নিজস্ব প্রতিনিধি: শেষ কয়েকদিন যাবত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার কারণে সকালের দিকে কুয়াশার দেখা মিলছে। ভোরের দিকে শীতের আমেজ অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে তাপমাত্রা। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বাংলায় শীতের আগমন ঘটতে চলেছে কবে থেকে?(Winter Update) অবশেষে এই প্রশ্নের নিশ্চিত উত্তর পাওয়া গেল আলিপুর আবহাওয়া দফতরের(Alipore Weather Department) তরফ থেকে।
আরও পড়ুনঃ দরজা ভেঙে উদ্ধার চিকিৎসকের দেহ, তুমুল চাঞ্চল্য ঝাড়গ্রামে
হাওয়া অফিস জানিয়ে দিল, আগামী ১৫ই নভেম্বরের পর রাজ্যে শীতের প্রভাব বাড়তে শুরু করবে। যদিও এখন থেকেই বাতাসে বিরাজ করছে শুষ্কতা, আগামীদিনে ক্রমশ বাড়বে শুষ্কতার পরিমাণ। পশ্চিমের জেলাগুলিতে গতবারের তুলনায় শীতের প্রভাব বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গে আগামী পরশু অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। যদিও বৃষ্টির স্থায়িত্ব খুব বেশিক্ষণের জন্য নয়।
আরও পড়ুনঃ অধিনায়কের উপরে ক্ষিপ্ত হয়ে মাঠ ছেড়ে যাওয়ায় বড় শাস্তি পেলেন ক্যারিবীয় ক্রিকেটার
ওইদিন পার্বত্য দুই জেলা দার্জিলিং ও কালিম্পং এবং উপকূলের তিন জেলা দুই ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিন আবহাওয়ার পরিস্থিতি থাকবে স্বাভাবিক। বিকেলের পর তাপমাত্রার তারতম্য ঘটবে।