নিজস্ব প্রতিনিধি : ফের আবহাওয়া বদল রাজ্যে।রবিবার পর্যন্ত অব্যাহত থাকবে দুর্যোগ।বৃষ্টিতে ভাসবে মুর্শিদাবাদ, নদীয়া, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুর জেলা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হওয়া। ঝোড়ো হাওয়ায় কাঁপবে বেশ কিছু জেলা। সোমবার থেকে ফের হাওয়া বদল হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতার তাপমান রাতের তাপমাত্রা ১৮.৪ থেকে বেড়ে ২০.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। সোমবার থেকে বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। সোমবার বৃষ্টি চলবে উত্তরের পার্বত্য জেলায়। মঙ্গল, বুধ, বৃহস্পতি রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই।
এদিকে সোমবার থেকে রাতের তাপমাত্রা ক্রমশঃ বাড়বে দক্ষিণবঙ্গে।আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার তাপমাত্রা ফের সামান্য নামবে এবং স্বাভাবিকের ঘরে পৌঁছবে।আগামী শনিবার থেকে ফের পারদ উত্থান বঙ্গে।অন্যদিকে শনিবার(২২ ফেব্রুয়ারি)আজ সকালে উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে।
আগামী রবিবার(২৩ ফেব্রুয়ারি)বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলাতে।বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ নদিয়া জেলাতে।