Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিম্নচাপের দুর্যোগ কাটতেই রবিবাসরীয়র সকাল থেকে ভোট প্রচারে শাসক – বিরোধী উভয়েই

নিজস্ব প্রতিনিধি ,পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা গড়মাল, শালবনি ব্লকে প্রচারের পরে দলীয় কর্মীদের নিজের হাতে দুপুরের খাবার পরিবেশন করে কৃতজ্ঞতা জানান। সংহতি ও কৃতজ্ঞতা প্রদর্শন করে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা(Sujay Hazra) গড়মাল জিপি, শালবনী ব্লক প্রচারে নেতৃত্ব দিয়েছেন। প্রচার কার্যক্রমের পরে রবিবার ব্যক্তিগতভাবে দলীয় কর্মীদের দুপুরের খাবার পরিবেশন […]

ঝাড়গ্রামে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে সংবর্ধিত দলের পুরনো কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: পুরোনো কর্মীদের সংবর্ধনা প্রদান করতে তপসিয়াতে হল তৃণমূলের বিজয়া সম্মিলনী। সারা রাজ্যের পাশাপাশি জঙ্গলমহলে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী(Bijaya Samalani) সভা। দলীয় কর্মী এবং প্রবীণ ব্যক্তিদের সম্মান প্রদান ও আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে ও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিজয়া সম্মিলনীর আয়োজন করল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক […]

শিলিগুড়িতে ব্রাউন সুগার পাচার চক্রের ৩ পান্ডা ধৃত, মালদায় ছাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও মালদা:৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ৩।বড়সড় সাফল্য স্পেশাল অপারেশন গ্রুপ(SOG) এবং মাটিগাড়া থানার(Matigara P.S.) পুলিশের।শনিবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়ার টুমবা জোতের এলাকায় থেকে একটি দুই চাকার স্কুটি,৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ ৩ জনকে গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা গেছে মাটিগাড়ার টুমবা জোত এলাকায় একটি স্কুটি করে তিন ব্যক্তি ব্রাউন সুগার(Brown […]

দিওয়ালিতে নব বিবাহিত দম্পতিরা সাজুন সোনাক্ষী-জাহিরের স্টাইলে

দীপাবলি মরসুমে ব্যাক-টু-ব্যাক পার্টিতে ব্যস্ত তাঁরা। সেই উপলক্ষ্যে ক্রমাগত ফ্যাশনের ঝটকা দেখিয়ে চলেছেন তাঁরা। এদিন সোনাক্ষী ঋষি সবুজ রঙের কুর্তা এবং পালাজো সেট পরেছিলেন।

মুম্বইয়ে শোরগোল ফেলে দিয়েছে সোনা দিয়ে তৈরি সন্দেশ, কিনতে হামলে পড়ছেন মিষ্টি প্রেমীরা

নিজস্ব প্রতিনিধিঃ  সামনেই দীপাবলি। আর সেই সময় প্রতিবারের মত  মহারাষ্ট্রের  বাজারে আসতে চলেছে একটি বিশেষ ধরনের মিষ্টি। যার মধ্যে রয়েছে সোনা। সেই মিষ্টির নাম রাখা হয়েছে ‘সোনারী ভোগ’। এই মিষ্টি   তৈরি করা হয়েছে বাদাম, কাজু, কিশমিশ ও পেস্তা থেকে। পাশাপাশি রয়েছে ২৪ ক্যারেট সোনার কাজ। এবার দীপাবলিতে এমনই মিষ্টি তৈরি করছেন অমরাবতীর এক দোকানদার । […]

মহিলা সাংবাদিকের বিস্ফোরক অভিযোগে তন্ময় ভট্টাচার্যকে দল থেকে সাসপেন্ড করছে সিপিএম

নিজস্ব প্রতিনিধি : সাক্ষাৎকার দিতে গিয়ে নাকি মহিলা সাংবাদিকের কোলে বসে পড়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। রবিবার অপরাহ্নে এই অভিযোগ জনসমক্ষে আসতে। তোলপাড় শুরু হয়েছে বাম মহলে। এই অভিযোগ প্রসঙ্গে রবিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম(Md. Salim) জানান যে, অভিযোগ এসেছে তাতে তদন্তের প্রয়োজন। তবে অভিযোগ যে ধরনের এসেছে তাকে দল […]

মাত্র ২ ঘন্টা সময় পাবেন ভাইকে তিলক পরানোর, জানুন এ বছর ভাইফোঁটার সময়কাল

আবার অনেকে প্রদীপের তাপে কাজল পাড়েন। সেটাই ভাইকে পড়ান। সুতরাং এক একজনের এক একটা নিয়ম। আবার খেতেও দেওয়া হয় ভাইকে পাত পেড়ে।

যুদ্ধবাজ বাইডেনের উপরে ক্ষুব্ধ, কমলাকে ধাক্কা দিয়ে ট্রাম্পের পাশে মার্কিন মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্য জুড়ে চলছে চরম উত্তেজনা।বিশেষ করে গাজা ইজরায়েল দ্বন্দ্বে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। বাইডেনের প্রতি  গাজা নীতি নিয়ে অসন্তুষ্ট মার্কিন মুসলিমরা। এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর তাই তাঁরা সমর্থন করেছেন ডোনাল্ড ট্রাম্পকে। স্থানীয় সময় শনিবার(২৬ অক্টোবর)মিশিগানের ডেট্রয়েট শহরতলির নভি এলাকায় একটি […]

বুড়ীমার বাজির এই “বুড়ীমা’র” পরিচয় জানেন কী ?

