রবিতেও আকাশ মেঘলা,ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা! ক’দিন থাকবে দুর্যোগ?

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার থেকেই সব জেলাতেই ঝেঁপে বৃষ্টি হওয়ার সম্ভবনা।সারাদিন ধরে আকাশ মেঘলা থাকবে।একইসঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে।উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা রয়েছে।বেশি দেরি নয়। আর মাত্র দুই তিন ঘন্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি নামবে।হাতের কাছে ছাতা-রেইনকোর্ট রাখার পরামর্শ দিচ্ছে আবহবিদরা।

বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা বাতাস। বাড়ির বাইরে বেরোবার আগে সতর্ক থাকতে বলা হচ্ছে।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা বীরভূম জেলার কিছু অংশে।সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কিছু অংশে বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া,মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিতেও হতে পারে বৃষ্টি। তবে গত দু’দিনের তুলনায় বৃষ্টির পরিমাণ কমবে বলে আশাবাদী হাওয়া অফিস। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে কলকাতার ঘরে এখন ঠান্ডার আমেজ। এক ধাক্কায় অনেকটা নেমে গিয়েছে কলকাতার তাপমাত্রা। যার জেরে চৈত্রের প্রথম সপ্তাহেও ঠান্ডা হাওয়ার শিরশিরানি। বৃষ্টির আমেজ তো আছেই তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে উঠছে ঝোড়ো হাওয়া।এর জেরেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রায় নেমে গিয়েছে স্বাভাবিকের থেকে অনেকটা নীচে।রবিবারেও আবহওয়ার কোন বদল হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত দু’দিনের মতোই শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৯.২ ডিগ্রি কম। কলকাতার সর্বনিম্ম তাপমাত্র হয়েছে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি কম।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]