Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালীপুজোয় অশান্তি রুখতে আরও তৎপর রাজ্য পুলিশ, কড়া নজরদারি সোশ্যাল মিডিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩১শে অক্টোবর বৃহস্পতিবার দিন থেকেই রাজ্যে শুরু হচ্ছে আলোর উৎসব দীপাবলি(Diwali 2024)। মা কালীর আরাধনায়(Kali Puja) মেতে উঠবেন গোটা বঙ্গবাসী। এই আবহে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কোমর বেঁধে মাঠে নামছে রাজ্য পুলিশ(West Bengal Police)। বাড়তি তৎপরতায় হাতিয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে। নিজস্ব ইন্টেলিজেন্স ইউনিটকেও সর্বদা সজাগ থাকার নির্দেশ দিয়েছে লালবাজার। ইদানিং উৎসবের মরশুমে রাজ্যে অশান্তি ছড়ানোর একটা চক্রান্ত চলছে বলে আশঙ্কা করছে প্রশাসন। দুর্গাপুজোর সময়ও তা লক্ষ‌ করা গিয়েছিল। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee) বিষয়টি নিয়ে পুলিশ ও গোয়েন্দাদের সতর্ক করেছেন যাতে দীপাবলিতে একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

আরও পড়ুনঃ মুহুরত ট্রেডিংয়ের দিন আপনার ভাগ্য ফেরাবে এই ৬টি স্টক

শনিবার কালীপুজো নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে ধনধান‌্য অডিটোরিয়ামে বৈঠক করেন কলকাতা পুলিশ কমিশনার(CP) মনোজ বর্মা। এদিন আলোচনা কক্ষে হাজির ছিল দমকল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সিইএসসি ও কলকাতা পুরসভা। এদিনের আলোচনায় উঠে এসেছে শব্দবাজি পোড়ানোর বিষয়টি। কালীপুজোয় নিষিদ্ধ শব্দবাজি রুখতে পুলিশ এবার আরও কঠোর পদক্ষেপ নিয়েছে। নিষিদ্ধ বাজি রুখতে চলছে ধড়পাকড়। এদিন সিপি বলেন, নিষিদ্ধ বাজি যিনি বিক্রি করবেন এবং যিনি কিনবেন উভয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া পথ কুকুর ও বিড়ালদের বাজির মাধ্যমে ভয় দেখিয়ে নির্যাতন করা হলে তার বিরুদ্ধেও যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ মৃত্যুর পরও ফিরে এসেছেন স্বর্গের সামনে থেকে, মহিলার আজব দাবিতে আলোড়ন গোটা বিশ্বে

এবারের বৈঠকে সিপি আরও আশ্বাস দেন, দীপাবলিতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না। গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালিয়ে বেশ কিছু বিষয় প্রত্যক্ষ করা হয়েছে। সেই ব্যাপারে সাধারণ মানুষকে বিস্তারিত কিছু না জানানো হলেও তা নিয়ে সজাগ রয়েছে পুলিশ। ইন্টেলিজেন্স শাখাকে আরও সক্রিয় করা হয়েছে। কোথাও বিশৃঙ্খলার খবর পেলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেবে। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের দুর্গাপুজোয় হাওড়ার শ্যামপুরে সামান্য ‘বসে আঁকো প্রতিযোগিতা’-র একটি ছবিকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হানাহানির পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনা যাতে আর না ঘটে সেদিকে নজর রাখা হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00