Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ওরা ভোট লুঠ করে জিতেছে, আমি ছেড়ে কথা বলবো না’ কড়া বার্তা মমতার

নন্দীগ্রামে তিন ঘন্টার লোডশেডিং কেন হয়েছিল তার উত্তর চাই। নন্দীগ্রামে ভোট লুঠ করে জিতেছে বিজেপি। আমি ছেড়ে কথা বলবো না। বার্তা মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের লড়াই শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। কেননা এখনও বিতর্ক থেকে গিয়েছে নন্দীগ্রাম(Nandigram) থেকে শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) জয় নিয়ে। তা নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা চলছে। মঙ্গলবার সেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ফলাফল টেনে বিজেপির(BJP) পাশাপাশি নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। সাফ জানিয়েছেন, তিনি ছেড়ে কথা বলবেন না। কাঁথিতে সভা করতে এসেও কয়েক মাস আগেও তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও(Abhishek Banerjee) বলেছিলেন রীতিমত চ্যালনেজ ছুঁড়ে দিয়ে, ‘অপেক্ষা করুন। নন্দীগ্রামে আবার ভোট হবে।’ কার্যত সেই সুরে সুর মিলিয়ে এদিন দিঘা থেকে মমতা আক্রমণ শানিয়েছেন নন্দীগ্রাম নিয়ে।

আরও পড়ুন অধিকারীদের নাম না করেই ‘কুলাঙ্গার’ বললেন মমতা

এদিন ঘিঘায় দলের কর্মী সম্মেলনের মঞ্চ থেকে মমতা বলেন, ‘কতগুলো বকধার্মিক এসেছে হিন্দুদের অসম্মান করার জন্য। অশান্তি বাংলার সংস্কৃতি নয়। ওরা আমায় চেনে না। যদি ওরা বুনো ওল হয় আমিও তাহলে কচু। খেলা হবে স্লোগান মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল। সেই স্লোগান দিয়েই বাংলার মানুষ ওদের স্তব্ধ করে দিয়েছিল। ওরা ভোট লুঠ করে জিতেছে। আমি ছেড়ে কথা বলবো না। নন্দীগ্রামে যে কটা সিট পেয়েছি সেটাও লুঠ করেছে। নন্দীগ্রামে তিন ঘন্টার লোডশেডিং কেন হয়েছিল তার উত্তর চাই। হাওড়া ও রিষড়ায় অশান্তি ছড়িয়েছে বিজেপি। নন্দীগ্রামে ভোট লুঠ করে জিতেছে বিজেপি। তিনঘণ্টা লোডশেডিং করে নন্দীগ্রামে জিতেছিল। বিজেপি যে কটি আসন পেয়েছে, জানবেন সব কটি আসনে লুট হয়েছে। ভোটের গণনার দিন তিনঘণ্টা কেন লোডশেডিং হয়েছিল, তার হিসেব আমরা চাই। ছেড়ে কথা বলব না। অনেক সহ্য করেছি। নন্দীগ্রামে ভোট লুট হয়েছে। শেখ সুফিয়ানদের বাদ দিয়ে নন্দীগ্রাম হয় না। পীযূস ভুঁইয়াদের বাদ দিয়ে হয় না নন্দীগ্রাম। সবাইকে নিয়ে চলতে হবে। একা করব, বাকি কেউ থাকবে না, এমন হয় না। বাংলা পুরস্কার পেয়েছে বলে হিংসায় জ্বলে যাচ্ছে।’

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00