কালীগঞ্জে তামান্নার গ্রামে বসল স্থায়ী পুলিশ ক্যাম্প, লাগানো হয়েছে সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিনিধি, কালীগঞ্জ: উপনির্বাচনের ফলাফলের দিন বোমাবাজিতে প্রাণ হারানো ছোট্ট তামান্নার গ্রাম মোলান্দিতে বসল স্থায়ী পুলিশ ক্যাম্প। এছাড়াও এলাকায় লাগানো হয়েছে সিসি ক্যামেরা। আজ মঙ্গলবার (৮ জুলাই) ওই পুলিস ক্যাম্পের পথচলা শুরু হয়েছে। গত ২৩ জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিন মোলান্দিতে বোমার আঘাতে মৃত্যু হয় তামান্না খাতুনের(Tamanna Khatun)। এরপর থেকেই চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ে মোলান্দিতে(Molandi)। […]
জয়নগরের দক্ষিণ বারাসতে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হল বৈদ্যুতিক চুল্লি

নিজস্ব প্রতিনিধি, জয়নগর: জয়নগর বিধানসভায় দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েত এলাকায় এই সর্বপ্রথম হল বৈদ্যুতিক চুল্লি(Electric Furnace) । পৌর ও নগর উন্নয়ন দফতরের আর্থিক সাহায্যে প্রায় ২ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয় করে একটি বৈদ্যুতিক চুল্লি আনুষ্ঠানিক সূচনা হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস।(MLA Biswanath Das) জয়নগরে এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও পৌর […]
গোল্ডম্যান স্যাকসে-তে পরামর্শদাতা হিসাবে যোগ দিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ওয়াল স্ট্রিটের বিখ্যাত ব্যাঙ্ক গোল্ডম্যান স্যাকসে-র সিনিয়র পরামর্শদাতা হিসাবে ফের যোগ দিয়েছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। আজ মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন গোল্ডম্যান স্যাকস গ্রুপ ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) ডেভিড সলোমন। ২৫ বছর আগে ২০০০ সালে গোল্ডম্যান স্যাকসে-তে ইন্টার্ন হিসেবে যোগ দেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাতা ঋষি […]
ন্যাজাটে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা সহ ২

নিজস্ব প্রতিনিধি,ন্যাজাট: ঘোষপুরে নাবালিকা খুনের অভিযোগে ৮ মাস পর এক বিজেপি কর্মী সহ দুজনকে গ্রেফতার করল ন্যাজাট থানা(Nejat P.S.)। মঙ্গলবার ধৃতদের বসিরহাট আদালতে পেশ করে পুলিশ।বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য সম্পর্কে ধৃত বিজেপি নেতার শ্যালক।উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার ন্যাজাট থানার অন্তর্গত ঘোষপুর এলাকায় গত ৭ই ডিসেম্বর একটি পুকুর থেকে এক নাবালিকার হাত-পা বাঁধা […]
অ্যামাজনের মাধ্যমে বিস্ফোরক সংগ্রহ করেছিল পুলওয়ামার হামলাকারীরা, বিস্ফোরক দাবি FATF-এর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলায় জড়িত সন্ত্রাসীরা ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে বিস্ফোরক সংগ্রহ করেছিল। এছাড়া ২০২২ সালে উত্তরপ্রদেশের গোরখপুরের গোরক্ষনাথ মন্দিরে হামলায় জড়িত সন্ত্রাসী আর্থিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট মাধ্যম পেপাল-এর সাহায্য নিয়েছিল। আজ মঙ্গলবার (৮ জুলাই) এক রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে বিশ্বজুড়ে সন্ত্রাসী কাজকর্মের উপরে নজরদারি চালানো সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক […]
ইয়েমেনে খুনের দায়ে কেরলের নার্স নিমিশা প্রিয়াকে ফাঁসি দেওয়া হবে ১৬ জুলাই
আন্তর্জাতিক ডেস্ক: শেষ আশাটুকুও আর রইল না। আগামী ১৬ জুলাই ফাঁসিতে ঝোলানো হবে ব্যবসায়িক অংশীদার এক ইয়েমেনি নাগরিককে খুনের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কেরলের মেয়ে নিমিশা প্রিয়াকে। গত বছরের ৩০ ডিসেম্বরই পেশায় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ডের সাজায় সিলমোহর দিয়েছিলেন ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি। আর ওই সিলমোহরের পরে ৩০ জানুয়ারির মধ্যেই ফাঁসি হওয়ার কথা। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের […]
পুজোর পরই ফের বসছে শিল্প সম্মেলন, জানালেন অমিত মিত্র

