নিজস্ব প্রতিনিধিঃ ঘাটাল থেকে পর পর তিন বার জয়ী হয়ে সাংসদ হয়েছেন দেব । তাই তিনি সবসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নজরে রয়েছেন । কিন্তু বেশ কয়েকদিন ধরে স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় দেবকে । সেইজন্য প্রায় ২৪ কোটি টাকা খরচ করে এবার কেশপুরের জন্য গ্রামীণ হাসপাতাল তৈরি করতে চলেছে রাজ্য সরকার । আর তা মুখ্যমন্ত্রী নিজে চিঠি লিখে জানিয়েছেন দেবকে ।
ইতিমধ্যেই চিঠি হাতে মমতাকে ‘ ধন্যবাদ ‘ জানিয়েছে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতৃত্ব। দেবকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেছেন, ‘জানলে খুশি হবে ২৪ কোটি টাকা ব্যয় করে আমাদের সরকার কেশপুর গ্রামীণ হাসপাতালকে ৩০ বেড থেকে ৫০ বেডে উন্নীতকরণের সিদ্ধান্ত নিয়েছে। যাতে মানুষ আরও ভালো ভাবে স্বাস্থ্য পরিষেবা পায় । সরকারের এই ভুমিকা আমি আশা করি সকলের নজরে তুমি আনবে। ‘
উল্লেখ্য, বর্তমানে কেশপুরে গ্রামীণ হাসপাতাল গুলিতে শয্যাসংখ্যা ৩০টি। সেগুলির অবস্থা খুবই খারাপ । তাই বেশ কয়েকদিন যাবৎ সেগুলি মেরামতের দাবি তুলেছিলেন আমজনতারা । এবার তাদের কথা ভেবেই কেশপুরের গ্রামীণ হাসপাতালের জন্য কোটি কোটি টাকা খরচ করতে চলেছে রাজ্য সরকার । এই প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক জানিয়েছেন, ‘ একটি নতুন ভবন তৈরি করার প্রস্তাব এসেছে। সেখানে থাকবে ইমার্জেন্সি অপারেশন থিয়েটার কমপ্লেক্স , লেবার রুম সহ মোট ৫০ টি বেড। সেইসঙ্গে থাকবে সিজারের ব্যবস্থাও ।‘ একথায় বলা যায়, এবার কেশপুরে উন্নত হতে চলেছে স্বাস্থ্য ব্যবস্থা ।