Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে জীবনকৃষ্ণ, ছেলেকে জড়িয়ে কান্না বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি : নিয়োগ দুর্নীতি মামলায় ৬ দিন হেফাজতের শেষে জীবনকৃষ্ণ সাহাকে শনিবার তোলা হয়েছিল ব্যাঙ্কশাল কোর্টে। এই মামলায় ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল বিধায়ককে। এদিন তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেননি।

সূত্রের খবর, ইডির বিশেষ আদালতে তোলার সময় নাটকীয় মুহূর্ত দেখা গিয়েছে। আদালতে পৌঁছে ছেলেকে জড়িয়ে কাঁদতে দেখা গিয়েছে বড়ঞাঁর তৃণমূল বিধায়ককে। শনিবার আদালতে তোলার আগে বিধাননগর মহকুমা হাসপাতালে তাঁর স্বাস্থ্যের পরীক্ষাও করানো হয়েছে। তৃণমূল বিধায়কের আইনজীবী জানিয়েছেন, সমস্ত দিকে খতিয়ে দেখে তবেই জামিনের আবেদন করা হবে। ১২ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর জেল হেফাজত হয়েছে।

শনিবার সকালে ৬ দিন ইডি হেফাজতের শেষে জীবনকৃষ্ণকে আদালতে তোলা হয়। আদালতে আগেই হাজির ছিলেন জীবনকৃষ্ণ সাহার স্ত্রী ও পরিবারের লোকজন। ছেলেকে দেখতে পেয়েই জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন তিনি। তারপরেই তাঁকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত হয়েছে তাঁর। ২৫ অগস্ট বড়ঞাঁর বাড়িতে ইডি-কে দেখেই ব্যক্তিগত মোবাইল ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল ধৃত বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে। পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। ইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পরে শনিবার মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ককে ফের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। সিজিও কমপ্লেক্স থেকে বার হওয়ার সময়ে জীবনকৃষ্ণ দাবি করেন, তিনি মোবাইল ছুঁড়ে ফেলেননি।

জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহাকেও সিজিওতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখানে যা তথ্য মিলেছে সেই প্রসঙ্গে জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে। ২৫ অগস্ট দীর্ঘ ৫ ঘণ্টার বেশি তল্লাশি অভিযান চালিয়ে ফের গ্রেফতার করা হয়েছে জীবনকৃষ্ণকে। সিবিআই-র পর এবার ইডির হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা। ইডি সূত্রে খবর, জীবনকৃষ্ণ সাহার একাধিক ব্যাঙ্ক খতিয়ে দেখেছেন। ইডির অভিযোগ, একাধিক জায়গা থেকে টাকা ঢুকেছে জীবন কৃষ্ণ সাহার ব্যাঙ্কে। সোমবারই তাঁকে কলকাতায় এনে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে বলে জানা গিয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00