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে শিল্পায়নের গতিকে আরও ত্বরান্বিত করতে দুর্গাপুজোর পরেই আরও একটি শিল্প সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ওই সম্মেলনে রাজ্যের অগ্রাধিকারপ্রাপ্ত শিল্পক্ষেত্রগুলি নিয়ে আলোচনা হবে। অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রগুলির উপরেও বিশেষ নজর দেওয়া হবে। আজ মঙ্গলবার (৮ জুলাই) এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। যদিও সম্মেলনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। রাজ্যে […]
ভারতের নির্বাচন কমিশনকে কালো তালিকাভুক্ত করল ইউনূস সরকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানায় হওয়া সংসদ নির্বাচনকে ‘অবাধ ও শান্তিপূর্ণ’ আখ্যা দেওয়ায় ভারতের নির্বাচন কমিশনকে কালো তালিকাভুক্ত করল মুহাম্মদ ইউনূসের সরকার। আগামী বছর বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারতের নির্বাচন কমিশনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে না বলে জানিয়ে দিয়েছেন ইউনূসের পোষ্যভৃত্য তথা বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। শুধু ভারতের নির্বাচন […]
পথ নিরাপত্তা সপ্তাহে ইউনাইটেড মিশনারি গালর্স হাইস্কুলের পড়ুয়াদের অভিনয়ে মুগ্ধ মমতা

নিজস্ব প্রতিনিধি : সাধারণ মানুষের স্বার্থে রাজ্য পুলিশের অন্যতম কর্মসূচি সেফ ড্রাইভ সেভ লাইফ (Safe Drive SAve Life)। পথ দুর্ঘটনা এড়াতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই কর্মসূচি। ২০১৬ সালে আজকের দিন তথা ৮ জুলাই সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির দিনেই ইউনাইটেড মিশনারি গার্লস হাইস্কুলে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী […]
বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডে। বুধবারের মধ্যে নিম্নচাপ সরবে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায়। একইসঙ্গে মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,আগামী ২৪ ঘণ্টা বাংলা এবং উড়িষ্যা উপকূলের সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে দমকা ঝড়ো বাতাস বইবে। […]
পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ডালখোলা

নিজস্ব প্রতিনিধি,ডালখোলা: পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তের দোকানে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা। কারণ ওই দোকানে বই নিতে গিয়ে স্কুলের এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির শিকার হতে হয়। বিদ্যালয়ের এক অস্থায়ী কর্মী স্কুলের অফিস ঘরে বই আনতে গেলে নাবালিকা ছাত্রীর গোপনাঙ্গে হাত দেয় এবং তাকে ভয় দেখানো হয় এ কথা কাউকে বললে ফেল করিয়ে দেওয়া […]
ফাঁকা ট্রেনে মহিলাকে গণধর্ষণের পর ছুঁড়ে ফেলা হল চলন্ত ট্রেনের সামনে, নারকীয় ঘটনা হরিয়ানায়

নিজস্ব প্রতিনিধি, পানিপথ : হরিয়ানার পানিপথ রেল স্টেশনে এক মহিলাকে ফাঁকা ট্রেনে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ৩ ব্যক্তির বিরুদ্ধে। গণধর্ষণের পর সোনিপতে নির্যাতিতাকে চলন্ত ট্রেনের সামনে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নির্যাতিতার দুটি পা কাটা গিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, গত মাসের শেষের দিকে নিখোঁজ ছিলেন ওই নির্যাতিতা। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ […]
বিদ্রোহে ইতি? আচমকাই সল্টলেকের বিজেপি অফিসে হাজির ‘অভিমানী’ দিলীপ

নিজস্ব প্রতিনিধি: ক্ষণিকের জন্য ভুল বোঝাবুঝি হতে পারে। এর মানে এই নয় তিনি দলের বাইরে চলে গেছেন। নতুন পুরনো বলে দলে কিছু নেই। বিজেপি ঐক্যবদ্ধ ছিল ও থাকবে। দিলীপ ঘোষ মঙ্গলবার বিকেলে সল্টলেকের কার্যালয়ে পা রাখতেই এই মন্তব্য রাজ্য বিজেপির বর্তমান সভাপতি শমিক ভট্টাচার্যর(Samik Bhattacharya)। দিলীপ ঘোষ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি চাইবো নতুন […]
আগ্রাসী সেলিব্রেশনের জন্য এমবাপে-সহ তিন রিয়াল তারকাকে শাস্তি দিল উয়েফা

নিজস্ব প্রতিনিধি: চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বির শেষে আগ্রাসী সেলিব্রেশনের জন্য রিয়াল মাদ্রিদের তিন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে, অ্যান্টনি রুডিগার ও দানি সেবায়োসকে শাস্তি দিল উয়েফা। তিন তারকাকে আর্থিক জরিমানার পাশাপাশি এক ম্যাচের জন্য স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এমবাপ্পেকে ৩০ হাজার ইউরো, রুডিগারকে ৪০ হাজার ইউরো ও সেবায়োসকে ২০ হাজার ইউরো জরিমানা করা […]
নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য ও এসএসসি

