ফের কমবে তাপমাত্রা! বৃষ্টিতে ভিজবে কোন জেলা ?

Share:

নিজস্ব প্রতিনিধি : দার্জিলিঙে চলবে লাগাতার বৃষ্টি। আগামী শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে।শনিবার ওপরের চার জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায়। আগামী চার পাঁচ দিন তাপমাত্রার খুব একটা বড় সড় পরিবর্তন নেই। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে ৯ই মার্চ রবিবার। আসামে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। 

এদিকে দক্ষিণবঙ্গে সামান্য কমল দিন ও রাতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ। দিনের বেলায় উষ্ণতার ছোঁয়া। আগামী দু’দিনে আরো সামান্য কমতে পারে তাপমাত্রা। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। আপাতত পরিষ্কার আকাশ। এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই। জেলার দিকে খুব সকালে এবং সন্ধ্যে হালকা মনোরম আবহাওয়া। দিনের বেলায় উষ্ণতা বাড়বে। রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া হতে পারে।

অন্যদিকে হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে।উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের চার জেলায়। আজ দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতে ও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। আগামী শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিঙে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সম্ভাবনা বেশি দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায়।

কলকাতায় আগামী দুদিন সপ্তাহের মাঝে সামান্য তাপমাত্রা কমতে পারে।সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডে ফের তাপমাত্রা বাড়বে।  এই সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ফেল ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ছুঁতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তর।কলকাতার তাপমান ২২ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে।পরিষ্কার আকাশ। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আজও আগামীকাল তাপমাত্রা একই রকম থাকবে। সপ্তাহের মাঝে সামান্য কমলেও উইকেন্ডে ফের বাড়বে তাপমাত্রা। এ সপ্তাহেই ৩৪ ডিগ্রি সেলসিয়াসে উঠবে তাপমাত্রা। কলকাতার ঘরে আজ বুধবার(৫ মার্চ) সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৩ থেকে ৮৮ শতাংশ।

উল্লেখ্য,গুজরাট উপকূলের আরব সাগরে সমুদ্র উত্তাল হবে। সমুদ্রের ঝড়ো হাওয়া বইবে ৪০ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত। মৎস্যজীবীদের গুজরাট উপকূল এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]