Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘তিন দফায় বিজেপি এ পাশ, ওপাশ, ধপাস’, আমডাঙায় মমতার CAA বার্তা

আপনার লজ্জা করে না, আপনি মতুয়াদের অধিকার কাড়তে এসেছেন? আমি বলছি, মতুয়াদের জন্য গায়ের জোরে CAA হবে না - মোদিকে বার্তা মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘মোদি আর ফিরবে না, ফিরবে না, ফিরবে না। দেশের মানুষ মোদির বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছেন। আপনাকে কোথাও আর প্রচার করতে যেতে হবে না। আপনি দিল্লিতে ফিরে গিয়ে আপনার প্যাকিং শুরু করে দিন। এখনও সন্দেশখালি নিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন। সন্দেশ তো আপনার জন্য অপেক্ষা করছে। হিন্দিতে সন্দেশ মানে হচ্ছে খবর। আর সন্দেশ হচ্ছে, মোদি হারছেন, হারছেন, হারছেন। মোদি বিদায় নিচ্ছেন, নিচ্ছেন, নিচ্ছেন। তিন দফার নির্বাচন হয়েছে। প্রথমটায় এ পাশ, পরেরটায় ও পাশ,  আর তার পরেরটা ধপাস।’ উত্তর ২৪ পরগনার(North 24 Pargana) আমডাঙায়(Aamdanga) গিয়ে এদিন এভাবেই দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রবি দুপুরে তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে সভা করেন আমডাঙার বুকে। আর সেখান থেকেই তিনি নিশানা বানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi)। ঘটনাচক্রে প্রধানমন্ত্রী এদিন দক্ষিণবঙ্গের বুকে ৪টি জনসভা করছেন। এর মধ্যে তাঁর প্রথম সভা ছিল ভাটপাড়ার(Bhatpara) বুকে ব্যারাকপুরের বিজেপি(BJP) প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে। সেই সভায় মোদির বক্তব্যের প্রসঙ্গ টেনে এনেই এদিন মমতা নিশানা বানান মোদিকে। 

এদিন ভাটপাড়ার সভা থেকে মোদি বলেছিলেন, ‘CAA কার্যকর করা আটকানো যাবে না। রাতারাতি CAA-কে ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে। কেউ CAA বাতিল করতে পারবে না। আর মোদির গ্যারান্টি হল গ্যারান্টি পূরণের গ্যারান্টি। এই আইন নির্যাতিত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আইন। এতে কারও নাগরিকত্ব যাবে না। কিন্তু কংগ্রেস-তৃণমূলের মতো দল এটা নিয়ে মিথ্যে কথা বলছে। এরা মতুয়াদের, নমশুদ্রদের নাগরিকত্ব দেওয়ার বিরোধী।’ মোদির সেই দাবিকে এদিন তাঁকে আক্রমণ করার জন্য বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা আমডাঙার সভা থেকে মোদিকে নিশানা বানিয়ে বলেন, ‘যখন আমি এখানে সভার জন্য প্রস্তুতি নিচ্ছি, সেই সময় ব্যারাকপুরের ভাটপাড়ায় প্রধানমন্ত্রী সভা করেছেন, ভাষণ দিয়েছেন। শুনলাম উনি নাকি মোদি গ্যারান্টির কথা বলেছেন। কী গ্যারান্টি? বলেছেন, CAA লাগু হবেই, কেউ আটকাতে পারবে না। আমি বলছি, মতুয়াদের জন্য গায়ের জোরে CAA হবে না। মনে রাখবেন, ওরা নাগরিক, ওদের ভোটে আপনি জিতেছেন। আর যদি নাগরিকত্ব দিতেই হয় নিঃশর্তে দেবেন। আপনার লজ্জা করে না, আপনি মতুয়াদের অধিকার কাড়তে এসেছেন? মতুয়া ভাই-বোনদের গায়ে হাত দিলে আমার গায়ে হাত দেওয়া হবে।’

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00