে হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃহস্পতিবার (২১ অগস্ট) এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘রেলে নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি মালপত্র নিয়ে ওঠার জন্য জরিমানা চালু করা সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার কোনও ভিত্তি নেই।’ গত মঙ্গলবারই একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা […]
ফের ভারী বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঘনিয়ে আসছে দুর্যোগ

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে জলমগ্ন হতে পারে শহর ও শহরতলি। অফিস থেকে বের হওয়ার আগে সতর্ক হওয়ার কথা জানিয়েছে হাওয়া অফিস। উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে ঘূর্ণাবর্তের জেরে প্রবল বৃষ্টি হয়েছে। দফায় দফায় […]
ধারে কাটা লটারিতেই কোটিপতি কলমিস্ত্রি, একরাতেই খুলল কপাল, খরচ নিয়ে কী বললেন?

নিজস্ব প্রতিনিধি, কোন্নগর : লটারির টিকিট কাটা অনেকের নেশা। দিনে রাতে ঠিক মতো খাবার না জুটলেও টিকিট কাটার জন্য টাকা সে ঠিকই জোগার করে। তেমনই ধার করে লটারির টিকিট কেটে কোটিপতি হলেন কলমিস্ত্রি সুজিত মন্ডল। লটারিতে পাওয়া টাকা সবটাই ব্যয় করবেন স্ত্রীয়ের স্বাস্থ্যের জন্য। জানা গিয়েছে, মাত্র ৩০ টাকার লটারি কেটেছিলেন সুজিত। কিন্তু সেটাও টাকা […]
মুখ্যমন্ত্রীকে চড় মারার জের, সরানো হল দিল্লির পুলিশ কমিশনারকে

নিজস্ব প্রতিনিধি,নয়া দিল্লি: বাসভবনে জনশুনানি চলাকালীন এক ব্যক্তির দ্বারা আক্রান্ত হন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সরানো হল দিল্লি পুলিশ কমিশনার এসবিকে সিংকে। তাঁর স্থলাভিষিক্ত হলেন ১৯৯২ ব্যাচের অফিসার সতীশ গোলচা। ডিরেক্টর জেনারেল অফ হোম গার্ডস এসবিকে সিংকে দিল্লি কমিশনার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। গত ১ অগস্ট স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে তিনি […]
বিধানসভা ভোটে দাঁড়াচ্ছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়, কোন আসনে লড়বেন?

এদিন বক্তৃতা দিতে গিয়েই বিজয় জানালেন তিনি আগামী বছর বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুর পশ্চিম মাদুরাই আসন থেকে লড়বেন।
সেন্সরের গেরোয় আটকে যোগীর বায়োপিক, ছবি দেখে রায়দানের সিদ্ধান্ত আদালতের

নিজস্ব প্রতিনিধি,মুম্বই: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বায়োপিক নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল হাইকোর্ট। বৃহস্পতিবার ২১ আগস্ট বম্বে হাইকোর্ট জানিয়েছে যে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে সার্টিফিকেশন চেয়ে নির্মাতাদের আবেদনের শুনানির আগে বিচারপতিরা চলতি সপ্তাহান্তে ‘অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী’ ছবিটি দেখবেন। সিনেমার কোনও অংশ যাতে কাটা না হয় সেই আবেদন জানিয়ে আদালতের […]
পুজোর ছবিমুক্তি নিয়ে নতুন কমিটির বৈঠকে পিয়া-দেব-শিবপ্রসাদ, কী আলোচনা হল?

দীর্ঘ কয়েক বছর ধরে চলা আন্দোলনের সমাপ্তি ঘটেছে দিন কয়েক আগেই। বাংলা ছবির থেকেও হিন্দি ছবিগুলির বেশি শো থাকে রাজ্যের প্রেক্ষাগৃহ গুলিতে।
প্রাপ্তবয়স্কদের জন্য নতুন আধার কার্ড দেওয়া বন্ধ, ছাড় শুধু এসসি-এসটিদের

নিজস্ব প্রতিনিধি: বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর ক্ষেত্রে আধার কার্ডকে মান্যতা দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আর তাতেই চোখে সর্ষেফুল দেখছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাই রাজ্যে প্রাপ্তবয়স্কদের নতুন করে আধার কার্ড ইস্যু বন্ধ রাখার কথা জানিয়েছেন। তবে সবার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। বিজেপির ভোটব্যাঙ্ক হিসাবে পরিচিত তফশিলি জাতি ও […]
পড়া না পারায় ক্লাসে চড় মেরেছিলেন শিক্ষক, ‘বদলা’ নিতে সটান গুলি চালিয়ে দিল ছাত্র

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন : ক্লাসে পড়া করে না আসার শাস্তি হিসেবে চড় মেরেছিলেন শিক্ষক। নিজের ভুল স্বীকার না করে উল্টে বদলা নিল নবম শ্রেণির ছাত্র। টিফিন বক্সে করে বন্দুক এনে শিক্ষককে লক্ষ্য করে সটান গুলি চালিয়ে দিয়েছে কিশোর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন পদার্থ বিজ্ঞানের শিক্ষক গগনদীপ সিং কোহলি। জানা গিয়েছে, বুধবার কুণ্ডেশ্বরী রোডের শ্রী […]
ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বৃদ্ধি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ রাখার মেয়াদ বৃদ্ধি করল পাকিস্তান। অর্থাৎ আরো একমাস শরীফের দেশের আকাশীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি রইল ভারতের জন্য। গত ২০ অগস্ট বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য প্রদান করা হয়েছে । ২১ অগস্ট বৃহস্পতিবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম এই তথ্য প্রকাশ করেছে নতুন নির্দেশ অনুযায়ী আগামী […]
ভারত-পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক ক্রীড়া সিরিজ নয়, জানাল ক্রীড়া মন্ত্রক

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ক্রিকেটই হোক কিংবা হকি। ফুটবলই হোক কিংবা কবাডি। পুরুষদেরই হোক কিংবা মহিলাদের। পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজে খেলবে না ভারত। এমনই কঠোর সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রক। তবে আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সূর্যকুমার যাদবদের খেলার ক্ষেত্রে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ অগস্ট) ক্রীড়া মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন ‘পাকিস্তানের সঙ্গে ক্রীড়া ক্ষেত্রে […]
‘এবার তোর পালা’, বিদেশি নম্বর থেকে প্রাণনাশের হুমকি পঞ্জাবি গায়ক মানকির্তকে

একের পর এক পঞ্জাব গায়কদের টার্গেট। সিধু মুসে ওয়ালাকে হত্যার পর থেকেই একাধিক পঞ্জাবি গায়ক মৃত্যুহুমকির শিকার হয়েছেন।