নিজস্ব প্রতিনিধি : কোনও চিহ্নিত অযোগ্য প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবে না। যদি আবেদন করে থাকেন সেই আবেদন পত্র বাতিল করতে হবে। সোমবার এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এমনই নির্দেশ দিয়েছেন। এরপর এই রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার আবেদন করেছে রাজ্য় ও এসএসসি। বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
বুধবার এই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ডিভিশন বেঞ্চে মামলা করেছেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশও। সোমবার এই রায় দেওয়ার পর মামলাকারীরা বাকি ৩টি বিষয় নিয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁরা বলেছেন, ৪টি বিষয় নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে আবেদন করা হয়েছিল। তারমধ্যে একটিতে মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্ট। বাকি বিষয় নিয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের কালির আঁচড়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। সেই নির্দেশের পরেই নতুন বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। সেই বিজ্ঞপ্তি নিয়েই উঠেছে প্রশ্ন। নয়া ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় সোমবার এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে রায় দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন কোনও চিহ্নিত অযোগ্য প্রার্থী যদি আবেদন করে থাকেন সেই আবেদন পত্র বাতিল করতে হবে। আদালতে মামলাকারীরা জানিয়েছিলেন শীর্ষ আদালতে নির্দোষ অনুযায়ী ২০১৬ সালের সিলেকশন প্রক্রিয়া ওই সালে ভুল অনুযায়ী করতে হবে। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিহারারা। আবার সিঙ্গল বেঞ্চের এই রায়ের পরেই চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য।