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : কালীপুজো মানেই বুড়ীমার বাজি, যার বাজি ছাড়া কালীপুজো একসময় অচল ছিল। এখনও বাজি বলতে বুড়ীমার নামই সবার আগে উঠে আসে। এছাড়া বুড়ীমার বিখ্যাত চকোলেট বোমা তো রয়েছেই। বিগত বহু বছর ধরে কালীপুজোতে এই বোমার অধিক চাহিদার জন্য দোকানদারদেরও ফেরাতে হয়েছে ক্রেতাদের। তবে জানেন কী, এই বুড়ীমা আসলে কে ? কি তাঁর পরিচয় […]

শিলাবতী নদীর জল বেড়ে ডুবেছে কাঠের সাঁকো, যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রামের

নিজস্ব প্রতিনিধি ,চন্দ্রকোনা: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ২ ব্লকের ভগবানপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকির এলাকায় শিলাবতী নদীর জল বেড়ে ডুবেছে কাঠের সাঁকো(Bamboo Bridge)। যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রামের। এদিকে,উড়িষ্যা উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ে ‘ডানা’ প্রবল আকার ধারণ না করলেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ধান চাষের ক্ষেতে এর প্রভাব পড়েছে বেশ কিছুটা, পশ্চিম মেদিনীপুরেও ব্যাপক ক্ষতি হয়েছে ধান […]

বাবরের জায়গায় এবার পাকিস্তানের অধিনায়ক হলেন মোহাম্মদ রিজওয়ান

নিজস্ব প্রতিনিধিঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পরেই সরে অধিনায়ক থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর আজম। এবার তাঁর জায়গায় সাদা বলে পাকিস্তানের অধিনায়ক হলেন মোহাম্মদ রিজওয়ান। রবিবার অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের আগেই  তাকে অধিনায়ক  হিসাবে ঘোষণা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার থেকে রিজওয়ান  ওয়ানডে এবং টি-টোয়েন্টির নেতৃত্ব দিতে চলেছেন। অধিনায়ক হিসেবে তিনি  প্রথম খেলতে নামছেন আগামী […]

দিঘা যাওয়া পথে তমলুকে মর্মান্তিক দুর্ঘটনায় গাড়ীর ধাক্কায় মৃত ৪, চিন্তিত প্রশাসন

নিজস্ব প্রতিনিধি,তমলুক: হঠাৎই বিকট শব্দ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাধিক মানুষের রক্তাক্ত দেহ। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। হারিয়ে গেল ৪টি তরতাজা প্রাণ। শনিবার রাতে মেছেদা থেকে দিঘা গামী ১১৬ জাতীয় সড়কে তমলুকের(Tamluk) ভান্ডারবেড়িয়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রাইভেট গাড়ির যাত্রী এক মহিলা ও চালক। এছাড়াও এই ঘটনায় স্থানীয় দুই সাইকেল আরোহীরও মৃত্যু হয়েছে। […]

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে পরেই ড্রোনের সাহায্যে নজরদারি শুরু জলদাপাড়া জাতীয় উদ্যানে

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ Micro Drone Camera’র মাধ্যমে জঙ্গলের কোণায় কোণায় নজরদারি চালানো শুরু করে দিল।

দুটো হাত নেই, তবুও দমেননি, জীবন বাজি রেখেই খদ্দেরদের দরজায় পৌঁছে দিচ্ছেন খাবার

নিজস্ব প্রতিনিধিঃ  প্রচলিত আছে  ‘ইচ্ছে থাকলে সমস্ত প্রতিকূলতাকেই জয় করা যায়’ । এবার ফের আরও একবার তা  হল প্রমাণিত। শারীরিক প্রতিবন্ধিতাকে জয় করে খদ্দেরদের দরজায় খাবার পৌঁছিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। দুটো হাত নেই তবুও বাইকে চালিয়ে খাবার পৌঁছাচ্ছে জোম্যাটোর এক এজেন্ট। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, এক এজেন্ট […]

শ্রীময়ীর উদ্যোগে কাঞ্চনের বাড়ির কালীপুজোর তোড়জোড় শুরু

তখন থেকেই কাঞ্চনের বাড়িতে কালীপুজোতে অংশ নিতেন শ্রীময়ী। কিন্তু কটাক্ষের ভয়ে একসঙ্গে তাঁরা ছবি দিতেন না। তবে এবার কোনও বাধা নেই। কাঞ্চনের স্ত্রী হিসেবে এবার প্রথম পুজো শ্রীময়ীর।

গুরুতর অসুস্থ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেইনি, উত্তরসূরি হিসাবে দায়িত্ব পাচ্ছেন ছেলে?

