শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অযোগ্য প্রার্থীদের নাম এক সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে একথা আগেই জানিয়েছিল সুপ্রিম। নির্দেশ মেনে শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয় শনিবার অযোগ্য অর্থাত টেন্টেড প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এসএসসির ওয়েব সাইটে সেই নাম প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার সুপ্রিম কোর্টে চলা মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রায় ১৯০০ অযোগ্য শিক্ষকের নামের তালিকা তৈরি হয়েছে।

এর আগে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষায় ফের বসতেই হবে। আর যোগ্য শিক্ষকদের মধ্যে যারা নতুন করে নিয়োগ পরীক্ষায় বসবেন তাঁরা সুযোগ পাবেন নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য। কারও ক্ষেত্রেই পার্থক্য করা হবে না। পরীক্ষায় যারা বসবেন ইতিমধ্যেই তাঁরা পেয়ে গিয়েছেন প্রভিশনাল অ্যাডমিট কার্ড। তাই আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা হবেই।

বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় শীর্ষ আদালত জানায় যদি একজনও অযোগ্য প্রার্থী এই পরীকশার্থীদের তালিকায় ঢোকে তাহলে তার ফল ভুগতে হবে এসএসসিকে। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার জানিয়েছেন, চিহ্নিত অযোগ্যরা কোনওভাবেই যেন পরীক্ষায় বসতে না পারে তা দেখার দায়িত্ব স্কুল সার্ভিস কমিশনের। যদি এর অন্যথা হয় তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার তালিকা প্রকাশের আগে ভাল করে আরও একবার ঝালিয়ে নিচ্ছেন এসএসসিও আধিকারিকরা।  নবম- দশমে ৯৯৩ এবং একাদশ – দ্বাদশের ৮১০ জন অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছিলেন বলে এসএসসি জানিয়েছিল আদালতে। সেই তালিকা প্রকাশের আগে আরো একবার যাচাই করবে এসএসসি। কারণ একবার ভুল কিছু বেরোলে ফের শীর্ষ আদালতের কোপের মুখে পড়তে হতে পারে।

নবম -দশম ও একাদশ – দ্বাদশের নিয়োগের জন্য অযোগ্য প্রার্থীদের পক্ষ থেকে বহুজন আবেদন জানিয়েছেন। তাঁদের নাম সহ বিস্তারিত ওয়েবসাইটে প্রকাশ করে জানানো হবে তারা পরীক্ষায় বসার যোগ্য নন। সেই অযোগ্যদের তালিকা সঙ্গে আবেদনকারী অযোগ্যদের নাম এখন মিলিয়ে দেখার কাজ চলছে। যতটুকু সময় রয়েছে সেইটুকুকেই সঠিকভাবে ব্যবহার করে নিতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের হুঁশিয়ারিকে সহজভাবে আর দেখতে চাইছেন না আধিকারিকরা।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

দাগিদের তালিকায় পার্থ ঘনিষ্ট সাহিনা, সকাল থেকেই খোঁজ নেই নেত্রীর, বাড়িতে তালা

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

সুপ্রিম নির্দেশে ১৮০৬ ‘দাগি অযোগ্য’ শিক্ষকের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে জীবনকৃষ্ণ, ছেলেকে জড়িয়ে কান্না বিধায়কের

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]