দিঘায় ধ্বজা উত্তোলকদের জন্য ১০ লক্ষের বিমার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা : পুরীর মন্দিরের রীতি মেনে দিঘায় জগন্নাথ দেবের প্রাণপ্রতিষ্ঠা। মুখ্যমন্ত্রীর হাত ধরেই দিঘায় জগন্নাথদেবের মন্দিরের দ্বারোদঘাটন। পুরীর নিয়ম মেনেই উদ্বোধনের পর চন্দনযাত্রা, প্রভুর সাজ, প্রভুর ভোগের আয়োজন করা হয়েছে।পুরীর ধ্বজার নিয়ম মেনেই দিঘাতেও ধ্বজা লাগানোর ব্যবস্থা করা হয়েছে। এই ধ্বজা পরিবর্তনের জন্য ৩জনকে ঠিক করা হয়েছে। পুরীতে বংশ পরম্পরায় তাঁরাই ধ্বজা পরিবর্তন করেন।এবার তাঁদের জন্য বিমার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন বিকেলে ধ্বজা পরিবর্তন করা হবে।

দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞের শেষে পুরীর মন্দিরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর হাতে ধ্বজা তুলে দেন রাজেশ দ্বৈতাপতি। মুখ্যমন্ত্রী সেই ধ্বজা তুলে দেন অভিজ্ঞ ধ্বজা উত্তোলক বিভূতি দাসের হাতে। নিয়ম মেনে তিনিই মন্দিররের চূড়ায় উঠে ধ্বজা লাগান। তিনি নিচে নামতেই মাথাপিছু তাঁদের জন্য ১০ লক্ষ বিমার ঘোষণা করেন। তিন ধ্বজা উত্তোলকই এসেছেন পুরী থেকে।

মঙ্গলবারের পর বুধবারও মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। ওই যজ্ঞে জগন্নাথ দেবের বিগ্রহকে চারদিক দিয়ে ঘিরে ফেলা হয় সোনা, রূপো এবং তামার তার দিয়ে। প্রধান পুরোহিতের কোমরের সঙ্গে বাঁধা হয় তিন ধাতুর ‘কার’। তারপর বিগ্রহের সামনেই মন্ত্রোচ্চারণের মাধ্যমে যজ্ঞকুণ্ড এবং কুম্ভকুণ্ড স্থাপন করা হয়।এই সকল কাজ সম্পন্ন হওয়ার পরে শুরু প্রভু জগন্নাথের প্রাণপ্রতিষ্ঠার কাজ। শুধু জগন্নাথদেব নয়, রাধাকৃষ্ণের মূর্তিতেও প্রাণপ্রতিষ্ঠা করা হয়। ইসকন থেকে আসা সন্ন্যাসীরাই প্রাণস্থাপন করবেন প্রস্তর মূর্তিতে। পাশাপাশি কাঠের জগন্নাথ মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করেন পুরীর মন্দিরের রাজেশ দ্বৈতাপতি সহ তাঁর সঙ্গে থাকা পুরোহিতেরা। দরজা বন্ধ করেই জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়। ৫৬ ভোগ অর্পণ করা হয় জগন্নাথের উদ্দেশে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]