তীব্র গরমে কাহিল দক্ষিণবঙ্গবাসী, রয়েছে সতর্কতা, কবে মিলবে বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: হাঁসফাঁস গরমে নাজেহাল রাজ্যবাসী। দিনের তাপমাত্রার পাশাপাশি রাতের তাপমাত্রাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যার ফলে সূর্য ডোবার পরেও কমছে না অস্বস্তি। প্যাঁচপ্যাঁচে ঘামে ক্লান্ত দক্ষিণবঙ্গবাসী।

ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও লাল সর্তকতা কোথাও হলুদ, কোথাও বা কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রতিদিনের তাপমাত্রা প্রতিদিন ছাপিয়ে যাচ্ছে। তবে রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

পশ্চিমী গরম হাওয়া বায়ুমণ্ডলে ঢুকতে শুরু করার জেরে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডার সর্বোচ্চ তাপমাত্রা বুধবার স্বাভাবিকের থেকে ৬.৯ ডিগ্রি বেশি ছিল। পাশাপাশি আরও কয়েকটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে গিয়েছে। মধ্য বৈশাখে তাপপ্রবাহের এই পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে।

জেলার পাশাপাশি শহর কলকাতাতেও তাপমাত্রা প্রবল হারে বৃদ্ধি পেয়েছে।  দমদম এবং বারাকপুরের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে তাপপ্রবাহের পরিস্থিতি হয়নি। আগামী শনিবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।

শনিবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তীব্র গরম জারি থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা সাধারণভাবে স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি বেশি থাকবে। সমতল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছলে বা স্বাভাবিকের থেকে অন্তত ৪.৫ ডিগ্রি বাড়লেই তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়।

অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রাও ক্রমশ  বাড়ছে। ফলস্বরূপ দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। যার ফলে রাতেও স্বস্তি পাচ্ছে না রাজ্যবাসী। সন্ধ্যে থেকে দম বন্ধ করা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বেশ গরম অনুভূত হচ্ছে। ফ্যানের হাওয়াতেও মিলছে স্বস্তি।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতাসহ অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮-২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। মোটের ওপর কলকাতা তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি রয়েছে।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা ! উইকেন্ডের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]