বাংলায় ঘাঁপটি মেরে থাকা পাকিস্তানিদের খোঁজে কোমর কষে ঝাঁপাল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে গিয়েছে ভয়াবহ সন্ত্রাসী হামলা। বেছে বেছে হিন্দু ধর্মের ২৬ জন পুরুষকে খুন করেছে সন্ত্রাসবাসীরা। তারপর থেকেই কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরানোর। শুক্রবার দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে ফোন করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করার নির্দেশ দেন। নির্দেশ আসার পর থেকে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। এই রাজ্যে থাকা পাকিস্তানি নাগরিকরা কে কোথায় রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তথ্য জোগারের কাজ করছে সিকিউরিটি কন্ট্রোল অফিস (এসসিও)।

যাদের দীর্ঘমেয়াদি ভিসা আছে সেই সব পাকিস্তানি হিন্দুদের কিছুদিনের ছাড় দেওয়া হয়েছে। এদিকে ৬৭ জন পাকিস্তানি নাগরিক ‘লং টার্ম ভিসা’ নিয়ে বাংলায় রয়েছেন। তাঁদের যাবতীয় গতিবিধি ও কাজকর্ম সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। গতিবিধির উপরেও নজর রাখা হচ্ছে। এই ৬৭ জনের মধ্যে কারও পাক সেনা বা আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা তাও বিশেষভাবে জানার চেষ্টা চলছে।

পাকিস্তান থেকে ভারতে দীর্ঘমেয়াদি ভিসা নিয়ে সাধারণত মানুষ  আসেন চিকিৎসা বা ভ্রমণের জন্য। তারা যে সমস্ত হোটেল বা ঘর ভাড়া নিয়ে থাকেন, নিয়ম অনুযায়ী সেই সংক্রান্ত তথ্য পুলিশকে জানাতে হয়। সেটা হয়েছে কিনা জানার জন্য আরপিও’র (রিজিওনাল পাসপোর্ট অফিস) পক্ষ থেকে একটি তালিকা কলকাতা পুলিশের  সিকিউরিটি কন্ট্রোলের কাছে পাঠানো হয়েছে।

তাতে যে সব পাকিস্তানি নাগরিক ভিসা নিয়ে ভারতে এসেছেন তাঁদের পাসপোর্ট নম্বর থেকে শুরু করে অন্যান্য সব তথ্যও রয়েছে। খতিয়ে দেখা হচ্ছে যে কারণে ভিসা পেয়েছিলেন সেটাই তাঁরা করছেন নাকি অন্য কোনও ‘বিশেষ কর্মে’ লিপ্ত হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এসসিও-কে নির্দেশ পাঠানো হয়েছে, দীর্ঘকালীন ভিসায় থাকা পাকিস্তানিদের ভারতে কোনও টাস্ক দিয়ে পাঠানো হয়েছিল কিনা তা ভাল করে খতিয়ে দেখতে হবে। ইতিমধ্যেই পাকিস্তানি নাগরিকরা যেখানে যেখানে রয়েছেন সেই জায়গাগুলির চিহ্নিতকরণ হয়েছে। তাঁরা যে আর এদেশে থাকতে পারবেন না তা জানিয়েছে কয়েকদিনের মধ্যেই পাঠানো হবে নোটিশ।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]