নিজস্ব প্রতিনিধি : মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনার মধ্যেই গুরুতর অসুস্থ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি। ৮৫ বছর বয়সী ইরানের সর্বোচ্চ নেতা গুরুতর অসুস্থতায় ভুগছেন।এমতাবস্থায় প্রশ্ন উঠতে শুরু করেছে তাঁর উত্তরসূরি নিয়ে। খামেইনির পরে কে হবেন ইরানের সর্বোচ্চ নেতা? খামেইনির পরবর্তী উত্তরসূরি হিসেবে উঠে আসছে তাঁরই জেষ্ঠ্য পুত্র মোজতাবার নাম। অবশ্য এই নিয়ে দ্বন্দ্ব শুরু […]

রাষ্ট্রপতির অপসারণ নিয়ে হঠকারী সিদ্ধান্ত নয়, ইউনূস সরকারকে হুঁশিয়ারি খালেদার দলের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: স্বাধীন বাংলাদেশে মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় শুরু হয়েছে মুক্তিযুদ্ধ সমর্থনকারীদের সরিয়ে রাজাকারদের পুনর্বাসনের কাজ। বিচারবিভাগ, পুলিশ ও প্রশাসনের শীর্ষ পদ থেকে মুক্তিযুদ্ধপন্থীদের হঠিয়ে বসানো হয়েছে পাকিস্তানি দালালদের। গত কয়েকদিন ধরেই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে হঠাতে পাঁয়তারা কষছে ইউনূস গ্যাং। আর এবার রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়ে সরাসরি ‘রাজাকার’ এবং আমেরিকার পোষ্যভৃত্য মোল্লা ইউনূসকে হুঁশিয়ারি দিল […]

দীপাবলির মরশুমে বাজার কাঁপাতে আসছে দুর্দান্ত ফিচার্সের এই স্মার্টফোনগুলি

নিজস্ব প্রতিনিধি: দীপাবলির মরশুমে(Diwali 2024) নতুন জিনিসপত্র কেনাকাটার চল রয়েছে ভারতীয়দের মধ্যে। স্মার্টফোনপ্রেমীদের জন্য অবশ্য এটিই নতুন ঝাঁ চকচকে ফোন কেনার আর্দশ সময়। প্রথম কারণ, দীপাবলিতে ফ্লিপকার্ট ও অ্যামাজনের মতো শপিং অ্যাপগুলিতে দুর্দান্ত অফার চলে(Diwali Sale)। এবং দ্বিতীয় কারণ, চলতি বছরের নভেম্বরে মাসেই লঞ্চ হতে চলেছে দুর্দান্ত ফিচার্সের একাধিক স্মার্টফোন(New Smartphones)। চলুন দেখে নেওয়া যাক […]

‘সম্পূর্ণ মিথ্যা’, মহিলা সাংবাদিকের বিস্ফোরক অভিযোগ নিয়ে ‘এই মুহুর্তে’-কে প্রতিক্রিয়া তন্ময়ের

নিজস্ব প্রতিনিধি : সাক্ষাৎকার দিতে গিয়ে নাকি মহিলা সাংবাদিকের কোলে বসে পড়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। রবিবার অপরাহ্নে এই অভিযোগ জনসমক্ষে আসতে তোলপাড় শুরু হয়েছে বাম মহলে। এদিকে’এই মুহূর্তে ‘ টেলিফোনে একান্ত সাক্ষাৎকারে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য(Tanmay Bhattacharya) বলেন,’ আমি স্তম্ভিত, সম্পূর্ণ মিথ্যে এবং বানানো অভিযোগ। মেয়েটি এঁর আগে ১০ বার আমার সাক্ষাৎকার নিয়েছে । […]

সোশ্যাল মিডিয়ায় প্রেমের টোপ দিয়ে নাবালিকা পাচার, গ্রেফতার ৩

হুগলি জেলা পুলিশের তৎপরতায় আন্তর্জাতিক নারীপাচার চক্রের পর্দাফাঁস হয়ে গেল। উদ্ধার হল বিহারে পাচার করে দেওয়া নাবালিকা। গ্রেফতার ৩ যুবক।

‘সাক্ষা‍ৎকার দিতে গিয়ে কোলে বসে পড়েছেন’, সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলা সাংবাদিকের

নিজস্ব প্রতিনিধিঃ সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। তিনি সাক্ষাৎকারের নামে   মহিলা সাংবাদিকের ওপর  অভব্য আচরণ করেছেন । ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এই পুরো ঘটনাটি সামনে এনেছেন নিগৃহীতা মহিলা  সাংবাদিক। সেখানেই তিনি স্পষ্টভাবে জানান,’  সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম , সেই সময় সিপিএম নেতা তাঁর কোলে বসে পড়েন।’  শুধু তাই নয় ওই […]

0:00