নিজস্ব প্রতিনিধি : কোনও চিহ্নিত অযোগ্য প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবে না। যদি আবেদন করে থাকেন সেই আবেদন পত্র বাতিল করতে হবে। সোমবার এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এমনই নির্দেশ দিয়েছেন। এরপর এই রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার আবেদন করেছে রাজ্য় ও এসএসসি। বুধবার এই […]
আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে ফের রাত জাগোর ডাক ‘বামঘেঁষা’ জুনিয়র চিকিৎসকদের

নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ডের এক বছর পূর্তি ৮ অগষ্ট। ওই দিন রাত জাগার কর্মসূচির ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তবে রাতভর এই কর্মসূচিতে জুনিয়র ডাক্তাররা(Junior Doctors) অংশগ্রহণ করলেও পরের দিন নয় আগস্ট শুভেন্দু অধিকারীর ডাকে নবান্ন অভিযানে তারা যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। […]
‘ড্রিমলাইনার সবচেয়ে নিরাপদ’, বিমান দুর্ঘটনা নিয়ে সংসদীয় সমিতিকে সাফাই এয়ার ইন্ডিয়ার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গুজরাতের আহমেদাবাদে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ড্রিমলাইনার বিমান। শুধু তাই নয, একাধিক ক্ষেত্রে ড্রিমলাইনারের আচমকা বিগড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। তবুও সেই ড্রিমলাইনার বিমানকেই সবচেয়ে সুরক্ষিত হিসাবে দাবি করেছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার সিইও উইলসন ক্যাম্পবেল। পাবলিক অ্যাকাউন্টস কমিটি ও পর্যটন, পরিবহণ, সংস্কৃতি সংক্রান্ত সংসদীয় সমিতির বৈঠকে সদস্যদের প্রশ্নের মুখে ৭৮৭-৮ […]
বৃহস্পতিবার নবান্নে মমতা-ওমর আবদুল্লার সাক্ষাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কলকাতায় আসছেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। জানা গিয়েছে আগামী ১০ জুলাই অর্থাৎ আগামী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করতে আসেন তিনি। ওইদিন বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তেমন কোনো কর্মসূচি না থাকলে নবান্নেই দেখা হতে […]
ভরতপুরে জাল আধারকার্ড চক্র,পুলিশের জালে ২পাণ্ডা

নিজস্ব প্রতিনিধি, ভরতপুর: নিজের দোকান ঘর নিয়ে হচ্ছিল জাল আধারকার্ড তৈরি। জাল আধারকার্ড তৈরি চক্রের পর্দাফাঁস করল পুলিশ। পুলিশের জালে ধরা পড়ল দু’জন। উদ্ধার হয়েছে আধারকার্ড তৈরির মেশিন সহ পঞ্চায়েত প্রধানের জাল রাবার স্ট্যাম্প। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক শাস্রেক আম্বেরদর সাংবাদিক বৈঠকে জানান, ভরতপুর থানার(Bharatpur P.S.) আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে ইমামুল […]
রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবির কার্যনির্বাহী প্রযোজক রাহুল গান্ধি?

নিজস্ব প্রতিনিধি : রণবীর সিংয়ের জন্মদিনের দিনে তাঁর নতুন সিনেমা রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’-র প্রথম লুক প্রকাশ করেছেন নির্মাতারা। প্রকাশ্যে আসার পরেই ছবিটি দর্শকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। তবে সব থেকে বেশি আকর্ষণ করে আরো একটি বিষয় সেটি হল, ‘ধুরন্ধর’ ছবির কার্যনির্বাহী প্রযোজক রাহুল গান্ধি। ‘ধুরন্ধর’ ছবির কার্যনির্বাহী প্রযোজকের জায়গায় রাহুল গান্ধির নাম দেখে অবাক হলেন […]
সোনারপুর কলেজে ছাত্রীকে দিয়ে মাথা মালিশে অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা

নিজস্ব প্রতিনিধি, সোনারপুর: দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরের কলেজের ছাত্রনেতার বিরুদ্ধে ছাত্রীকে দিয়ে জোর করে মাথা ম্যাসাজ করানোর অভিযোগ। ভিডিও ভাইরাল হতে নিন্দার ঝড় উঠল সর্বত্র। এবার সোনারপুর কলেজে (Sonarpur College)ছাত্রনেতার বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, কলেজ চত্বরে এক নবাগত ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন বছর ৪৪-এর ছাত্রনেতা প্রতীক কুমার দে(Pratik Kumar […]
বিহারে সরকারি চাকরিতে মেয়েদের ৩৫% সংরক্ষণ! মহিলা ভোট টানতে নয়া চাল নীতীশের

নিজস্ব প্রতিনিধি, পটনা : চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। এই ভোটে মহিলা ভোটকেই নিশানা করেছে নীতীশ সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, বিহারে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। তবে তাঁকে বিহারের বাসিন্দা হতে হবে। যাঁরা বিহারের আসল বাসিন্দা তাঁদের জন্য বিশেষ উদ্যোগ নীতীশের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি […]